বরিশালের আগৈলঝাড়ায় পানিতে ডুবে নাজমা বেগম নামে সাত সন্তানের জননীর মৃত্যুর খবর পাওয়া গেছে। নাজমা উপজেলার সুজনকাঠী গ্রামের রশিদ মল্লিকের স্ত্রী।
রশিদ মল্লিক জানান, শুক্রবার ভোর রাতে প্রকৃতির ডাকে সারা দিলে নাজমা বাথরুমে যায়। চারদিক ফর্সা হয়ে গেলেও নাজমা ঘরে না ফেরায় বাড়ি লোকজন তাকে খোঁজাখুজি শুরু করে। এক পর্যায়ে পুকুরের ঘাটে পানিতে নাজমাকে দেখতে পেয়ে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক নাজমাকে মৃত ঘোষণা করেন। নাজমার স্বামী রশিদ মল্লিক জানান, নাজমা মৃগী রোগী ছিল। তার মৃগী রোগের চিকিৎসাও করানো হচ্ছিল। একারনেই পানিতে পরে আর সে উঠতে পারেনি। মৃত নাজমার দুই ছেলে ও ছয় মেয়ে রয়েছে।