
প্রকাশ: ১৯ অক্টোবর ২০১৯, ১৮:৮

আন্তর্জাতিক মানসম্পন্ন ওষুধ প্রস্তুত ও বাজারজাতকারী প্রতিষ্ঠান সানোফি বাংলাদেশ ছেড়ে যাচ্ছে। এ জন্য এ দেশের অনৈতিক বিপণনব্যবস্থাকে দায়ী করেছে প্রতিষ্ঠানটি। জানা যায়, সম্প্রতি কম্পানিটির বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মুইন উদ্দিন মজুমদার ও দক্ষিণ এশিয়ার প্রধান অর্থ কর্মকর্তা চার্লস বিলার্ড এক চিঠির মাধ্যমে কম্পানির বাংলাদেশ ত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
কিন্তু এতে হাজারো শ্রমিক অনিশ্চয়তার মধ্যে পড়েছে। তাদের এখন একটাই দাবি তাদের ক্ষতিপূরন শোধ করতে হবে সানোফিকে। তারা দেশি কোম্পানিতে যেতে অস্বীকৃতি জানায়। আজ সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে সানোফির কর্মকর্তা এবং কর্মচারীরা। বক্ত্যব্য রাখেন সানোফির শ্রমিক ইউনিয়ন এর নেতা আবদুর রাজ্জাক, গোলাম মোস্তফা, কাজী মোরশেদ সহ আরো অনেকে।
