মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬১৪ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

পেঁয়াজের ঝাঁজের পর এবার মরিচের ঝাল

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০১৯, ২০:২৫

শেয়ার করুনঃ
পেঁয়াজের ঝাঁজের পর এবার মরিচের ঝাল

পেঁয়াজ, ডিম, আলুর পর এবার রাজধানীর বাজারে বেড়েছে কাঁচা মরিচের দাম। সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। সেই সঙ্গে চড়া দামে বিক্রি হচ্ছে শিম, ফুলকপি, বাঁধাকপি, মুলার পাশাপাশি সব ধরনের সবজি। শুক্রবার (২৫ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজার, রামপুরা, মালিবাগ হাজীপাড়া, খিলগাঁও, শান্তিনগর এলাকার বিভিন্ন বাজার ঘুরে এ তথ্য জানা গেছে। বৃষ্টির কারণে কাঁচা মরিচের দাম বেড়েছে। বৃষ্টি না থামলে দাম আরও বাড়তে পারে। বাজার ঘুরে দেখা যায়, কাঁচা মরিচের পোয়া (২৫০ গ্রাম) বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকা, যা গত সপ্তাহে ছিল ১৫-২০ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দামে ২৫০ গ্রামে বেড়েছে ২০ টাকা পর্যন্ত।

বৃষ্টির কারণে কাঁচা মরিচের এমন দাম বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এ বিষয়ে রামপুরার ব্যবসায়ী ইউসুফ বলেন, গতকালও এক পোয়া কাঁচা মরিচ ১৫ টাকায় বিক্রি করেছি। আর আজ ৩০ টাকার নিচে বিক্রি করার উপায় নেই। বৃষ্টির কারণে মরিচের দাম বেড়েছে। বৃষ্টি না থামলে কাঁচা মরিচের দাম আরও বাড়তে পারে। বাজার ঘুরে দেখা গেছে, সরবরাহ বাড়লেও শীতের আগাম সবজি শিমের দাম গত সপ্তাহের মতো ১০০-১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ফুলকপি বিক্রি হচ্ছে ২০-৪০ টাকা পিস। ৩০-৪০ টাকা পিস বিক্রি হচ্ছে বাঁধাকপি। মুলার কেজি বিক্রি ৩০-৪০ টাকা। এ সবজিগুলোর দাম সপ্তাহের ব্যবধানে অপরিবর্তিত রয়েছে। 

কয়েক মাস ধরে চড়া দামে বিক্রি হওয়া পাকা টমেটো ও গাজরের দাম এখনো চড়া-ই রয়েছে। পাকা টমেটো আগের সপ্তাহের মতো প্রতিকেজি বিক্রি হচ্ছে ১২০-১৪০ টাকায়। গাজর বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৮০-১০০ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে গাজরের দাম কেজিতে ২০ টাকা কমেছে। শীতের আগাম সবজির সঙ্গে চড়া দামে বিক্রি হচ্ছে লাউ, করলা, ঝিঙে, বরবটি, বেগুন, পটল, ঢেঁড়শ, উসি, ধুনদলসহ সব ধরনের সবজি। গত সপ্তাহের মতো ছোট আকারের লাউ চলতি সপ্তাহে বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকায়। করলা বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকা কেজি। একই দামে বিক্রি হচ্ছে বরবটি। বেগুন বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা কেজি। চিচিংগা, ঝিঙা, ধুনদলের কেজি ৫০-৭০ টাকার মধ্যে। এ সবজিগুলোর দাম সপ্তাহের ব্যবধানে অপরিবর্তিত রয়েছে। 

আরও

মধ্যরাতে ছাপাখানায় শিক্ষামন্ত্রী, যাচাই করলেন বইয়ের মান

মধ্যরাতে ছাপাখানায় শিক্ষামন্ত্রী, যাচাই করলেন বইয়ের মান

কারওয়ান বাজারের ব্যবসায়ী মিলন বলেন, শীতের আগাম সবজির সরবরাহ বেড়েছে। আশা করছি শিগগির সবজির দাম কমে যাবে। তবে দুই দিন ধরে যে বৃষ্টি হচ্ছে, তাতে হিতে বিপরীত হতে পারে। বৃষ্টি না থামলে সবজির দাম উল্টো বাড়তে পারে। এদিকে দেশি পেঁয়াজের কেজি আগের সপ্তাহের মতো ১০০-১২০ টাকা কেজি বিক্রি হচ্ছে। আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০-১০০ টাকা। গোল আলুর কেজি গত সপ্তাহের মতো ২৫-২৮ টাকা কেজি বিক্রি হচ্ছে।

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

মাছ বাজার ঘুরে দেখা গেছে, রুই মাছ বিক্রি হচ্ছে ২৪০-৩০০ টাকা কেজি। তেলাপিয়া ১৩০-১৬০, পাঙাস ১২০-১৫০, শিং ৪০০-৬০০, কাচকি ২৫০-৩৫০, পাবদা ৪০০-৬০০, ট্যাংরা ৫৫০-৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মাংসের বাজার ঘুরে দেখা যায়, প্রতিকেজি গরু ও মহিষের মাংস বিক্রি হচ্ছে ৫৫০-৫৭০ টাকা, খাসি ৭৫০-৭৮০ টাকা। বয়লার বিক্রি হচ্ছে ১৩০-১৩৫ টাকা কেজি, যা গত সপ্তাহে ছিল ১৪০-১৫০ টাকায়। আর লাল লেয়ার আগের সপ্তাহের মতো ২০০-২২০ টাকা এবং পাকিস্তানি কক ২৫০-২৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ফার্মের মুরগির প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১১০-১২০ টাকায়।

ইনিউজ ৭১/এম.আর

আরও

কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা : রাষ্ট্রপতি

কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা : রাষ্ট্রপতি

জনপ্রিয় সংবাদ

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

বিজিবি-গণমাধ্যম বন্ধুত্ব জোরদারে জয়পুরহাটে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

বিজিবি-গণমাধ্যম বন্ধুত্ব জোরদারে জয়পুরহাটে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ

মিয়ানমারে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩৩ জন

মিয়ানমারে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩৩ জন

ঢাকার রিকশা চলবে আট জোনে, জিপিএসে থাকবে নজরদারি

ঢাকার রিকশা চলবে আট জোনে, জিপিএসে থাকবে নজরদারি

ভ্যাট রিটার্ন জমার নিয়মে পরিবর্তন আনছে সরকার

ভ্যাট রিটার্ন জমার নিয়মে পরিবর্তন আনছে সরকার

নতুন গণভোট কেন, সরকারের কাছে তিন প্রশ্ন জামায়াত নেতা আযাদের

নতুন গণভোট কেন, সরকারের কাছে তিন প্রশ্ন জামায়াত নেতা আযাদের

নতুন গভীর নিম্নচাপ, উত্তাল বঙ্গোপসাগরে জারি সতর্কতা

নতুন গভীর নিম্নচাপ, উত্তাল বঙ্গোপসাগরে জারি সতর্কতা

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকার রিকশা চলবে আট জোনে, জিপিএসে থাকবে নজরদারি

ঢাকার রিকশা চলবে আট জোনে, জিপিএসে থাকবে নজরদারি

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশার চলাচল শৃঙ্খলার মধ্যে আনতে নিবন্ধন, জোনভিত্তিক চলাচল এবং জিপিএস নজরদারির পরিকল্পনা নিয়েছে সরকার। পরিকল্পনা হলে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনকে চারটি করে মোট আটটি জোনে ভাগ করা হবে। প্রতিটি জোনে নির্ধারিতসংখ্যক রিকশা চলবে এবং এক জোনের রিকশা অন্য জোনে প্রবেশ করতে পারবে না। ‘ই-মোবিলিটি ও ব্যাটারি সোয়াপিং সিস্টেম রোল-আউট পরিকল্পনা (ঢাকা শহর)’ শীর্ষক নথিতে এসব প্রস্তাব রাখা

ভ্যাট রিটার্ন জমার নিয়মে পরিবর্তন আনছে সরকার

ভ্যাট রিটার্ন জমার নিয়মে পরিবর্তন আনছে সরকার

মাঠ পর্যায়ে রাজস্ব আদায় কার্যক্রমে গতি আনতে ভ্যাটের দাখিলপত্র বা রিটার্ন জমার নিয়মে পরিবর্তন আনছে সরকার। এখন প্রতি তিন কর মেয়াদ শেষে একবার রিটার্ন জমা দেওয়ার পরিবর্তে প্রত্যেক কর মেয়াদ শেষ হওয়ার অনধিক ১৫ দিনের মধ্যে দাখিলপত্র জমা দিতে হবে। এ লক্ষ্যে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (২৮ সেপ্টেম্বর)

মধ্যরাতে ছাপাখানায় শিক্ষামন্ত্রী, যাচাই করলেন বইয়ের মান

মধ্যরাতে ছাপাখানায় শিক্ষামন্ত্রী, যাচাই করলেন বইয়ের মান

২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের জন্য প্রস্তুত করা পাঠ্যবইয়ের মুদ্রণ ও গুণগত মান সরেজমিনে পরিদর্শন করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার পর রাজধানীর ছয়টি ছাপাখানায় গিয়ে তিনি আকস্মিকভাবে পরিদর্শন করেন। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ রাতে বিষয়টি নিশ্চিত করে। পরিদর্শনকালে মন্ত্রী ছাপাখানায় প্রস্তুত বইয়ের কাগজ, বাঁধাই ও ছাপার

কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা : রাষ্ট্রপতি

কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা : রাষ্ট্রপতি

কৃষকদের দেশের আসল ও শ্রেষ্ঠ মানুষ এবং দেশ গড়ার যোদ্ধা হিসেবে উল্লেখ করে কৃষিক্ষেত্রে নতুন উদ্ভাবন ও অসামান্য অবদানের স্বীকৃতি দিতে ‘রাষ্ট্রপতি কৃষি পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে কৃষকদের সামগ্রিক উন্নয়ন ও স্বার্থ রক্ষায় জাতীয় পর্যায়ে একটি কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। রোববার দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি মো.

রাড্ডা ক্লিনিকে হামলা: পুলিশের দায়িত্বে অবহেলার প্রাথমিক প্রমাণ, ওসি প্রত্যাহার

রাড্ডা ক্লিনিকে হামলা: পুলিশের দায়িত্বে অবহেলার প্রাথমিক প্রমাণ, ওসি প্রত্যাহার

রাজধানীর মিরপুরের শাহ আলী থানা এলাকায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্ব পালনে অবহেলার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ঘটনায় শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে।  রোববার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য