সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬১৩ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

রাবির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০১৯, ২২:১২

শেয়ার করুনঃ
রাবির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক অধ্যাপকের বাসায় টিউশনি করাতে গিয়ে যৌন হয়রানির শিকার হয়েছেন ইংরেজি বিভাগের এক ছাত্রী। এ ঘটনায় সেই অধ্যাপককে অব্যহতি দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান। বৃহস্পতিবার দুপুর দুইটায় বিশ^বিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনের ভবনে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে এই ঘোষণা দেন তিনি। এসময় আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান বলেন, তোমরা যে দাবি করেছো তা আমি দেখেছি। তোমাদের সেই দাবিগুলো যৌক্তিক মনে হয়েছে। আর যে ঘটনা ঘটেছে সেই ঘটনার সঠিক বিচার করা হবে। এসময় শিক্ষার্থীরা দুই ঘন্টার মধ্যে অধ্যাপক বিথীকা বণিকের পদত্যাগ দাবি করলে উপাচার্য বলেন, দুই ঘন্টার মধ্যে পদত্যাগ দেওয়া সম্ভব নয়। আমাদের বিশ^বিদ্যালয়ের একটা প্রক্রিয়া আছে। সেই নিয়মানুসারে কাজ করা হবে। এজন্য দুই-তিন দিন সময় দিতে হবে। এসময় শিক্ষার্থীরা না মানতে চাইলে উপাচার্য বলেন, তোমাদের সব দাবি মেনে নেওয়া হলো। কিন্তু এরজন্য একটু সময় দিতে হবে। এসময় শিক্ষার্থীরা দাবি মেনে নেন। 

তবে আন্দোলনরত শিক্ষার্থীরা ঘোষণা দেন, আগামী রবিবারের মধ্যে যদি অধ্যাপক বিথীকা বণিককে সব পদ থেকে অব্যাহতি না দেওয়া হয় তাহলে আমরা কঠোর আন্দোলনে যাবো। এর আগে সেই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বেলা ১১টায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। পরে বিক্ষোভ মিছিল করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হলের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে। সেখানে আন্দোরনরত শিক্ষার্থীরা হল  প্রাধ্যক্ষের রুমে তালা লাগিয়ে প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে।

ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে শিক্ষার্থীরা প্রশাসন বরাবর কয়েকটি দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো অপরাধীর শাস্তি নিশ্চিত করা, বিথিকা বনিকাকে প্রাথমিক স্টেটমেন্ট দেয়া, মেয়েটির পরিবারের কোন প্রকার চাপ না দেয়া, নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় তার পদত্যাগ করা, কুরুচিপুর্ণ কথা বলেছে তার ক্ষমা চাওয়া, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে পদক্ষেপ নেওয়া প্রতিটি হল, ডিপার্টমেন্ট সেল গঠন করা এবং ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করা।বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা লায়লা আরজুমান বানু, বলেন, এ ঘটনার জন্য অভিযুক্তকে অবশ্যই শাস্তি পেতে হবে। এসময় তিনি শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের সাথে একাত্বতা ঘোষণা করেন।

আরও

শান্তিপূর্ণ পারমাণবিক ব্যবহারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের নতুন সমঝোতা

শান্তিপূর্ণ পারমাণবিক ব্যবহারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের নতুন সমঝোতা

আন্দোলনে ইংরেজী বিভাগের শিক্ষার্থী এস এম তমাল বলেন, আমাদের এক শিক্ষার্থীর শ্লীনতাহানীর শিকার হয়েছে। ওই মেয়ে সেই রাতে সেই রাতে বিথীকা বণিকের বাড়িতেই ছিল। বিথিকা বণিক ওই হলের প্রাধ্যক্ষ। রাতে ম্যাম যখন হলে কোন একটা সমস্যার কথা বলে হলে আসতে চেয়েছে তখন ম্যাম তাকে নিয়ে আসে নি।  একটা মেয়েকে যখন তিনি নিরাপত্তা দিতে পারে নি তাহলে হলের এতগুলো মেয়ের নিরাপত্তা কিভাবে দেবে?  তাই আমরা অবিলম্বে বিথীকা বণিকের পদত্যাগ চাই।শুধু নিরাপত্তাই নয় হলের শিক্ষার্থীদের মধ্য থেকে উঠে এসেছে নানা অভিযোগ। জানতে চাইলে আন্দোলনরত সেই হলের একাধিক শিক্ষার্থী বলেন, বিভিন্ন সময় ইলিগ্যালভাবে শিক্ষার্থীদের হলে তোলা, হলের মেয়েদের সঙ্গে খারাপ আচরণ ও বাজে মন্তব্য করাসহ অনেক অভিযোগ করে তারা। এসময় শিক্ষার্থীরা হল প্রাধ্যক্ষর পদত্যাগ দাবি জানায় এবং সেই সাথে তার এহেন অসদাচারণের জন্য ক্ষমা চাওয়ার দাবি জানায়।

বরিশাল
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এদিকে, প্রশাসন ভবনের সামনে অবস্থান করে বিথীকা বণিকের পদত্যাগ দাবিতে দুই ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়। এসময় ছাত্র উপদেষ্টা ও প্রক্টর এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে। কিন্তু শিক্ষার্থীরা দাবি করেন দুই ঘন্টার মধ্যে অভিযুক্তকে শাস্তি ও বিথীকা বণিকের পদত্যাগ চাই।এর আগে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা হলের সামনে স্লোগান দিয়ে তার পদত্যাগ দাবি বিভিন্ন স্লোগান দেয়। জোহা স্যারের পাঠশালায় ধর্ষকের ঠাই নাই ঠাই, ঘুমন্ত প্রশাসান জেগে উঠো, জেগে উঠো, উই ওয়ান্ট জাস্টিস, জাগো রে জাগো মানুষ, মানুষ জাগো এমন স্লোগান দিতে থাকে।  প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগে শ্যামল বণিক নমের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাতে নগরীর ধরমপুর এলাকার যোজক টাওয়ার থেকে অভিযুক্তকে আটকের পর নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

ভুক্তভোগী নিজে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনের ১০ ধারায় মামলা করেন। ভুক্তভোগী ছাত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে শারীরিক পরীক্ষা শেষে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে পড়শোনা করেন। এদিকে শ্যামল বণিককে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে প্রেরণ করা হয়েছে। শ্যামল বণিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যাপক বিথীকা বণিকের ভাই। ওসি হাফিজুর রহমান জানান, ভুক্তভোগী ছাত্রী শ্যামল বণিকের আত্মীয়। মঙ্গলবার রাতে যোজক টাওয়ারের তৃতীয় তলায় শ্যামল বণিকের বোনের মেয়েকে পড়াতে যান ওই ছাত্রী। শ্যামল বণিকও ওই বাসায় থাকেন। আত্মীয়তার সূত্রে রাতে তিনি শ্যামলের বাসায় থাকেন। রাত ৩টার দিকে শ্যামল ভুক্তভোগীর শ্লীলতাহানির চেষ্টা করেন। এসময় ভুক্তভোগী জাতীয় নিরাপত্তা সেবার ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ তাকে উদ্ধার করে।অধ্যাপক বিথীকা বণিকের দাবি, ‘আমি বিশ্ববিদ্যালয়ের একটি হলের প্রাধ্যক্ষের দায়িত্ব পালন করছি। গত রাতে এক গুরুত্বপূর্ণ কাজে আমি হলে চলে আসি। বাসায় কী হয়েছে সে বিষয়ে আমি কিছুই জানি না।’

আরও

কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা : রাষ্ট্রপতি

কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা : রাষ্ট্রপতি

সর্বশেষ সংবাদ

লিজে যাচ্ছে পাটকল, নতুন বিনিয়োগে ফিরছে শিল্পের গতি

লিজে যাচ্ছে পাটকল, নতুন বিনিয়োগে ফিরছে শিল্পের গতি

নিউইয়র্কে ঝড়ের আঘাতে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট

নিউইয়র্কে ঝড়ের আঘাতে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট

যুক্তরাষ্ট্র ইরান অচলাবস্থায় বিশ্ববাজারে তেলের দামে নতুন ঝাঁজ

যুক্তরাষ্ট্র ইরান অচলাবস্থায় বিশ্ববাজারে তেলের দামে নতুন ঝাঁজ

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

পাটগ্রামে দোকানে ঢুকে গেল ট্রাক, প্রাণ গেল তিনজনের

পাটগ্রামে দোকানে ঢুকে গেল ট্রাক, প্রাণ গেল তিনজনের

জনপ্রিয় সংবাদ

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

এ সম্পর্কিত আরও পড়ুন

কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা : রাষ্ট্রপতি

কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা : রাষ্ট্রপতি

কৃষকদের দেশের আসল ও শ্রেষ্ঠ মানুষ এবং দেশ গড়ার যোদ্ধা হিসেবে উল্লেখ করে কৃষিক্ষেত্রে নতুন উদ্ভাবন ও অসামান্য অবদানের স্বীকৃতি দিতে ‘রাষ্ট্রপতি কৃষি পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে কৃষকদের সামগ্রিক উন্নয়ন ও স্বার্থ রক্ষায় জাতীয় পর্যায়ে একটি কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। রোববার দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি মো.

রাড্ডা ক্লিনিকে হামলা: পুলিশের দায়িত্বে অবহেলার প্রাথমিক প্রমাণ, ওসি প্রত্যাহার

রাড্ডা ক্লিনিকে হামলা: পুলিশের দায়িত্বে অবহেলার প্রাথমিক প্রমাণ, ওসি প্রত্যাহার

রাজধানীর মিরপুরের শাহ আলী থানা এলাকায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্ব পালনে অবহেলার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ঘটনায় শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে।  রোববার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য

দখলদারদের সাইনবোর্ড ভেঙে ক্লিনিক পরিদর্শনে এনসিপি নেতারা

দখলদারদের সাইনবোর্ড ভেঙে ক্লিনিক পরিদর্শনে এনসিপি নেতারা

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং ক্লিনিকটি আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার দুপুর ১২টার দিকে দলটির নেতাকর্মীরা মিছিল নিয়ে ক্লিনিকটিতে যান এবং ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেন। পরিদর্শনের সময় ক্লিনিকের সামনে টানিয়ে রাখা সমমনা দোকানদার সমিতির নামে একটি সাইনবোর্ড দেখতে পান এনসিপির নেতাকর্মীরা। পরে তারা সাইনবোর্ডটি ভেঙে

আইন ভাঙলেই কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি মাহদী আমিনের

আইন ভাঙলেই কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি মাহদী আমিনের

রাজধানীর বিভিন্ন স্থানে হামলা ও কনটেন্ট নির্মাতা সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় কঠোর অবস্থানের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেছেন, আইন লঙ্ঘন করে কেউ অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করলে সরকার কঠোর ব্যবস্থা নেবে। সরকারের নাম বা কোনো রাজনৈতিক পরিচয় ব্যবহার করেও অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না। রোববার যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব

গণভোটের রায় নয়, জুলাই সনদেই সংবিধান সংশোধনের ভিত্তি

গণভোটের রায় নয়, জুলাই সনদেই সংবিধান সংশোধনের ভিত্তি

জুলাই জাতীয় সনদ ও বিএনপির নির্বাচনি ইশতেহার এবং ৩১ দফার ভিত্তিতে সংবিধানের সম্ভাব্য ১৮তম সংশোধনী আনার প্রস্তুতি এগোচ্ছে। বিশেষ কমিটির আলোচনায় উঠে এসেছে, জুলাই সনদের যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমত রয়েছে, সেসব ক্ষেত্রে বিএনপি ও মিত্র দলগুলোর নির্বাচনি ইশতেহারকে গুরুত্ব দেওয়া হবে। ফলে প্রস্তাবিত সংশোধনীর সঙ্গে ১২ ফেব্রুয়ারির গণভোটের রায়ের সরাসরি সম্পর্ক থাকবে কি না, তা