রবিবার, ২২ মার্চ, ২০২৬৯ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

৩৫ এমপি ৫ মন্ত্রী’র অবৈধ সম্পদের খোঁজে দুদক

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০১৯, ২০:৪৭

শেয়ার করুনঃ
৩৫ এমপি ৫ মন্ত্রী’র অবৈধ সম্পদের খোঁজে দুদক

দুর্নীতিবাজ হিসেবে ক্ষসতাসীন দল আওয়ামী লীগের বর্তমান মন্ত্রী-এমপি, সাবেক মন্ত্রী-এমপি, মেয়র, চেয়ারম্যান, জেলা-উপজেলা পর্যায়ের দুই শতাধিক নেতার তালিকা নিয়ে অনুসন্ধান চলছে। এসব দুর্নীতির সঙ্গে যুক্ত প্রশাসনিক কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্টদের মধ্য থেকেও দেড় শ  জনের বেশি ব্যক্তির তালিকা নিয়ে অনুসন্ধান করা হচ্ছে।

বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যমতে, সরকারের ৫ মন্ত্রী, ৩৫ এমপি, সাবেক ১০ মন্ত্রী ও ৫০ এমপি, ৪ সিটি মেয়র, ৬ পৌর মেয়র,  ঢাকাসহ জেলা-উপজেলা পর্যায়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের শতাধিক,  সাবেক ও বর্তমান মিলিয়ে প্রশাসনের শতাধিক বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, অধিপ্তরের ৩০ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৩০-৪০ সদস্যের দুর্নীতির অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের একাধিক নীতিনির্ধারণী পর্যায়ের নেতা গণমাধ্যমকে বলেন, গত জুন মাসের আগেই বর্তমান মন্ত্রী, এমপিসহ বিভিন্ন কারণে অভিযুক্ত নেতাদের বিষয়ে গোয়েন্দা প্রতিবেদন তৈরি করা হয়েছে। কয়েকটি মাঠ জরিপের পর গত এপ্রিলে সাবেক ও বর্তমান মিলিয়ে ৫০ মন্ত্রী-এমপির বিষয়ে খোঁজ নিতে দুদককে নির্দেশ দেওয়া হয়েছে। আর গত বছরের সেপ্টেম্বরে যুবলীগের বিষয়ে একটি প্রতিবেদন তৎকালীন প্রধানমন্ত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আসে। সেই সময় তিনি ইসমাইল হোসেন সম্রাটসহ অভিযুক্ত ব্যক্তিদের বিষয়ে দলীয় ফোরামে কয়েক নেতাকে খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন। নির্বাচনের আগেও বিভিন্ন সংস্থা এবং শেখ হাসিনার তত্ত্বাবধানে বিশেষ টিম সারা দেশে জরিপ করে। সেই জরিপের পর নির্বাচনের দুই মাস আগেই আওয়ামী লীগ সভাপতি গণভবনে নেতাকর্মীদের প্রায় সব বৈঠকেই বলেছেন, এরপর দুর্নীতির বিরুদ্বে অভিযান হবে। দল থেকে শুরু হবে।

আরও

দেশ ও বিশ্বের শান্তি কামনায় দেশব্যাপি দোয়া মোনাজাত

দেশ ও বিশ্বের শান্তি কামনায় দেশব্যাপি দোয়া মোনাজাত

আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য বলেন, দুর্নীতিবাজদের তালিকা অনেক বড়। সেখান থেকে ৩৫০ জনের সম্পদের হিসাব খতিয়ে দেখা হচ্ছে। এসব দুর্নীতিবাজের তালিকা নিয়ে কাজ করছে বিশেষ টিম। তিনি জানান, দলের গুটিকয় নেতা ছাড়া এই তালিকা সম্পর্কে কেউই জানে না। এনবিআরের গোয়েন্দা ইউনিটের একজন কর্মকর্তা গতকাল গণমাধ্যমকে বলেন, শুল্ক গোয়েন্দা বিভাগের কাছে একটি তালিকা রয়েছে। সেখানে শুধু রাজনীতিকরাই নন, প্রশাসন, পুলিশ ও অন্যদের তালিকাও রয়েছে।

দুদকের একজন পরিচালক বলেন, গত ১৫ দিনে তাদের কাছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে সরকারের কয়েক মন্ত্রী, এমপি, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা, পুলিশসহ অনেকের সম্পদের অনুসন্ধানের নির্দেশনা এসেছে। কাজ চলছে। এরই মধ্যে অনেকের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। দুদকের একজন কর্মকর্তা বলেন, ক্যাসিনোর শত শত কোটি টাকা ভাগ-বাটোয়ারার সঙ্গে রাজনীতিবিদ ছাড়াও প্রশাসনের কোন স্তরের কারা জড়িত, তাদের বিষয়ে নানা মাধ্যমে অনুসন্ধান শুরু হয়েছে। রাজনীতিকদের বিরুদ্ধে দেশের বাইরে অর্থ পাচারের অনুসন্ধানে দুদকের কিছু প্রতিবন্ধকতা থাকলেও সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে সরাসরি অনুসন্ধান করতে পারবে।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

জানা গেছে, সরকারদলীয় অনেকের বিরুদ্ধে এরই মধ্যে অবৈধ সম্পদসহ নানা অভিযোগে অনুসন্ধান শুরু হয়েছে। ২০০৯ সাল থেকে এ পর্যন্ত যারা মন্ত্রী, এমপি এবং বড় বড় পদে ছিলেন তাদের সম্পদের খোঁজ নেওয়া হচ্ছে। এর মধ্যে নরসিংদীর সাবেক ও বর্তমান দুই এমপি, খুলনার সাবেক এক এমপি, পিরোজপুর ও বরগুনার সাবেক দুই এমপি, চাঁদপুরের ফরিদগঞ্জের সাবেক এমপি, মতিঝিল থানা আওয়ামী লীগের এক শীর্ষ নেতা, যুবলীগ দক্ষিণের সভাপতি ও সাবেক একজন প্রভাবশালী মন্ত্রীর ছেলের নাম দুদকের নথিতে রয়েছে মালয়েশিয়ায় সেকেন্ডহোমের তালিকায়। ঢাকা মহানগর দক্ষিণের সভাপতিসহ বর্তমান ও সাবেক অন্তত ‘হাফ ডজন’ এমপির বিরুদ্ধে চলমান অনুসন্ধান নথিভুক্ত হলেও পুনরায় সচল করা হচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪ হাজার ৫০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কাজে ঠিকাদারের কাছ থেকে কমিশন চাওয়ার অভিযোগে ছাত্রলীগের বিদায়ী দুই নেতা ও ক্যাসিনোর ঘটনায় রাজধানীর ১০ ওয়ার্ড কাউন্সিলরের নামও রয়েছে দুদকের অনুসন্ধান তালিকায়। ‘অবৈধ’ সম্পদ অর্জনের অভিযোগে প্রথম পর্যায়ে সাতজনের বিরুদ্ধে অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ দিয়েছে কমিশন। তারা হলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মান্নান খান, সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান, সাংসদ আসলামুল হক, সাংসদ এনামুল হক, সাবেক সাংসদ আবদুর রহমান বদি ও সাবেক সাংসদ এম এ জব্বার। তাদের তলব করা শুরু করেছে দুদক।

আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক সদস্য বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মন্ত্রিপরিষদের প্রথম বৈঠকেই সরকারপ্রধান দুর্নীতিতে তার জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করেছেন। এ ছাড়া নির্বাচনের পর আওয়ামী লীগের কার্য নির্বাহী পরিষদের প্রথম বৈঠকেই দলীয়প্রধান হুঁশিয়ার করে বলেছিলেন, দল থেকে প্রথম দুর্নীতিবিরোধী অভিযান শুরু হবে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ গণমাধ্যমকে বলেন, দুর্নীতিবাজরা কেউই রেহাই পাবে না। দলের হোক বা যেখানকারই হোক। দুর্নীতিবাজদের ধরতে সব রকমের ব্যবস্থা রয়েছে।

আরও

জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান জামাত অনুষ্ঠিত

জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান জামাত অনুষ্ঠিত

তালিকার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এই প্রতিবেদককে বলেন, তালিকা এখানে বড় কথা নয়। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত অভিযান চলবে। আর এই অভিযান থেমে যাবে বলে যেসব কথা বলা হচ্ছে তা ঠিক নয়। এবার সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে দুর্নীতিবাজদের ধরতে অভিযান শুরু করেছে। আমরা মাদকবিরোধী অভিযান করেছি এবং তা অব্যাহত আছে। দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর অভিযান চলবে। আওয়ামী লীগের একাধিক নেতা বলেন, দুর্নীতিবাজ মন্ত্রী-এমপি ও প্রভাবশালী নেতারাই অভিযান নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র করছেন। আবার এদের সহযোগী হিসেবে আমলা ও পুলিশের অনেকের নাম বেরিয়ে আসায় অভিযান বন্ধের পাঁয়তারা করছেন কেউ কেউ। কিন্তু তাতে লাভ হবে না। আওয়ামী লীগের ৯০ শতাংশ নেতাকর্মীই এই অভিযানের পক্ষে।

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

সর্বশেষ সংবাদ

ছয় লাখ মুসল্লিতে পূর্ণ শোলাকিয়ার ১৯৯তম ঈদ জামাত

ছয় লাখ মুসল্লিতে পূর্ণ শোলাকিয়ার ১৯৯তম ঈদ জামাত

এবার ভারত মহাসাগরে ইরানের হামলা, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

এবার ভারত মহাসাগরে ইরানের হামলা, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: আইনমন্ত্রী

ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: আইনমন্ত্রী

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

ঈদের ভোরে তেহরানে বিস্ফোরণ, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

ঈদের ভোরে তেহরানে বিস্ফোরণ, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

জনপ্রিয় সংবাদ

কম খরচে বেশি লাভ, শ্রীমঙ্গলে মৌরিতে বদলাচ্ছে কৃষকের ভাগ্য

কম খরচে বেশি লাভ, শ্রীমঙ্গলে মৌরিতে বদলাচ্ছে কৃষকের ভাগ্য

ইসরায়েলের সাইবার ও অস্ত্র স্থাপনা লক্ষ্য করে হামলা ইরানের

ইসরায়েলের সাইবার ও অস্ত্র স্থাপনা লক্ষ্য করে হামলা ইরানের

আমাদের যুব সমাজ কারও আধিপত্য সহ্য করবে না: জামায়াত আমির

আমাদের যুব সমাজ কারও আধিপত্য সহ্য করবে না: জামায়াত আমির

ঝড়ের সুযোগে আইজিপির বাড়ি ভেঙে চুরি!

ঝড়ের সুযোগে আইজিপির বাড়ি ভেঙে চুরি!

শ্রীমঙ্গলে কুরআন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণ

শ্রীমঙ্গলে কুরআন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: আইনমন্ত্রী

ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: আইনমন্ত্রী

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক এবং চাঁদাবাজির ঘটনা তুলনামূলকভাবে কমেছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শনিবার (২১ মার্চ) সকালে ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার বারইপাড়া গ্রামে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। আইনমন্ত্রী বলেন, এবারের ঈদে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপন করতে

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২১ মার্চ) আয়োজিত এই শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী বলেন, “এই ঈদে আল্লাহর কাছে প্রার্থনা করি, আমরা যেনো জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারি।” তিনি আরও বলেন, দেশের মানুষ যে

দেশ ও বিশ্বের শান্তি কামনায় দেশব্যাপি দোয়া মোনাজাত

দেশ ও বিশ্বের শান্তি কামনায় দেশব্যাপি দোয়া মোনাজাত

সকালের ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এ অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রথম জামাত, যেখানে মুসল্লিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। শনিবার (২১ মার্চ) ভোর থেকেই মুসল্লিরা মসজিদে জড়ো হতে শুরু করেন। সকাল ৭টায় প্রথম জামাত শুরু হওয়ার আগেই মসজিদ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান জামাত অনুষ্ঠিত

জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান জামাত অনুষ্ঠিত

রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত এই জামাতে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঈদগাহ এলাকা পরিণত হয় মিলনমেলায়। ঈদের প্রধান জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান একসঙ্গে নামাজ আদায় করেন। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম, মন্ত্রিপরিষদের সদস্য,

ধর্মীয় আবহে সারাদেশে ঈদ উদযাপন

ধর্মীয় আবহে সারাদেশে ঈদ উদযাপন

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ, আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। রাজধানী ঢাকায় এর কেন্দ্রবিন্দুতে পরিণত হয় হাইকোর্টসংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দান, যেখানে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজ আদায়ের জন্য সকাল থেকেই মুসল্লিদের ঢল নামে। নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী