
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০১৯, ০:১৭

টাঙ্গাইলের মধুপুরে ট্রাকচাকায় ভ্যান চালক আব্দুল হামিদ মিয়া নিহত হয়েছেন। শুক্রবার( ২০ সেপ্টেম্বর ১৯) সকাল সোয়া ১০টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের মধুপুর পৌর এলাকার চাড়ালজানীর মদিনা ব্রিক ফিল্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল হামিদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত হামিদ মধুপুর উপজেলার আকাশী গ্রামের জনৈক আব্দুস সামাদের ছেলে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব