
প্রকাশ: ২০ আগস্ট ২০১৯, ১৬:৫৬

ইমাম বিমান: ঝালকাঠিতে নদীতে ঝাপ দিয়ে ৬ বছরের ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা নিখোঁজ হয়েছে বলে জানাযায়। জেলার নলছিটি উপজেলাধীন বিষখালী নদীতে মাছ ধরার সময় নৌকা থেকে পড়ে যাওয়া ৬ বছর বয়সি শিশু সন্তানকে বাঁচাতে নদীতে ঝাপ দিয়ে নিখোঁজ হয়েছেন বাবা। রবিবার (১৮ আগস্ট) বিকালে বাবা-ছেলে নদীতে মাছ ধরতে গেলে এ ঘটনা ঘটে। এ বিষয় স্থানীয়রা জানান, সোমবার সকালে ছেলে রামিন সিকদারকে (৬) নিয়ে নদীতে মাছ ধরতে যান বাবা লিটন সিকদার (৩৬)। মাছ ধরার এক পর্যায়ে শিশু সন্তান রামিন পানিতে পড়ে গেলে ছেলেকে বাঁচাতে নদীতে ঝাঁপিয়ে পড়েন বাবা। নদীতে ঝাপ দিয়ে ছেলেকে বাঁচাতে গিয়ে নিজেই নদীর গহবরে নিখোঁজ হন তিনি। বাবা ছেলেকে বাঁচাতে না পারলেও স্থানীয় জেলেরা তাৎক্ষনাত ছেলেটিকে নদী থেকে উদ্ধার করে। পরে স্থানীয়রা ছেলেটিকে বাঁচাতে পারলেও অনেক খোজাখুজি করে তার বাবা খুজে পায়নি।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব