শুক্রবার, ৩ জুলাই, ২০২৬১৯ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

সৌদি যাচ্ছেন খালেদা প্যারোলে মুক্তি নিয়ে উন্নত চিকিৎসার জন্য!

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২ আগস্ট ২০১৯, ১৭:৫৩

শেয়ার করুনঃ
সৌদি যাচ্ছেন খালেদা প্যারোলে মুক্তি নিয়ে উন্নত চিকিৎসার জন্য!
দুর্নীতি মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্যারোলে মুক্তি নিয়ে আগামী সেপ্টেম্বর কিংবা অক্টোবর মাসে সুবিধাজনক সময়ে উন্নত চিকিৎসার জন্য সৌদি আরব যাচ্ছেন । সরকারের উচ্চপর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

খালেদা জিয়ার প্যারোলের বিষয়ে সরকার শুরু থেকে আন্তরিক থাকলেও; রাজনৈতিক লাভ-ক্ষতির হিসাব করে বিলম্ব করেছে বিএনপি। নিজেদের ক্ষয়িষ্ণু রাজনৈতিক সক্ষমতার ওপর আর ভরসা না রেখে দলীয় প্রধানের উন্নত চিকিৎসার জন্য প্যারোলের আবেদন করতে পারে দলটি।সরকারের উচ্চপর্যায়ের একাধিক সূত্র এমন সম্ভাবনার কথা জানিয়েছেন। রাজনৈতিক এ সমঝোতার অংশ হিসেবে বিএনপিও এখন অনেকটা নমনীয়। খালেদা জিয়া এর আগেও সৌদি আরবের হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সব ঠিক থাকলে সেখানে এবারও তিনি চিকিৎসা নিতে যেতে পারেন। খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে নির্ভরযোগ্য সূত্র জানায়, বিএনপি নেত্রীর প্যারোলের বিষয়ে এর আগে বাঁধা ছিল লন্ডনে অবস্থানরত তার বড় ছেলে তারেক রহমান। সম্ভবত এবার তাদের দলের সবাই প্যারোলের পক্ষে।

এ সমঝোতার নিদর্শন হিসেবে একটি পরিস্থিতিকে চিহ্নিত করে সরকারের একজন মন্ত্রী বলেন, এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার লন্ডন সফরে বেশ কয়েকবার প্রতিবাদ ও বিক্ষোভের মুখে পড়েছিলেন। এর পেছনে ছিল লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এ জন্য প্রতিবারই একটি অস্বস্তিকর পরিস্থিতির জন্ম হতো। কিন্তু এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা লম্বা সফরে লন্ডন অবস্থান করছেন। সেখানে ইউরোপের রাষ্ট্রদূতদের নিয়ে সম্মেলন করেছেন। দেশের কয়েকটি অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়েছেন। তিনি সেখানে চোখের চিকিৎসা করাচ্ছেন। মায়ের প্যারোলের জন্যই এবার আর তারেক রহমান ‘ভুল’ পথে যাননি।আওয়ামী লীগ নেতারা বলছেন, লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অবস্থান করছেন। তার নির্দেশেই সেখানকার প্রবাসী বিএনপি নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনে এর আগে বেশ কয়েকবার প্রতিবাদ করেছেন। কালো পতাকা দেখিয়েছেন। কিন্তু এবার সেখানে কোনো প্রতিবাদ হয়নি। ক্ষমতাসীন দলের কয়েকজন নেতাও বলছেন, খালেদা জিয়ার প্যারোলে মুক্তি ও চিকিৎসার জন্যই সমঝোতার অংশ হিসেবে বিএনপি এবার বেশ নমনীয়।

আরও

ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় যোগ দিতে ঢাকা ত্যাগ করলেন স্পিকার

ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় যোগ দিতে ঢাকা ত্যাগ করলেন স্পিকার
চলতি বছরের মার্চ থেকেই দেশের রাজনীতিতে শোনা যাচ্ছে, উন্নত চিকিৎসার জন্য প্যারোলে মুক্তি নিয়ে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিদেশ যাবেন। চলতি বছরের শুরু থেকেই বিএনপি খালেদা জিয়ার প্যারোলে মুক্তি নিয়ে সরকারের সঙ্গে সমঝোতা করে আসছিল। সরকারও রাজি ছিল। কিন্তু বাঁধ সাধে বিএনপির ঢাকা আর লন্ডনের দ্বিমুখী সিদ্ধান্ত। বিএনপির রাজনৈতিক লাভ-ক্ষতির হিসাব। বিষয়টি খালেদা জিয়া নিজেও জানেন। বেশ কিছু দেশের ক‚টনীতিকরাও খালেদা জিয়ার প্যারোলের বিষয়ে সরকারের কাছে সুপারিশ করেছে।এসব কূটনীতিকদের পরামর্শ অনুযায়ীই বিএনপি সংসদে ফিরেছে এবং গঠনমূলক রাজনীতির অংশ হিসেবে বিএনপি মহাসচিব বিভাগীয় পর্যায়ে সমাবেশ করছেন। সেখানে সরকারের পক্ষ থেকে কোথাও কোনো বাধা দেওয়া হয়নি।

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
সূত্র বলছে, সমঝোতা প্রক্রিয়ার অংশ হিসেবে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আনা হয়েছে। মেডিকেল বোর্ডে তার ব্যক্তিগত চিকিৎসক তথা খালেদা জিয়ার ভাগ্নে ডা. মামুনকেও রাখা হয়েছে। এখান থেকেই আইনী প্রক্রিয়া সেরে মেডিকেল বোর্ডের সার্টিফিকেট ও স্থানান্তরের সুপারিশ নিয়েই খালেদা জিয়াকে সৌদি আরব পাঠানো হতে পারে।বিএনপি দীর্ঘদিন ধরেই খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার জন্য দাবি করে এলেও কারাবিধি অনুযায়ী তাকে সরকারি হাসপাতাল বঙ্গবন্ধু মেডিকেল বিশ^বিদ্যালয় হাসপাতালের কেবিনে ভর্তি করা হয়। খালেদা জিয়ার দাঁত ও জিহবার চিকিৎসা বঙ্গবন্ধু মেডিকেলে ভালোভাবে সম্পন্ন হলেও তার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। ডায়াবেটিস খুব ঊর্ধ্বমুখী। এর প্রভাবে তিনি যেকোনো সময় আরও বেশি অসুস্থ হয়ে যেতে পারেন। এ বিষয়টি আমলে নিয়েই বিএনপি খালেদা জিয়ার প্যারোলে মুক্তির দিকে আগাচ্ছে বলে জানা গেছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিএনপির সংসদ সদস্যদের শপথ নেওয়ার সময় থেকেই এ বিষয়টি সামনে চলে আসে। খালেদা জিয়ার পরিবারের সদস্যরাও চান প্যারোলে মুক্তি। তাদের ধারণা, আইনি প্রক্রিয়ায় খালেদা জিয়ার মুক্তি আরও বিলম্ব হতে পারে। আর ভঙ্গুর সাংগঠনিক অবস্থা নিয়ে রাজপথের কঠোর কর্মসূচির মাধ্যমে সরকারকে চাপে ফেলে খালেদা জিয়াকে মুক্ত করা কঠিন। সরকার পক্ষ থেকে বারবার বলা হচ্ছে আইনী প্রক্রিয়াতেই খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। আন্দোলন করে মুক্ত করা যাবে না।আওয়ামী লীগ নেতারা বলছেন, খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে সরকার প্রথম থেকেই ইতিবাচক। এর আগে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের জানিয়েছিলেন, বিএনপি চাইলে বিদেশে চিকিৎসার জন্য খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়টি বিবেচনা করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, বিএনপি প্যারোলে মুক্তির আবেদন করলে সরকার বিবেচনা করবে।

তখন বিএনপি সিদ্ধান্তহীনতায় ছিল। এখন তারা আবারও বিষয়টি ভাবছে। এ জন্য দলটি কোনো ধ্বংসাত্মক ও হিংসাত্মক কর্মসূচিতে যাচ্ছে না। এ বিষয়ে নিজেরাই সিদ্ধান্ত নিতে পারছে না- প্যারোলে মুক্তি নিলে তাদের রাজনৈতিক লাভ-লোকসান কতটুকু। আওয়ামী লীগ বারবার বলে আসছে, খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি তার চিকিৎসা নিশ্চিতের চেয়ে রাজনীতিই বেশি করছে।জেলকোড অনুযায়ী প্যারোলে মুক্তির বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত। সরকার ইচ্ছা করলে কাউকে অনির্দিষ্টকালের জন্য প্যারোলে মুক্তি দিতে পারে। এর আগে সেনাসমর্থিত সরকারের সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উন্নত চিকিৎসার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। মুক্তি দেওয়ার ক্ষেত্রে প্রথমে সময় একটা বেঁধে দেওয়া হয়। পরে প্রয়োজনে তা বৃদ্ধি করা যায়।বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়টি নিয়ে চলতি বছরের মার্চ-এপ্রিল নাগাদ আলোচনা উঠেছিল। ওই সময় বিএনপির পক্ষ থেকে তা প্রত্যাখ্যান করে বলা হয়েছিল, তারা খালেদা জিয়ার প্যারোল চায় না; দলীয় প্রধানের নিঃশর্ত মুক্তি চায়। দুই মাস পর আবার দলটি মত পরিবর্তন করছে।

আরও

প্রধান শিক্ষক নিয়োগে সুপ্রিম কোর্টের রায়ে দূর হলো বাধা

প্রধান শিক্ষক নিয়োগে সুপ্রিম কোর্টের রায়ে দূর হলো বাধা
শুক্রবার বিকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করে সরকারের প্রতি আহবান জানিয়ে বলেন, অবিলম্বে সরকারের কাছে খালেদা জিয়ার মুক্তির দাবি জানাচ্ছি। তার পছন্দ অনুযায়ী দেশে অথবা বিদেশে যেখানে তিনি চিকিৎসা করাতে চান, সেখানেই তার চিকিৎসার ব্যবস্থা করার জোর দাবি জানাচ্ছি।আওয়ামী লীগ নেতারা বলছেন, আন্দোলন করে বিএনপির পক্ষে সরকারের ওপর ন্যূনতম রাজনৈতিক চাপ সৃষ্টি করা এই মুহূর্তে অসম্ভব। এটি বিএনপিও জানে। তাই তারা এখন তাদের দলীয় প্রধানের মুক্তি চাইলে; প্যারোলে আবেদন করা ছাড়া অন্য কোনো উপায় নাই। আর অনেক দিন আগে থেকেই বিএনপির প্যারোল আবেদনের অপেক্ষা করছে সরকার ।

সর্বশেষ সংবাদ

জুলাই-আগস্টে বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ, প্রস্তুত স্বাস্থ্য বিভাগ

জুলাই-আগস্টে বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ, প্রস্তুত স্বাস্থ্য বিভাগ

নজরুলের চেতনা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে: প্রধানমন্ত্রী

নজরুলের চেতনা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে: প্রধানমন্ত্রী

শ্রীমঙ্গলে ইউএনওর হস্তক্ষেপে এইচএসসি পরীক্ষায় বসলেন ৯ শিক্ষার্থী

শ্রীমঙ্গলে ইউএনওর হস্তক্ষেপে এইচএসসি পরীক্ষায় বসলেন ৯ শিক্ষার্থী

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

বরিশালে বিদায়ী ডিসির বিরুদ্ধে নারী শ্রমিকদের ঝাড়ু মিছিল

বরিশালে বিদায়ী ডিসির বিরুদ্ধে নারী শ্রমিকদের ঝাড়ু মিছিল

জনপ্রিয় সংবাদ

    চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

এ সম্পর্কিত আরও পড়ুন

জুলাই-আগস্টে বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ, প্রস্তুত স্বাস্থ্য বিভাগ

জুলাই-আগস্টে বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ, প্রস্তুত স্বাস্থ্য বিভাগ

জুলাই ও আগস্ট মাসে দেশে ডেঙ্গুর ভয়াবহতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তবে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলেও তিনি আশ্বস্ত করেছেন। বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকা মেডিকেল কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, বর্ষাকালে ডেঙ্গুর সংক্রমণ সাধারণত বৃদ্ধি পায়।

নজরুলের চেতনা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে: প্রধানমন্ত্রী

নজরুলের চেতনা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে: প্রধানমন্ত্রী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও দর্শনকে নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে বছরব্যাপী ‘নজরুল বর্ষ ২০২৬–২০২৭’-এর আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২ জুলাই) বাংলাদেশ সচিবালয় থেকে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম এই ভূখণ্ডে না হলেও তার হৃদয়ের বিশাল অংশজুড়ে ছিল বাংলাদেশ। প্রধানমন্ত্রী বলেন, নজরুল শুধু একজন কবি

জুলাইয়ে এলপিজির দামে বড় স্বস্তি, ১২ কেজি সিলিন্ডার ৩৫৭ টাকা কমল

জুলাইয়ে এলপিজির দামে বড় স্বস্তি, ১২ কেজি সিলিন্ডার ৩৫৭ টাকা কমল

দেশের ভোক্তাদের জন্য স্বস্তির খবর এনে চলতি জুলাই মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের নতুন মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন ঘোষণায় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। বিইআরসির সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি ওজনের একটি এলপিজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫২৮ টাকা। নতুন এ মূল্য জুলাই

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ মেনে নেবে না চীন

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ মেনে নেবে না চীন

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ চীন মেনে নেবে না বলে স্পষ্ট জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৃহস্পতিবার (২ জুলাই) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। দেশটির অভ্যন্তরীণ বিষয়ে বাইরের কোনো পক্ষের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে চীনের অবস্থান স্পষ্ট এবং নীতিগতভাবে তারা বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে সম্মান

প্রধান শিক্ষক নিয়োগে সুপ্রিম কোর্টের রায়ে দূর হলো বাধা

প্রধান শিক্ষক নিয়োগে সুপ্রিম কোর্টের রায়ে দূর হলো বাধা

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে চলা প্রধান শিক্ষক সংকট নিরসনের পথে বড় অগ্রগতি এসেছে। ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আর কোনো আইনি বাধা নেই বলে রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বৃহস্পতিবার (২ জুলাই) এ-সংক্রান্ত একটি মামলার রায় ঘোষণা করা হয়। এর ফলে দীর্ঘদিন স্থগিত থাকা নিয়োগ কার্যক্রম এগিয়ে নিতে আর কোনো আইনি জটিলতা থাকছে