
প্রকাশ: ২৩ আগস্ট ২০১৯, ০:২২

চলতি বছর রাজধানীসহ সারাদেশের সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা কমে আসছে। চলতি বছর মোট ভর্তি রোগীদের মধ্যে প্রায় ৫৫ হাজার (৫৪,৯৫৬ জন) রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ১ জানুয়ারি থেকে আজ ২৩ আগস্ট পর্যন্ত মোট ৬১ হাজার ৩৮ জন ভর্তি হলেও বর্তমানে সারাদেশের হাসপাতালে ভর্তি রয়েছেন মাত্র ৬ হাজার ৩৫ জন ডেঙ্গু রোগী। তার মধ্যে রাজধানীতে ৩ হাজার ৪১১ জন ও ঢাকা বিভাগসহ অন্যান্য বিভাগীয় হাসপাতালে ভর্তি রয়েছেন ২ হাজার ৬২৪ জন। শতকরা হিসাবে ৯০ শতাংশ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম সূত্রে এ তথ্য জানা গেছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব