
প্রকাশ: ২০ আগস্ট ২০১৯, ১৫:৫০

দেশের পার্বত্য অঞ্চলে সংঘর্ষ-হামলা নতুন কোনো ঘটনা নয়। তবে রাঙ্গামাটিতে রোববার সেনাবাহিনীর নিয়মিত টহল দলের ওপর একই দিনে দু দুটো হামলার ঘটনায় উদ্বেগের পাশাপাশি বিস্ময়ের সৃষ্টি করেছে।এ বিষয়ে নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াৎ হোসেনের অভিমত ও বিশ্লেষণসহ একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা। নব্বইয়ের দশকে পার্বত্য চট্টগ্রামে একজন ব্রিগেড কম্যান্ডার হিসাবে নিয়োজিত ছিলেন তিনি। এই হামলার ঘটনায় হতভম্ব হয়েছেন জানিয়ে সাখাওয়াৎ হোসেন বলেন, শান্তি প্রক্রিয়ার পর থেকে সেনাবাহিনীকে লক্ষ্য করে এ ধরণের হামলার কথা আমি শুনিনি...হঠাৎ করে এই অ্যামবুশ। দুই দশকেরও বেশি সময় আগে পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরের সেনাবাহিনীর ওপর বড় কোন হামলার কথা শোনা যায়নি। তবে, গত প্রায় বছর-খানেক যাবত পার্বত্য এলাকায় আঞ্চলিক দলগুলোর মধ্যে পরপর বেশ কয়েকটি সংঘাতের ঘটনা ঘটেছে। ২০১৮ সালের জুনে নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান হত্যাকাণ্ড এবং তার পরদিনই আরো পাঁচজনকে গুলি করে হত্যার ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়। এরপর গত কয়েক মাসে পরপর আরো কয়েকটি হত্যাকাণ্ড হয়েছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব