সোমবার, ৬ জুলাই, ২০২৬২২ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

আবরারের বাড়ি যাচ্ছেন বুয়েট উপাচার্য

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৯ অক্টোবর ২০১৯, ১৮:৫৬

শেয়ার করুনঃ
আবরারের বাড়ি যাচ্ছেন বুয়েট উপাচার্য

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ৪১ ঘণ্টা পর্যন্ত শিক্ষার্থীদের সঙ্গে দেখা না করা, যে হলে হত্যার শিকার হয়েছিলেন, সেখানে না যাওয়া এবং জানাজায় অংশ না নিয়ে ব্যাপক সমালোচনার মুখে আছেন বুয়েটের উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম। সব সমালোচনাকে পেছনে ফেলে অবশেষে আজ বুধবার কুষ্টিয়ায় আবরারের পরিবারের সঙ্গে দেখা করতে রওনা হয়েছেন উপাচার্য। বুয়েট উপাচার্য দপ্তরের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, উপাচার্য ও তাঁর সফরসঙ্গীরা এখন রাস্তায় আছেন।

গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নিজ বাড়ির আঙিনায় আবরারের দাফন সম্পন্ন হয়। প্রসঙ্গত, গত রোববার রাত আটটায় বুয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে ডেকে নিয়ে যায় ছাত্রলীগের একদল নেতা-কর্মী। এরপর তাকে শেরে বাংলা হলের ২০১১ নম্বর কক্ষে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনা হলের প্রাধ্যক্ষ জানেন রাত পৌনে তিনটায়। কিন্তু এরপর বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হিসেবে উপাচার্য সেখানে যাননি পরপর প্রায় দুই দিন। এমনকি শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করলেও তাঁদের সামনে আসেননি উপাচার্য। এ নিয়ে শিক্ষার্থীরা গতকাল মঙ্গলবার দিনভর আন্দোলন করার পর তাঁদের আন্দোলনের মুখে উপাচার্য শিক্ষার্থীদের সামনে এলে তিনি তোপের মুখে পড়েন।

এ অবস্থায় রাতে শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস দেন উপাচার্য। কিন্তু শিক্ষার্থীরা আজকে সুনির্দিষ্ট সময় বেধে দিয়ে ১০ দফা দাবিতে বিক্ষোভ করছেন। আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ৩০ ঘণ্টা অতিবাহিত হওয়ার পরেও কেন ঘটনাস্থলে উপস্থিত হননি, পরবর্তীতে ৩৮ ঘণ্টা পর উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে ‘বিরূপ আচরণ’ করেন এবং কোনো প্রশ্নের উত্তর না দিয়ে স্থানত্যাগ করেন, উপাচার্যকে আজ দুপুর দুইটার মধ্যে সশরীরে ক্যাম্পাসে এসে এর জবাবদিহি করতে হবে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

প্রধানমন্ত্রীর নতুন সিদ্ধান্তে কমছে সরকারি ব্যয়

প্রধানমন্ত্রীর নতুন সিদ্ধান্তে কমছে সরকারি ব্যয়

ইনিউজ ৭১/এম.আর

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

সর্বশেষ সংবাদ

সরকারি ক্রয় কার্যক্রমে গতি আনতে পুনর্গঠিত কমিটি, নেতৃত্বে আইনমন্ত্রী

সরকারি ক্রয় কার্যক্রমে গতি আনতে পুনর্গঠিত কমিটি, নেতৃত্বে আইনমন্ত্রী

সব ক্লিনিকে বাধ্যতামূলক লেবার রুম, কঠোর নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

সব ক্লিনিকে বাধ্যতামূলক লেবার রুম, কঠোর নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

আফটারশকে কাঁপছে ভেনেজুয়েলা, বাড়ছে প্রাণহানি আর দুর্ভোগ

আফটারশকে কাঁপছে ভেনেজুয়েলা, বাড়ছে প্রাণহানি আর দুর্ভোগ

রাষ্ট্রীয় শিল্পকারখানায় নতুন প্রাণ ফেরাতে বিনিয়োগকারীদের খুঁজছে সরকার

রাষ্ট্রীয় শিল্পকারখানায় নতুন প্রাণ ফেরাতে বিনিয়োগকারীদের খুঁজছে সরকার

যুক্তরাষ্ট্রজুড়ে দাবদাহে মৃত পঁচিশ, সতর্কতায় কোটি কোটি মানুষ

যুক্তরাষ্ট্রজুড়ে দাবদাহে মৃত পঁচিশ, সতর্কতায় কোটি কোটি মানুষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সরকারি ক্রয় কার্যক্রমে গতি আনতে পুনর্গঠিত কমিটি, নেতৃত্বে আইনমন্ত্রী

সরকারি ক্রয় কার্যক্রমে গতি আনতে পুনর্গঠিত কমিটি, নেতৃত্বে আইনমন্ত্রী

সরকারি ক্রয় কার্যক্রমকে আরও ফলপ্রসূ, স্বচ্ছ ও অর্থবহ করতে নতুন করে একটি কমিটি পুনর্গঠন করেছে সরকার। রোববার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। পুনর্গঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানকে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির কার্যপদ্ধতি নির্ধারণ ও কার্যক্রমকে আরও কার্যকর করার

সব ক্লিনিকে বাধ্যতামূলক লেবার রুম, কঠোর নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

সব ক্লিনিকে বাধ্যতামূলক লেবার রুম, কঠোর নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

দেশের সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালকে আগামী ১১ জুলাইয়ের মধ্যে বাধ্যতামূলকভাবে লেবার রুম (ডেলিভারি রুম) স্থাপনের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। নির্ধারিত সময়ের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়ন না হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সোমবার (৬ জুলাই) রাজধানীতে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ নির্দেশনা দেন। তিনি বলেন, নিরাপদ

সেপ্টেম্বরে গেজেট, জুলাই থেকেই মিলবে বর্ধিত বেতন-ভাতার সুবিধা

সেপ্টেম্বরে গেজেট, জুলাই থেকেই মিলবে বর্ধিত বেতন-ভাতার সুবিধা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের আনুষ্ঠানিক গেজেট প্রকাশে বিলম্ব হলেও এটি চলতি বছরের ১ জুলাই থেকেই কার্যকর হিসেবে গণ্য করা হবে। ফলে গেজেট প্রকাশের পর চাকরিজীবীরা বর্ধিত বেতন-ভাতার পাশাপাশি জুলাই থেকে প্রাপ্য বকেয়া অর্থও একসঙ্গে পাবেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ডিজিটাল বেতন ব্যবস্থার সফটওয়্যারসংক্রান্ত জটিলতার কারণে নির্ধারিত সময়ের মধ্যে গেজেট প্রকাশ করা সম্ভব হয়নি। বর্তমানে প্রশাসনিক ও কারিগরি বিষয়গুলোর সমন্বয় করে

সরকারি ব্যানার বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

সরকারি ব্যানার বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে সরকার। একই সঙ্গে প্রচারসামগ্রী তৈরির ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তু, উদ্দেশ্য ও বার্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উপস্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। রোববার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়। পরিপত্রে বলা হয়েছে, সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে

বাংলাদেশকে সমতাভিত্তিক অর্থনৈতিক সম্পর্কে নতুন বার্তা দিল যুক্তরাষ্ট্র

বাংলাদেশকে সমতাভিত্তিক অর্থনৈতিক সম্পর্কে নতুন বার্তা দিল যুক্তরাষ্ট্র

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কের নতুন দিকনির্দেশনার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। একতরফা বাণিজ্য সুবিধা বা অনুদানের পরিবর্তে এখন বাণিজ্য, বিনিয়োগ এবং দীর্ঘমেয়াদি সহযোগিতার ভিত্তিতে সমতাভিত্তিক অংশীদারত্ব গড়ে তুলতে চায় ওয়াশিংটন। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন। শনিবার (৪ জুলাই) রাজধানীর শেরাটন হোটেলে যুক্তরাষ্ট্র দূতাবাস এবং আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ যৌথভাবে অনুষ্ঠানের