
প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০১৯, ০:১১

কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রী মেরিস পেইন।রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন ব্লক ঘুরে দেখেন।এসময় নির্যাতিত রোহিঙ্গা নারী ও পুরুষদের সাথে খোলামেলা আলাপ করেন।
অস্ট্রেলিয়া সরকারের অনুদানে পরিচালিত বিভিন্ন সেবা কার্যক্রম পরিদর্শন করেন পররাষ্ট্রমন্ত্রী পেইন। বুধবার বিকালেই তিনি ঢ়াকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করেন। প্রসঙ্গত ৩দিনের সফরে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার বাংলাদেশে এসেছেন।
