
প্রকাশ: ২৭ অক্টোবর ২০১৯, ২৩:১

পিরোজপুরের ইন্দুরকানীতে নিখোঁজ হওয়ার ২ দিন পর ধানক্ষেত থেকে মাটিচাপা অবস্থায় সাগর মুন্সী (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সকাল ১০ টার দিকে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের কালিবাড়ি এলাকা থেকে সাগর মুন্সীর মাটিচাপা দেয়া লাশ উদ্ধার করেন ইন্দুরকানী থানা পুলিশ। শ্বাসরোধ করে হত্যার পর খুনীরা লাশ গুম করতে মাটিচাপা দেয় বলে প্রাথমিক ভাবে ধারনা করছে পুলিশ। তবে এ খুনের সাথে তার নিকট আত্মীয়রা জড়িত বলে জানায় পুলিশ।
সাগর মুন্সী পাশ্ববর্তী বাগের হাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার আমজেদ মুন্সীর ছেলে। তবে তারা স্ব-পরিবারে দীর্ঘদিন যাবত ফেনী জেলা শহরে বসবাস করে আসছেন। ইন্দুরকানী উপজেলার কালিবাড়ি এলাকায় তার শশুর বাড়ি। সাগর মুন্সী ঘটনার কয়েকদিন আগে নজরুল শেখের কালিবাড়ি এলাকায় তার শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছিলেন।
নিহতের শশুর নজরুল শেখ সাংবাদিকদের জানান, গত শুক্রবার বিকালে জন্য কালিবাড়ি বাজারে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন সাগর। পরে সন্ধ্যা ঘনিয়ে এলেও সাগর বাড়ি না ফেরায় আমরা তখন থেকে সাগরকে খুঁজে না পেয়ে শনিবার বিকালে ইন্দুরকানী থানায় একটি জিডি করি। ঐ জিডির সূত্র ধরে পুলিশ অভিযান চালিয়ে খুনের সাথে জড়িত সন্দেহে আজা মোল্লা (১৫) নামে এক কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে আটককৃতকে জিজ্ঞাসাবাদের পর তার দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ অনুসন্ধান করেস্বপন শিকদারের বাড়ির পিছনে ধানক্ষেত থেকে সাগর মুন্সীর মাটি চাপা দেয়া লাশ উদ্দার করেন।
ইন্দুরকানী থানার ওসি মোঃ হাবিবুর রহমান জানান, সাগর মুন্সী নামে এক যুবক গত শুক্রবার কালিবাড়ি এলাকা থেকে নিখোঁজ হওয়ার পরে স্বজনরা থানায় জিডি করলে রবিবার জিজ্ঞাসাবাদের জন্য এক কিশোরকে আটক করি। পরে তার দেয়া তথ্য অনুযায়ী পার্শ্ববর্তি ধানক্ষেত থেকে মাটিচাপা অবস্থায় সাগরের মরদেহ উদ্ধার করা হয়। লাশের ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

ইনিউজ ৭১/এম.আর