রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬১২ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

কলকাতায় গাড়িচাপায় দুই বাংলাদেশি নিহত

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ আগস্ট ২০১৯, ১৭:৯

শেয়ার করুনঃ
কলকাতায় গাড়িচাপায় দুই বাংলাদেশি নিহত

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় গাড়িচাপায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেক বাংলাদেশি। শুক্রবার মধ্যরাতে কলকাতার শেকসপিয়র সরণি এবং লাউডন স্ট্রিটের সংযোগস্থলে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কাজী মুহম্মদ মইনুল আলম (৩৬) ও ফারহানা ইসলাম তানিয়া (২৮)। তারা চিকিৎসার জন্য কলকাতা এসেছিলেন। নিহতদের মধ্যে মইনুলের বাড়ি ঝিনাইদহ জেলায়। তিনি গ্রামীণফোনে কর্মরত ছিলেন। তানিয়ার বাড়ি ঢাকার মোহাম্মদপুরে। সিটি ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ছিলেন তিনি। দুর্ঘটনায় আহত অন্য বাংলাদেশির নাম জিহাদ।

এ ঘটনায় দায়ী জাগুয়ার গাড়ির মালিক আরসালান পারভেজকে (২২) শনিবার গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। তিনিই গাড়িটি চালাচ্ছিলেন। আরসালান কলকাতার খ্যাতনামা রেস্তোরাঁ আরসালানের মালিক পারভেজ আখতারের ছেলে। কলকাতা পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মিরাজ খালিদ জানান, কলকাতার মারকুইস স্ট্রিটের ভিআইপি হোটেলে উঠেছিলেন ওই তিন বাংলাদেশি। শুক্রবার রাতে প্রবল বৃষ্টির কবল থেকে বাঁচতে পুলিশের একটি আউটপোস্টে আশ্রয় নিয়েছিলেন তারা। রাত দুইটার দিকে কলকাতার বিড়লা প্ল্যানেটরিয়ামের দিক থেকে প্রচণ্ড গতিতে আসা একটি জাগুয়ার গাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মার্সিডিজ গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে জাগুয়ার গাড়িটি মার্সিডিজটিকে নিয়েই ধাক্কা মারে সড়কের পাশে থাকা ওই পুলিশ আউটপোস্টে। এতে চাপা পড়েন সেখানে থাকা তিন বাংলাদেশি।

পুলিশ কর্মকর্তা মিরাজ জানান, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তিনজনকে কলকাতার এসএসকেম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দু'জনকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, জাগুয়ার গাড়িটি ১০০ কিলোমিটার গতিতে চলছিল বলে সিসিটিভি ফুটেজে দেখা গেছে। ক্রসিংয়ের কাছে সিগন্যাল ভেঙে আউটপোস্টে ধাক্কা দেয় গাড়িটি। এ ঘটনায় মার্সিডিজ গাড়ির চালকও গুরুতর আহত হয়ে ওই হাসপাতালে চিকিৎসাধীন। কলকাতা পুলিশ জানায়, ওই তিন বাংলাদেশি রাতে খাবার খেয়ে হোটেলে ফেরার পথে বৃষ্টির কবলে পড়েন। আশ্রয় নেন পুলিশের ওই আউটপোস্টে।

আরও

তেলের দাম বাড়িয়েও কমছে না জ্বালানি খাতের আর্থিক চাপ

তেলের দাম বাড়িয়েও কমছে না জ্বালানি খাতের আর্থিক চাপ

এদিকে গাড়ির ধাক্কায় আউটপোস্টটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার পরই সেখানে ছুটে যায় শেকসপিয়র সরণি থানার পুলিশ। তারাই আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। জাগুয়ার ও মার্সিডিজ গাড়ি দুটি জব্দ করা হয়েছে। শনিবার জাগুয়ার গাড়ির মালিক আরসালান পারভেজকে সায়েন্স সিটির কাছের একটি ফ্ল্যাট থেকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় জামিনঅযোগ্য ধারায় অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পর দুই বাংলাদেশির লাশ কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনে হস্তান্তর করা হবে। ঝিনাইদহ প্রতিনিধি জানান, নিহত কাজী মুহম্মদ মইনুল আলমের গ্রামের বাড়ি ঝিনাইদহ পৌর এলাকার ভুটিয়ারগাতি গ্রামে। তার বাবার নাম অ্যাডভোকেট মো. খলিলুর রহমান। গ্রামীণফোনের ঊর্ধ্বতন কর্মকর্তা মইনুল ঢাকাতেই বসবাস করতেন। এ দুর্ঘটনায় আহত জিহাদ তার চাচাতো ভাই। নিহত ফারহানা ইসলাম তানিয়া ঢাকার মোহাম্মদপুরের জাকির হোসেন সড়কের মো. আমিরুল ইসলামের মেয়ে।

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

ইনিউজ ৭১/এম.আর

জনপ্রিয় সংবাদ

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

সর্বশেষ সংবাদ

হাসিনার জন্মদিনে কেক ফেলে পালাল ছাত্রলীগের সন্দেহভাজনরা

হাসিনার জন্মদিনে কেক ফেলে পালাল ছাত্রলীগের সন্দেহভাজনরা

গণভোটের রায় নয়, জুলাই সনদেই সংবিধান সংশোধনের ভিত্তি

গণভোটের রায় নয়, জুলাই সনদেই সংবিধান সংশোধনের ভিত্তি

জবিতে ছাত্রলীগ-সংশ্লিষ্ট সন্দেহে যুবক আটক, পুলিশের কাছে হস্তান্তর

জবিতে ছাত্রলীগ-সংশ্লিষ্ট সন্দেহে যুবক আটক, পুলিশের কাছে হস্তান্তর

ট্রাম্পের কূটনৈতিক দৌড়ঝাঁপেও কাটেনি বহুমুখী সংকটের চাপ

ট্রাম্পের কূটনৈতিক দৌড়ঝাঁপেও কাটেনি বহুমুখী সংকটের চাপ

প্রাথমিক শিক্ষক নিয়োগে বড় বার্তা, নিয়োগপত্র নিয়ে উদ্বেগ নয়

প্রাথমিক শিক্ষক নিয়োগে বড় বার্তা, নিয়োগপত্র নিয়ে উদ্বেগ নয়

এ সম্পর্কিত আরও পড়ুন

গণভোটের রায় নয়, জুলাই সনদেই সংবিধান সংশোধনের ভিত্তি

গণভোটের রায় নয়, জুলাই সনদেই সংবিধান সংশোধনের ভিত্তি

জুলাই জাতীয় সনদ ও বিএনপির নির্বাচনি ইশতেহার এবং ৩১ দফার ভিত্তিতে সংবিধানের সম্ভাব্য ১৮তম সংশোধনী আনার প্রস্তুতি এগোচ্ছে। বিশেষ কমিটির আলোচনায় উঠে এসেছে, জুলাই সনদের যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমত রয়েছে, সেসব ক্ষেত্রে বিএনপি ও মিত্র দলগুলোর নির্বাচনি ইশতেহারকে গুরুত্ব দেওয়া হবে। ফলে প্রস্তাবিত সংশোধনীর সঙ্গে ১২ ফেব্রুয়ারির গণভোটের রায়ের সরাসরি সম্পর্ক থাকবে কি না, তা

প্রাথমিক শিক্ষক নিয়োগে বড় বার্তা, নিয়োগপত্র নিয়ে উদ্বেগ নয়

প্রাথমিক শিক্ষক নিয়োগে বড় বার্তা, নিয়োগপত্র নিয়ে উদ্বেগ নয়

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, চূড়ান্তভাবে উত্তীর্ণ কোনো প্রার্থী আগামী ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র না পেলেও উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। যথাযথ পরীক্ষা-নিরীক্ষা শেষে দ্রুততম সময়ে পর্যায়ক্রমে তাদের নিয়োগপত্র পাঠানো হবে। ২৬ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।  বৈঠকে প্রধান অতিথি ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন আজ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন আজ

ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ ২৭ সেপ্টেম্বর। নির্বাচন কমিশনের পরিচালক ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. আব্দুল মমিন সরকার এ তথ্য জানিয়েছেন। ইসির তফসিল অনুযায়ী আগামী ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণ হবে। ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। গত ১০ সেপ্টেম্বর উপনির্বাচনের তফসিল ঘোষণা করে

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার ২৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এমিরেটস এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী জুবাইদা রহমান এবং সফরসঙ্গীরা দেশে ফেরেন। নির্ভরযোগ্য প্রতিবেদনে বিমানটি সকাল ৮টা ৪০ মিনিটে পৌঁছানোর কথা জানানো হয়েছে। এর আগে স্থানীয় সময় ২৫ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে

শান্তিপূর্ণ পারমাণবিক ব্যবহারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের নতুন সমঝোতা

শান্তিপূর্ণ পারমাণবিক ব্যবহারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের নতুন সমঝোতা

শান্তিপূর্ণ কাজে পারমাণবিক শক্তির ব্যবহার এবং এ খাতে পারস্পরিক সহযোগিতা বাড়াতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে দুই দেশের প্রতিনিধিরা এই সমঝোতায় সই করেন। বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রীর টেলিযোগাযোগ ও আইসিটি বিষয়ক উপদেষ্টা রেহান আসাদ এবং যুক্তরাষ্ট্রের পক্ষে অর্থনৈতিক প্রবৃদ্ধি, জ্বালানি ও পরিবেশবিষয়ক আন্ডার সেক্রেটারি জ্যাকব হেলবার্গ এতে স্বাক্ষর করেন। রেহান আসাদ বিষয়টি নিশ্চিত করেছেন। সমঝোতা স্মারকে