মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬১৪ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

আমার স্বামীকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০১৯, ২২:৫৪

শেয়ার করুনঃ
আমার স্বামীকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে

জমি সংক্রান্ত বিরোধ এবং দীর্ঘদিনের বংশীয় আধিপত্য বিস্তারের জের ধরে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার চর গাজীপুর এলাকার বাসিন্দা দেলোয়ার খান সহ তার পরিবারের সদস্যদের (৪৫) বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পরিবারের সদস্যরা। শুক্রবার সকালে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের চর গাজীপুর এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে দেলোয়ার খানের স্ত্রীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করে শুনান তার ছেলে কলেজ ছাত্র সাইফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য ইলিয়াছ আলী খান, প্রবীণ সাংবাদিক বাবুল হালদার, মোতাহার সেখ, তৈয়ব আলী খান, লিযাকত খান, দেলোয়ার খানের স্ত্রী বিলকিস বেগম, ছোট ভাই ব্যবসায়ী ই¯্ররাফিল খান, স্থানীয় মরিয়ম, পারুল বেগম, ফরিদা বেগম, শাহিনুর, খাদিজা, লাকি বেগম সহ এলাকার বিভিন্ন নারী-পুরুষ। 

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার স্বামী দেলওয়ার খান সংসারিক কাজকর্ম করেন এবং মাঝে মধ্যে মৎস্য আহরণ করে জীবীকা নির্বারহ করে সংসার চালান। কিন্তু একই এলাকার সেখ বংশ ও খান বংশের মধ্যে দীর্ঘ ৩ যুগ ধরে বিরাজমান জমাজমি, সামাজিক মর্যাদা আর বংশীয় আধিপত্য বিস্তার নিয়ে চলতে থাকা দ্বন্দের কারনে সেখ বংশের একজন চিন্হিত মামলাবাজ অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য রুস্তুম আলী সেখ গংদের দ্বারা খান বংশের লোকজন হামলা মামলা সহ নানা ভাবে হয়রানির শিকার হচ্ছে বছরের পর বছর ধরে। আমার স্বামী দেলোয়ার খান ও দেবর ই¯্ররাফিল (৪৩) খানকে হেনেস্তা করার জন্য রুস্তুম গংরা একের পর এক নানা ভাবে হয়রানি করে যাচ্ছে। শুধু আমার পরিবারই নয়, এই রুস্তম ও তার সহযোগীদের অত্যাচার-নির্যাতন আর মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির কারনে এ এলাকার সাধারন মানুনের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে।

আমার স্বামী ও দেবর তার (রুস্তমের) এসব অপকর্মের বিরুদ্ধে এলাকাবাসীর পক্ষ হয়ে বিভিন্ন সময়ে প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা সহ আমার স্বামী ও দেবরকে হত্যা করার জন্য অনেক চেস্টা করে যখন বিফল হন তখনই রুস্তমের কাছের লোক হিসেবে পরিচিত স্থানীয় আব্দুর রাজ্জাক নামে  সাবেক এক ইউপি সদস্যকে দিয়ে হত্যা সহ এক এক করে ৩টি মামলায় জড়ান। কিন্তু আদালতের তদন্তে নির্দোশ প্রমানিত হওয়ায় যুবলীগ কর্মি রাসেল হত্যাকান্ড সহ তাদের জড়ানো অন্যান্য মামলা থেকে আমার স্বামী ও দেবর অব্যাহতি পান। এছাড়া দরিচর গাজীপুরের মিলা আক্তার (২১) গনধর্ষণের ঘটনায় আমার স্বামী দেলোয়ার ও দেবর ই¯্ররাফিলকে ঐ মামলায় আসামি হিসেবে জড়ান রুস্তুম গং। তদন্ত শেষে ৩/৪/১৯ তারিখ নারী  ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত ঐ মামলা থেকেও আমার স্বামী দেলাওয়ার খান ও দেবর ঈ¯্রাফীল খান অব্যাহতি পান।

আরও

গণভোটের রায় নয়, জুলাই সনদেই সংবিধান সংশোধনের ভিত্তি

গণভোটের রায় নয়, জুলাই সনদেই সংবিধান সংশোধনের ভিত্তি
বরিশাল
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

কিন্ত রুস্তুম সেখের ভাতিজা জাকির হোসেন গন ধর্ষণ মামলা সহ কয়েকটি মামলার প্রধান আসামি হওয়া সত্বেও তাকে গ্রেপতার করা হচ্ছেনা। ১ নং আসামি থাকার পরেও সে অদৃশ্য ক্ষমতাবলে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে এলাকায়। রুস্তুম সেখ পুলিশে চাকুরির সুবাদে বাংলাদেশের বিভিন্ন থানায় আমার স্বামীর বিরুদ্ধে কয়েকটি মিথ্যা মামলায় জড়ান। পিরোজপুরের কাউখালীতে ২২/৪/১৫ তারিখ একটি চুরি মামলায়ও আমার স্বামী ও দেবরকে জড়ানো হয়। অথচ ঐ এলাকায় আজ পর্যন্ত আমার স¦ামী ও দেবর কেউ যাতায়াত করেননি। এই রুস্তম বিভিন্ন সময়ে আমার পরিবারের  সদস্যদের বিরুদ্ধে খুন, ধর্ষণ ও ডাকাতী সহ নানা  বানোয়াট ও  মিথ্যা তথ্য দিয়ে প্রশাসনের বিভিন্ন স্তরে অভিযোগ দায়ের করে হয়রানি করে আসছে। 

রুস্তমের বংশের ১৫ থেকে ২০ জন লোক প্রশাসন সহ বিভিন্ন সরকারি দপ্তরে চাকুরিরত অবস্থায় আছ্।ে এ কারনে রুস্তুম গং স্থানীয় প্রভাবশালী হওয়ায় গায়ের জোরে এসবকিছু করার চেস্টা করছে এবং নানান ভাবে প্রভাব খাটানোর চেস্টা করে থাকেন এলাকায়। দেশের বিভিন্ন স্থানে একের পর এক মামলায় ঢুকিয়ে যখন দমাতে পারেননি তখন আমার স্বামীকে ফাঁসানোর জন্য নতুন ফন্দি আটে। র‌্যাব-৮ এর কাছে এর আগে মিথ্যে তথ্য দিয়ে অভিযোগ দায়ের করেন রুস্তম ও তার সহযোগীরা।

এরই ধারাবাহিকতায় গত ১৫ অক্টোবার মঙ্গলবার বিকাল ৩ টার সময় নিজ বাড়ির সামনে স্লইচ গেট সংলগ্ন খালে গোসল করার সময় ছদ্দোবেশে আসা আমার স্বামীকে আটক করে র‌্যাব-৮ এর একদল সদস্য। ঐ দিন রাতে লাহুরি বাজারের প্রধান সড়কের পাশে গৌতম বাবুর সুপারি বাগানের খোলা জায়গা থেকে বস্তা ভরা দুটি অস্ত্র, ৪ রাউন্ড কার্তুজ ও দুটি চাকু উদ্ধার করে র‌্যাব। যা উপস্থিত জনতার কাছে এক প্রকার প্রশ্নবিদ্ধ ছিল। ঐ অস্ত্র গুলো নাকি আমার স্বামী দেলোয়ার খান ঐ বাগানের খোলা জায়গায় রেখেছিল বলে দাবি করা হয়। এ অস্ত্র উদ্ধারের বিষয়টি রুস্তমের সাজানো বলে সচেতন এলাকাবাসি তখন প্রতিবাদ জানান। এ ঘটনায় আমার স্বামীর বিরুদ্ধে র‌্যাব-৮ এর ডিএডি লুৎফর রহমান বাদি হয়ে ১৬/১০/১৯ ইং তারিখ ইন্দুরকানি থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয় আমার স্বামী বাড়ির কাছে বলেশ্বর সহ আশপাশের বিভিন্ন নদ নদীতে বিভিন্ন সময়ে ডাকাতি করত।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

কিন্তু বিগত দশ বছরেও এসব নদ-নদীতে চুরি-ডাকাতির কোন ঘটনা ঘটেছে কিনা এমন খবর স্থানীয় থানা পুলিশ সহ কারো জানা নেই। তিনি দাবি করেন যন্ত্রযন্ত্র মূলক ভাবে বিভিন্ন এলাকায় জড়ানো আমার স্বামীর বিরুদ্ধে বর্তমানে একটি জিআর এবং দুটি নন জিআর মামলা চলমান ছাড়া আর কোন মামলা নেই। আমার স্বামী, চোর ডাকাত বা সন্ত্রাসী নয়। আমার স্বামী স্থানীয় ষড়যন্ত্রের শিকার। আমার স্বামী এবং পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক যে বিভিন্ন মামলায় ফাঁসানো হয়েছে তার সুষ্ঠু তদন্ত সহ প্রশাসনের কাছে নিরাপত্তার দাবি জানান তিনি। প্রবীণ সাংবাদিক এবং স্থানীয় বাসিন্দা বাবুল হালদার জানান, দেলোয়ার ও তার ভাই ই¯্রাফিল সবসময় এলাকায় অন্যায়ের প্রতিবাদ করে থাকেন। আমার জানামতে তারা চুরি ডাতাতিসহ কোন অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত নয়।

আরও

ঢাকার রিকশা চলবে আট জোনে, জিপিএসে থাকবে নজরদারি

ঢাকার রিকশা চলবে আট জোনে, জিপিএসে থাকবে নজরদারি

এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য ইলিয়াছ আলী খান জানান, জমাজমির বিরোধ সহ দীর্ঘদিনের বংশীয় আধিপত্য বিস্তারের জেরের কারনে দেলোয়ার খানের পরিবারকে একের পর এক ষড়যন্ত্রের জালে জড়িয়ে হয়রানি করা হচ্ছে। শুধু এরাই নয়, এলাকার অনেক মানুষ রুস্তম সেখের গংদের দ্বারা নানা ভাবে নিগৃহিত হচ্ছে। রুস্তম সেখ অভিযোগের বিষয়ে মুঠোফোনে সাংবাদিকদের জানান, দেলোয়ারের বিরুদ্ধে কাউখালী ও পার্শ্ববর্তি মোড়েলগঞ্জ সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। সে এলাকায় চুরি–ডাকাতি সহ নানা অপকর্মের সাথে জড়িত। এদের অপরাদ মূলক বিভিন্ন কর্মকান্ডের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় স্বাক্ষী দেয়ায় আমার উপর ক্ষিপ্ত হয়ে এসব অভিযোগ দিচ্ছে বলে তিনি জানান। ইন্দুরকানী থানার এস আই শহিদুল ইসলাম বলেন, দেলোয়ার খানের বিরুদ্ধে ইন্দুরকানী থানায় অস্ত্র আইনে সহ অন্যান্য থানায় কয়েকটি মামলা রয়েছে। তবে তিনি স্থানীয ষড়যন্ত্রের শিকার কিনা তা সঠিক বলতে পারবনা। 

ইনিউজ ৭১/এম.আর

সর্বশেষ সংবাদ

মিয়ানমারে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩৩ জন

মিয়ানমারে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩৩ জন

ঢাকার রিকশা চলবে আট জোনে, জিপিএসে থাকবে নজরদারি

ঢাকার রিকশা চলবে আট জোনে, জিপিএসে থাকবে নজরদারি

ভ্যাট রিটার্ন জমার নিয়মে পরিবর্তন আনছে সরকার

ভ্যাট রিটার্ন জমার নিয়মে পরিবর্তন আনছে সরকার

নতুন গণভোট কেন, সরকারের কাছে তিন প্রশ্ন জামায়াত নেতা আযাদের

নতুন গণভোট কেন, সরকারের কাছে তিন প্রশ্ন জামায়াত নেতা আযাদের

নতুন গভীর নিম্নচাপ, উত্তাল বঙ্গোপসাগরে জারি সতর্কতা

নতুন গভীর নিম্নচাপ, উত্তাল বঙ্গোপসাগরে জারি সতর্কতা

জনপ্রিয় সংবাদ

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

বিজিবি-গণমাধ্যম বন্ধুত্ব জোরদারে জয়পুরহাটে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

বিজিবি-গণমাধ্যম বন্ধুত্ব জোরদারে জয়পুরহাটে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকার রিকশা চলবে আট জোনে, জিপিএসে থাকবে নজরদারি

ঢাকার রিকশা চলবে আট জোনে, জিপিএসে থাকবে নজরদারি

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশার চলাচল শৃঙ্খলার মধ্যে আনতে নিবন্ধন, জোনভিত্তিক চলাচল এবং জিপিএস নজরদারির পরিকল্পনা নিয়েছে সরকার। পরিকল্পনা হলে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনকে চারটি করে মোট আটটি জোনে ভাগ করা হবে। প্রতিটি জোনে নির্ধারিতসংখ্যক রিকশা চলবে এবং এক জোনের রিকশা অন্য জোনে প্রবেশ করতে পারবে না। ‘ই-মোবিলিটি ও ব্যাটারি সোয়াপিং সিস্টেম রোল-আউট পরিকল্পনা (ঢাকা শহর)’ শীর্ষক নথিতে এসব প্রস্তাব রাখা

ভ্যাট রিটার্ন জমার নিয়মে পরিবর্তন আনছে সরকার

ভ্যাট রিটার্ন জমার নিয়মে পরিবর্তন আনছে সরকার

মাঠ পর্যায়ে রাজস্ব আদায় কার্যক্রমে গতি আনতে ভ্যাটের দাখিলপত্র বা রিটার্ন জমার নিয়মে পরিবর্তন আনছে সরকার। এখন প্রতি তিন কর মেয়াদ শেষে একবার রিটার্ন জমা দেওয়ার পরিবর্তে প্রত্যেক কর মেয়াদ শেষ হওয়ার অনধিক ১৫ দিনের মধ্যে দাখিলপত্র জমা দিতে হবে। এ লক্ষ্যে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (২৮ সেপ্টেম্বর)

মধ্যরাতে ছাপাখানায় শিক্ষামন্ত্রী, যাচাই করলেন বইয়ের মান

মধ্যরাতে ছাপাখানায় শিক্ষামন্ত্রী, যাচাই করলেন বইয়ের মান

২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের জন্য প্রস্তুত করা পাঠ্যবইয়ের মুদ্রণ ও গুণগত মান সরেজমিনে পরিদর্শন করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার পর রাজধানীর ছয়টি ছাপাখানায় গিয়ে তিনি আকস্মিকভাবে পরিদর্শন করেন। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ রাতে বিষয়টি নিশ্চিত করে। পরিদর্শনকালে মন্ত্রী ছাপাখানায় প্রস্তুত বইয়ের কাগজ, বাঁধাই ও ছাপার

কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা : রাষ্ট্রপতি

কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা : রাষ্ট্রপতি

কৃষকদের দেশের আসল ও শ্রেষ্ঠ মানুষ এবং দেশ গড়ার যোদ্ধা হিসেবে উল্লেখ করে কৃষিক্ষেত্রে নতুন উদ্ভাবন ও অসামান্য অবদানের স্বীকৃতি দিতে ‘রাষ্ট্রপতি কৃষি পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে কৃষকদের সামগ্রিক উন্নয়ন ও স্বার্থ রক্ষায় জাতীয় পর্যায়ে একটি কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। রোববার দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি মো.

রাড্ডা ক্লিনিকে হামলা: পুলিশের দায়িত্বে অবহেলার প্রাথমিক প্রমাণ, ওসি প্রত্যাহার

রাড্ডা ক্লিনিকে হামলা: পুলিশের দায়িত্বে অবহেলার প্রাথমিক প্রমাণ, ওসি প্রত্যাহার

রাজধানীর মিরপুরের শাহ আলী থানা এলাকায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্ব পালনে অবহেলার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ঘটনায় শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে।  রোববার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য