বুধবার, ২৫ মার্চ, ২০২৬১২ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

পেঁয়াজ নিয়ে ভালো খবর নেই বাণিজ্যমন্ত্রীর কাছে

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৪ নভেম্বর ২০১৯, ১:২৩

শেয়ার করুনঃ
পেঁয়াজ নিয়ে ভালো খবর নেই বাণিজ্যমন্ত্রীর কাছে

বেশ কিছুদিন থেকে দফায় দফায় বেড়েই চলেছে পেঁয়াজের দাম। তবে আজও পেঁয়াজের দামের বিষয়ে কোনো সুখবর দিতে পারলেন না বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বরং তিনি বলেছেন, পেঁয়াজের বাজারদর স্বাভাবিক হতে আরও ১৫ থেকে ২০ দিন সময় লাগবে। সোমবার (৪ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আসেন অস্ট্রেলিয়ার হাইকমিশনার জুলিয়া নিবলেট। পরে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের জাবাবে এসব কথা বলেন। 

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আজ আমাদের কাছে যে রিপোর্ট এসেছে তাতে করে প্রতি কেজিতে ১০ টাকা কমেছে। বাণিজ্য মন্ত্রণালয় থেকে আজ চট্টগ্রামে একটা ফুল টিম গেছে। একজন উপসচিবকে সেখানে পাঠানো হয়েছে। খাতুনগঞ্জে গিয়ে তারা বাজার মনিটরিং করছেন। সবদিক দিয়েই আমরা দেখাছি।’ ‘তবে ভারত পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহার না করা পর্যন্ত অথবা আমাদের নিজস্ব পেঁয়াজ না ওঠা পর্যন্ত আর আমদানির বড় লট না আসা পর্যন্ত বাজারটা একটু চড়া-ই থাকবে। আমরা আশা করছি আগামী ১০, ১২ নভেম্বরের মধ্যে আমদানির বড় লটটা এসে পৌঁছাবে। ইতোমধ্যে ১০ হাজার টন লটের পেঁয়াজ আসতে শুরু করেছে। ১০ থেকে ১৫ তারিখের মধ্যে ৫০ হাজার টনের লটটা আসতে শুরু করবে। তখন বাজার তার কিছুটা প্রভাব পড়বে।’

টিপু মুনশি বলেন, ‘ভারতের বেঙ্গালুরু থেকে রফতানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। বেঙ্গালুরু থেকে ৯ হাজার টন পেঁয়াজ আসবে। তবে ভারতের যে অঞ্চল থেকে আমাদের পেঁয়াজ আসে সেই নাসিক থেকে নিষেধাজ্ঞা এখনও প্রত্যাহার হয়নি। আমরা যোগাযোগ করছি, তারা যেন নিষেধাজ্ঞাটা প্রত্যাহার করে নেয়। তবে আরও ১৫ থেকে ২০ দিন বাজারে পেঁয়াজের দামের প্রভাব থাকবে বলেও জানান তিনি। বলেন, আমাদেরও একটা আর্লি পেঁয়াজ উঠতে শুরু করেছে। তবে এখনও সেই আকারে ওঠেনি, এ মাসের শেষ দিকে নিজস্ব পেঁয়াজ উঠবে।

আরও

স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
টিপু মুনশি বলেন, এস আলম গ্রুপ, সিটি গ্রুপ ও মেঘনা গ্রুপ ১০ থেকে ১২ হাজার টন পেঁয়াজ আমদানি করবে। তা ইতোমধ্যে জাহাজে উঠে গেছে, যেকোনো সময় তা দেশে পৌঁছে যাবে। আর এস আলম ৫০ হাজার টন পেঁয়াজ আনার পরিকল্পনা করেছে, সাত থেকে ১০ দিনের মধ্যে তা দেশে আসবে। গতকাল মিয়ানমার থেকে এক হাজার টন পেঁয়াজ এসেছে। মিয়ানমারই আমাদের সবচেয়ে বেশি সাপোর্ট দিচ্ছে। তিনি আরও বলেন, আমাদের তিন থেকে চার হাজার টন পেঁয়াজ দেশে ঢোকা দরকার, আমাদের দৈনিক চাহিদা ছয় হাজার টন। সব পেঁয়াজ তো বাইরে থেকে আসবে না, কিছু পেঁয়াজের উৎপাদন আমাদের রয়েছে। আর বাইরের মার্কেট থেকে পেঁয়াজ ঢুকছে। আশাকরি দুই-একদিনের মধ্যে আরও ভালো রিপোর্ট পাব।

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
মিয়ানমার থেকে ৪০ টাকা কেজি দরে পেঁয়াজ আমদানি করে সেগুলো ১১০ টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে- এমন প্রশ্নে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এটার ব্যাপারে কনফিউশন রয়েছে। আমাদের কাছে যে রিপোর্ট রয়েছে তাতে দাম পড়েছে ৪১ থেকে ৪২ টাকা। কিন্তু পরবর্তী পর্যায়ে এটা নাকি বেড়ে ৭০ টাকায় দাঁড়িয়েছে। সঠিক দামটা জানার জন্য আমরা লোক পাঠিয়েছি।’

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
‘এখানে একটা বড় ধরনের ইনফরমেশন গ্যাপ হয়ে যায়, সেটা হচ্ছে যেহেতু ডিউটি নেই তখন কাস্টমস একটা দর ধরেই ছাড় করে দেয়। ওই দামটা যদি ধরা হয়, তাহলে সেটা হবে ভুল তথ্য। এ জন্য আমাদের কর্মকর্তাদের জানতে বলেছি সঠিক দাম কত? যদি ৭০ টাকা হয়, তাহলে ঢাকা পর্যন্ত আসতে আসতে ৯০ টাকা হয়ে যাবে। যদি ৪০, ৪২ হয় তাহলে হয়তো ৬০ টাকা হবে। সঠিক হিসাব না পেলে কিছু বলা যাচ্ছে না।’

এদিকে রাজধানীর বাজারে দফায় দফায় বাড়ছে পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ৫০ টাকা বেড়েছে। পেঁয়াজের বাজারে কারসাজির মাধ্যমে প্রতিদিন ৫০ কোটি টাকা করে গত চার মাসে ভোক্তাদের তিন হাজার ১৭৯ কোটি ৩৬ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়া হয়েছে বলে অভিযোগ করেছে কনসাস কনজুমার্স সোসাইটি (সিসিএস) নামের একটি সংগঠন। গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে ‘পেঁয়াজ সিন্ডিকেটের মূল্য নৈরাজ্য’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ অভিযোগ করা হয়।

আরও

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

জনপ্রিয় সংবাদ

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

ছয় লাখ মুসল্লিতে পূর্ণ শোলাকিয়ার ১৯৯তম ঈদ জামাত

ছয় লাখ মুসল্লিতে পূর্ণ শোলাকিয়ার ১৯৯তম ঈদ জামাত

এবার ভারত মহাসাগরে ইরানের হামলা, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

এবার ভারত মহাসাগরে ইরানের হামলা, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

ঈদের ভোরে তেহরানে বিস্ফোরণ, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

ঈদের ভোরে তেহরানে বিস্ফোরণ, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: আইনমন্ত্রী

ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: আইনমন্ত্রী

সর্বশেষ সংবাদ

দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় নদীতে পড়ল যাত্রীবাহী বাস

দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় নদীতে পড়ল যাত্রীবাহী বাস

ঝালকাঠিতে হস্তান্তরের আগেই ধসে হেলে পড়েছে ৪২ লাখের ব্রিজ!

ঝালকাঠিতে হস্তান্তরের আগেই ধসে হেলে পড়েছে ৪২ লাখের ব্রিজ!

মৌলভীবাজারে ২৪ ঘণ্টায় ট্রেন, সড়ক ও পাহাড়ধসে তিনজন নিহত

মৌলভীবাজারে ২৪ ঘণ্টায় ট্রেন, সড়ক ও পাহাড়ধসে তিনজন নিহত

আধুনিক কৃষি প্রযুক্তি ছাড়া চরাঞ্চলের উন্নয়ন ও অগ্রগতি সম্ভব নয়: এমপি আনোয়ারুল

আধুনিক কৃষি প্রযুক্তি ছাড়া চরাঞ্চলের উন্নয়ন ও অগ্রগতি সম্ভব নয়: এমপি আনোয়ারুল

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে স্বস্তিতে কর্মস্থলে ফিরছে মানুষ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে স্বস্তিতে কর্মস্থলে ফিরছে মানুষ

এ সম্পর্কিত আরও পড়ুন

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতি

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে একাত্তরের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে এখানে নামবে হাজারো মানুষের ঢল। গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে স্মৃতিসৌধ এলাকায় ধোয়া-মোছা, রং-তুলির কাজ, আলোকসজ্জা এবং সৌন্দর্যবর্ধন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। সবুজে ঘেরা ১০৮ হেক্টর জায়গাজুড়ে বিস্তৃত স্মৃতিসৌধ এলাকা এখন লাল-সবুজের সাজে সেজেছে বর্ণিল রূপে। বেদি সংলগ্ন সিঁড়িগুলো

ওয়াশিংটনে বৈশ্বিক সম্মেলনে শিশু কল্যাণে জোর দিলেন জুবাইদা রহমান

ওয়াশিংটনে বৈশ্বিক সম্মেলনে শিশু কল্যাণে জোর দিলেন জুবাইদা রহমান

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প-এর আমন্ত্রণে ওয়াশিংটন ডিসিতে আয়োজিত ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার: গ্লোবাল কোয়ালিশন সামিট’-এ অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। দুই দিনব্যাপী এই উচ্চপর্যায়ের সম্মেলনে বিশ্বের ৪০টিরও বেশি দেশের ফার্স্ট লেডি ও রাষ্ট্রনেতাদের জীবনসঙ্গীরা অংশগ্রহণ করেন। মঙ্গলবার (২৪ মার্চ) মার্কিন পররাষ্ট্র দপ্তর-এ অনুষ্ঠিত উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেন ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে

স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯টায় রাজধানীর বাংলাদেশ সচিবালয়-এ প্রধানমন্ত্রীর দপ্তরে এই ডাকটিকিট উন্মোচন করা হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী সকাল ৯টা ২ মিনিটে সচিবালয়ে উপস্থিত হন এবং ডাকটিকিট উন্মোচনের আগে কিছু দাপ্তরিক কাজ সম্পন্ন করেন। উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ফকির

১০ এপ্রিলের মধ্যে ১৩৩ অধ্যাদেশে সিদ্ধান্ত নিতে বাধ্য সংসদ!

১০ এপ্রিলের মধ্যে ১৩৩ অধ্যাদেশে সিদ্ধান্ত নিতে বাধ্য সংসদ!

অন্তর্বর্তী সরকারের সময়ে জারিকৃত ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে সংবিধান অনুযায়ী আগামী ১০ এপ্রিলের মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে জাতীয় সংসদকে। বাংলাদেশ সংবিধানের ৯৩(২) অনুচ্ছেদ অনুসারে সংসদ অধিবেশন শুরু হওয়ার পর ৩০ দিনের মধ্যে এসব অধ্যাদেশ অনুমোদন না পেলে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। গত ১২ মার্চ শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম বৈঠকেই আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ১৩৩টি অধ্যাদেশ উত্থাপন করেন। এরপর ১৫

আজ ২৫ মার্চ: সেই কালরাতে ইতিহাস কেঁপেছিল রক্তধারায়

আজ ২৫ মার্চ: সেই কালরাতে ইতিহাস কেঁপেছিল রক্তধারায়

আজ ২৫ মার্চ, জাতীয় গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংস হত্যাযজ্ঞে স্তব্ধ হয়ে পড়েছিল সমগ্র বাঙালি জাতি। ‘অপারেশন সার্চলাইট’-এর নামে ঢাকাসহ সারা দেশে নিরস্ত্র মানুষের ওপর চালানো হয় ইতিহাসের অন্যতম বর্বর গণহত্যা। দিনটি স্মরণে আজ বুধবার সারাদেশে পালন করা হচ্ছে নানা কর্মসূচি, শোক ও শ্রদ্ধার মধ্য দিয়ে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১