শুক্রবার, ৩ জুলাই, ২০২৬২০ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

রাস্তায় পচছে চামড়া, বিনামূল্যেও নিচ্ছে না

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ আগস্ট ২০১৯, ১৭:২

শেয়ার করুনঃ
রাস্তায় পচছে চামড়া, বিনামূল্যেও নিচ্ছে না
কোরবানির পশুর চামড়া রাস্তায় পচে নষ্ট হচ্ছে। বিনামূল্যেও নিচ্ছে না কেউ। এ নিয়ে বিপাকে পড়েছেন মৌসুমী ব্যবসায়ীরা। সিন্ডিকেট করে ফায়দা লুটছেন পোস্তার আড়তদার ও ট্যানারি মালিকরা।

রাজধানীর পুরান ঢাকার লালবাগের পোস্তার আড়তদাররা বলছেন, ৯০ ভাগ ট্যানারির মালিক পোস্তার পাওনা টাকা পরিশোধ করেনি। তাই নগদ টাকার সংকটে চামড়া কিনতে পারছেন না। অন্যদিকে ট্যানারির মালিকরা বলছেন, ঢালাওভাবে অভিযোগ করা ঠিক নয়। কয়েকটি বাদে বেশিরভাগ ট্যানারি পাওনা অর্থ পরিশোধ করেছে।

আড়তদার ও ট্যানারি মালিকদের পাল্টাপাল্টি অভিযোগে লোকসানে পড়েছেন মৌসুমী ব্যবসায়ীরা। বঞ্চিত হচ্ছে গরিব, এতিমরা। কাঁচা চামড়ার খুচরা ব্যবসায়ী, আড়তদার ও ট্যানারির মালিদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকালের তুলনায় আজ চামড়ার দাম আরও কম। আড়তদাররা চামড়া কিনতে চাচ্ছেন না। যত বড় গরুই হোক সর্বোচ্চ ২০০ থেকে ৩০০ টাকার বেশি দাম বলছে না।

আরও

বাংলাদেশিদের ভারত ভ্রমণে নতুন সুযোগ, ভিসা জটিলতা নিয়ে নতুন বার্তা

বাংলাদেশিদের ভারত ভ্রমণে নতুন সুযোগ, ভিসা জটিলতা নিয়ে নতুন বার্তা
চামড়ার মৌসুমী ব্যবসায়ী হাজী আরফান বলেন, পোস্তায় গতকাল রাতে চামড়া নিয়ে এসেছিলাম। বিক্রি করেছি ৪০৫ টাকা করে। কিন্তু গড়ে চামড়া কিনেছি ৫০০ টাকা ধরে। আজ আরও কিছু চামড়া এনেছি দাম বলছে ২১০-২২০ টাকা। যে দাম গাড়ি ভাড়ার খরচও উঠবে না। উল্টো চার-পাঁচ লাখ টাকা লোকসান।

মৌসুমী এ ব্যবসায়ী অভিযোগ করে বলেন, আমি ৩০ বছরের বেশি সময় ধরে ব্যবসা করি। চামড়ার এত কম দাম কোনো সময় দেখিনি। ট্যানারি ও আড়তদাররা সিন্ডিকেট করে চামড়ার দাম কমিয়েছে। তাদের কাছে সবাই এখন জিম্মি। নগদপুঁজি দিয়ে ব্যবসা করি। যদি বছর বছর লোকসান গুনতে হয় তাহলে ব্যবসা করার দরকার কী? এ ব্যবসা আর করব না। এ বিষয়ে জানতে চাইলে লালবাগ পোস্তায় ‘বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের (বিএইচএসএমএ)’ সেক্রেটারি হাজী মো. টিপু সুলতান জাগো নিউজকে বলেন, টাকা নেই। ট্যানারি মালিকরা আমাদের পাওনা টাকা পরিশোধ করেনি। টাকা আটকে রেখেছে। টাকা না থাকলে আমরা চামড়া কিনব কীভাবে? তাই দাম পড়ে গেছে। আজ চামড়া দেড় থেকে ২০০ টাকা বিক্রি হচ্ছে।

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
তিনি বলেন, ট্যানারিগুলো আমাদের পাওনা আটকে রেখেছে। আবার ব্যাংক থেকেও ঋণ পাচ্ছে। আমরা তো ঋণও পাই না, কেউ টাকা ধারও দেয় না। তাই চামড়া কিনতে পারছি না।

ঢাকার বাইরে থেকে অনেকে চামড়া নিয়ে আসছে, আবার অনেক চামড়া পচে নষ্ট হয়ে যাচ্ছে, এখন করণীয় কী- জানতে চাইলে টিপু সুলতান বলেন, পোস্তার ব্যবসায়ীরা সাধ্যমতো চামড়া কিনেছে। এখন আড়তে চামড়া না এনে যে যেখানে চামড়া কিনছেন সেখানেই লবণ দিয়ে তা সংরক্ষণ করতে হবে। তা ছাড়া কোনো কিছু করার নেই।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

বাংলাদেশিদের ভারত ভ্রমণে নতুন সুযোগ, ভিসা জটিলতা নিয়ে নতুন বার্তা

বাংলাদেশিদের ভারত ভ্রমণে নতুন সুযোগ, ভিসা জটিলতা নিয়ে নতুন বার্তা
চামড়ার দরপতনের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সালমা ট্যানারির মালিক সাখাওয়াত উল্লাহ বলেন, ট্যানারির মালিকরা পাওনা অর্থ পরিশোধ করছে না, এ কথা ঠিক নয়। ঢালাওভাবে অভিযোগ করাও ঠিক হচ্ছে না। কারণ বেশিরভাগ ট্যানারি আড়তদারদের টাকা দিয়েছে। তারা কম দামে চামড়া কিনছে। আমাদের কাছে বেশি দামেই চামড়া বিক্রি করবে। লবণযুক্ত চামড়া আমাদের এক হাজার টাকার উপরে কিনতে হবে।

তিনি বলেন, পচা চামড়ার দাম পাবে না এটাই স্বাভাবিক। কারণ এ চামড়া কোনো কাজে আসবে না। গরু জবাইয়ের ১০ থেকে ১২ ঘণ্টার মধ্যে যারা চামড়া সংরক্ষণ করলে চামড়া ভালো থাকে। ১৫ থেকে ২০ দিন পর ট্যানারিগুলো চামড়া কেনা শুরু করবে। যেসব চামড়া ভালো থাকবে তা সরকার নির্ধারিত দামে কিনব।

তিনি আরও বলেন, এবার ৮৫ লাখ কাঁচা চামড়ার সংগ্রহের লক্ষ্য ঠিক করেছি। তবে এবার কোরবানি বেশি হয়েছে। তাই লক্ষ্য অনুযায়ী চামড়া সংগ্রহের কোনো সমস্যা হবে না। এদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার ও ব্যবসায়ীরা মিলে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে। এবার ঢাকায় প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম ৪৫-৫০ টাকা এবং ঢাকার বাইরে ৩৫-৪০ টাকা। গত বছর প্রতি বর্গফুটের দাম একই ছিল। ২০১৭ সালে প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম ছিল ঢাকায় ৪৫-৫৫ টাকা এবং ঢাকার বাইরে ৪০-৪৫ টাকা।

এছাড়া সারাদেশে খাসির চামড়া প্রতি বর্গফুট ১৮-২০ টাকা এবং বকরির চামড়া ১৩-১৫ টাকায় সংগ্রহ করতে বলা হয়েছে ব্যবসায়ীদের। গতবার খাসির চামড়ার দামও ছিল একই। তবে ২০১৭ সালে খাসির চামড়ার দাম ছিল প্রতি বর্গফুট ২০-২২ এবং বকরির চামড়া ১৫-১৭।

সাভারে ট্যানারি স্থানান্তর, রফতানি আদেশ কমে যাওয়া ও অর্থ সংকটের কারণে এ বছর চামড়ার দাম কমানোর সুপারিশ করেছিল কাচা চামড়ার ব্যবসায়ী ও ট্যানারি মালিকরা। এসব বিবেচনায় সরকার দাম না বাড়িয়ে আগের মূল্য নির্ধারণ করেছে।

জনপ্রিয় সংবাদ

    চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

সর্বশেষ সংবাদ

লঘুচাপের প্রভাবে উত্তাল সাগর, রাতেই ঝোড়ো হাওয়া বইবে

লঘুচাপের প্রভাবে উত্তাল সাগর, রাতেই ঝোড়ো হাওয়া বইবে

বাংলাদেশিদের ভারত ভ্রমণে নতুন সুযোগ, ভিসা জটিলতা নিয়ে নতুন বার্তা

বাংলাদেশিদের ভারত ভ্রমণে নতুন সুযোগ, ভিসা জটিলতা নিয়ে নতুন বার্তা

খামেনির হত্যার প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের সেনাপ্রধানের

খামেনির হত্যার প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের সেনাপ্রধানের

শ্রীমঙ্গল হাসপাতালে অব্যবস্থাপনায় রোগীদের দুর্ভোগ

শ্রীমঙ্গল হাসপাতালে অব্যবস্থাপনায় রোগীদের দুর্ভোগ

কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২৭

কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২৭

এ সম্পর্কিত আরও পড়ুন

বাংলাদেশিদের ভারত ভ্রমণে নতুন সুযোগ, ভিসা জটিলতা নিয়ে নতুন বার্তা

বাংলাদেশিদের ভারত ভ্রমণে নতুন সুযোগ, ভিসা জটিলতা নিয়ে নতুন বার্তা

দীর্ঘ বিরতির পর বাংলাদেশি নাগরিকদের জন্য ভারত আবারও ট্যুরিস্ট ভিসা চালু করায় আবেদনকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। ভিসা কার্যক্রম পুনরায় শুরু হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে ভিড় বেড়েছে। গত ২৮ জুন পর্যটন ভিসা সেবা পুনরায় চালু হওয়ার পর অল্প সময়ের মধ্যেই বিপুল সংখ্যক মানুষ আবেদন জমা দেন। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, মাত্র ২৪ ঘণ্টায় ১ লাখ

১৫০ সামরিক কর্মকর্তার পুনর্বাসনের সিদ্ধান্ত

১৫০ সামরিক কর্মকর্তার পুনর্বাসনের সিদ্ধান্ত

বিগত সরকারের সময় রাজনৈতিক প্রতিহিংসা ও প্রশাসনিক বৈষম্যের শিকার বলে বিবেচিত সশস্ত্র বাহিনীর ১৫০ জন কর্মকর্তার পুনর্বাসনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সিদ্ধান্তের আওতায় তারা পদোন্নতি, বকেয়া আর্থিক সুবিধা এবং প্রযোজ্য ক্ষেত্রে অন্যান্য প্রাপ্য সুযোগ-সুবিধা পাবেন। সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রণালয় এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে বাস্তবায়ন করবে সশস্ত্র

জুলাই-আগস্টে বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ, প্রস্তুত স্বাস্থ্য বিভাগ

জুলাই-আগস্টে বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ, প্রস্তুত স্বাস্থ্য বিভাগ

জুলাই ও আগস্ট মাসে দেশে ডেঙ্গুর ভয়াবহতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তবে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলেও তিনি আশ্বস্ত করেছেন। বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকা মেডিকেল কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, বর্ষাকালে ডেঙ্গুর সংক্রমণ সাধারণত বৃদ্ধি পায়।

নজরুলের চেতনা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে: প্রধানমন্ত্রী

নজরুলের চেতনা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে: প্রধানমন্ত্রী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও দর্শনকে নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে বছরব্যাপী ‘নজরুল বর্ষ ২০২৬–২০২৭’-এর আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২ জুলাই) বাংলাদেশ সচিবালয় থেকে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম এই ভূখণ্ডে না হলেও তার হৃদয়ের বিশাল অংশজুড়ে ছিল বাংলাদেশ। প্রধানমন্ত্রী বলেন, নজরুল শুধু একজন কবি

জুলাইয়ে এলপিজির দামে বড় স্বস্তি, ১২ কেজি সিলিন্ডার ৩৫৭ টাকা কমল

জুলাইয়ে এলপিজির দামে বড় স্বস্তি, ১২ কেজি সিলিন্ডার ৩৫৭ টাকা কমল

দেশের ভোক্তাদের জন্য স্বস্তির খবর এনে চলতি জুলাই মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের নতুন মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন ঘোষণায় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। বিইআরসির সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি ওজনের একটি এলপিজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫২৮ টাকা। নতুন এ মূল্য জুলাই