
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০১৯, ৫:৪৭

এ কে এম মমিনুল হক সাঈদ। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। অভিযানের খবর পেয়েই তিনি পালিয়ে গেছেন সিঙ্গাপুরে। অনুসন্ধানে জানা গেছে, সাঈদ তার অবৈধ টাকা পাচার করেছেন সিঙ্গাপুর এবং রাশিয়ায়। রাশিয়ায় তার নামে তিনটি ব্যাংক একাউন্টের সন্ধান পাওয়া গেছে। ২০১৮ সালে রাশিয়া ফুটবল বিশ্বকাপ খেলা দেখতে রাশিয়াতে যান সাঈদ। সেখানে ১০ দিনেই তিনি খরচ করেছেন ৫৬ হাজার ডলার। সেই সময়ে মস্কো প্রবাসীদের আলোচনার বিষয় ছিল এটি।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব