মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬৩ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

যানজট নিরসনে ঢাকার ৪ রুটে হবে পাতাল রেল

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৮ জুলাই ২০১৯, ২:৭

শেয়ার করুনঃ
যানজট নিরসনে ঢাকার ৪ রুটে হবে পাতাল রেল

যানজটে অসহনীয় হয়ে উঠছে রাজধানীর জনজীবন। অপচয় হচ্ছে শত শত কর্মঘণ্টা। সেই সঙ্গে বাধাগ্রস্ত হচ্ছে দেশের অর্থনৈতিক উন্নয়ন। কেননা শহরগুলোই হচ্ছে জিডিপি প্রবৃদ্ধির মূল নিয়ামক। তার মধ্যে রাজধানী ঢাকার অবদান সবচেয়ে বেশি। এসব বিবেচনায় রাজধানীকে যানজটমুক্ত করতে বৃহত্তর পরিকল্পনা নেয়া হচ্ছে। ঢাকার চারটি রুটে নির্মাণ করা হবে সাবওয়ে (পাতাল রেল)। এ উদ্যোগটি বাস্তবায়িত হলে মাটির নিচ দিয়ে ঘণ্টায় ৬০ হাজার যাত্রী চলাচল করতে পারবে। ফলে ভূমির ওপরে জনসংখ্যার চাপ কমবে। ফাঁকা জায়গার পরিমাণ বাড়বে। এতে রাজধানীর পরিবেশ আরও উন্নত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এজন্য সেতু কর্তৃপক্ষ ‘ফিজিবিলিটি স্টাডি ফর কনস্ট্রাকশন অব সাবওয়ে ইন ঢাকা সিটি’ নামের একটি প্রকল্প বাস্তবায়ন করছে। এটি ২০২০ সালে শেষ হবে বলে জানা গেছে। অন্যদিকে রেলপথ মন্ত্রণালয় থেকে ঢাকা-টঙ্গী সেকশনে সাবওয়ে নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের একটি প্রস্তাব দেয়া হয় পরিকল্পনা কমিশনে। এতে ভেটো দিয়েছে সেতু বিভাগ। ফলে আপাতত এ প্রস্তাবটি বাতিল করা হয়েছে।

সূত্র জানায়, প্রাথমিকভাবে চিহ্নিত চারটি সাবওয়ে রুট হচ্ছে-রুট-১: টঙ্গী-বিমানবন্দর-কাকলী-মহাখালী-মগবাজার-পল্টন-শাপলাচত্বর-সায়েদাবাদ-নারায়ণগঞ্জের সাইনবোর্ড পর্যন্ত। রুট-২: আমিনবাজার-গাবতলী-আসাদগেট-নিউমার্কেট-টিএসসি-ইত্তেফাক ও সায়েদাবাদ পর্যন্ত। রুট-৩: গাবতলী-মিরপুর-১-মিরপুর-১০-কাকলী-গুলশান-২-নতুনবাজার-রামপুরা টিভি ভবন-খিলগাঁও-শাপলা চত্বর-জগন্নাথ হল ও কেরানীগঞ্জ পর্যন্ত এবং রুট-৪: রামপুরা টিভি ভবন-নিকেতন-তেজগাঁও-সোনারগাঁও-পান্থপথ-ধানমণ্ডি-২৭, রায়েরবাজার-জিগাতলা-আজিমপুর-লালবাগ ও সদরঘাট পর্যন্ত।

সম্ভাব্যতা সমীক্ষা প্রকল্পটি বাস্তবায়নকারী সংস্থা সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও উপপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. আবুল হোসেন জানান, সম্ভাব্যতা সমীক্ষার প্রাথমিক প্রতিবেদন এবং মধ্যবর্তী প্রতিবেদন শেষ হয়েছে। এরপরই করা হবে খসড়া প্রতিবেদন এবং তারপরই চূড়ান্ত প্রতিবেদন পাওয়া যাবে। তিনি জানান, ২০২০ সালের ডিসেম্বরের মধ্যে সমীক্ষার কাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে।

আরও

সংসদে বিরোধী নেতৃত্বে ড. শফিকুর, উপনেতা তাহের: গেজেট প্রকাশ

সংসদে বিরোধী নেতৃত্বে ড. শফিকুর, উপনেতা তাহের: গেজেট প্রকাশ
সূত্র জানায়, ঢাকা শহরে বর্তমান জনসংখ্যা প্রায় ১ কোটি ৭০ লাখ। এখানে প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব প্রায় ৭ হাজার ৯৫০ জন। মোট সড়কের দৈর্ঘ্য ১ হাজার ২৮৬ কিলোমিটার। সড়কের ঘনত্ব ৯ দশমিক ০১ শতাংশ। অথচ আদর্শমান হচ্ছে ২০-২৫ শতাংশ সড়কের ঘনত্ব। ফাঁকা জায়গা রয়েছে ৩ দশমিক ০৯ শতাংশ, কিন্তু থাকার প্রয়োজন ১৫-২০ শতাংশ। সড়কের বর্তমান সক্ষমতা ৩ লাখ হলেও বিআরটিএর নিবন্ধিত গাড়ি প্রায় ৯ লাখ। ঢাকা শহরে যানজটের কারণে প্রতি বছর প্রায় ৫৫ হাজার কোটি টাকার ক্ষতি হয়।

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য সেতু বিভাগ ঢাকা শহরে সাবওয়ে (আন্ডারগ্রাউন্ড মেট্রো) নির্মাণের উদ্যোগ নিয়েছে। এক্ষেত্রে বলা হয়েছে, সড়কপথে যেখানে ১০০ বাসে ঘণ্টায় ১০ হাজার যাত্রী চলাচল করতে পারে, সেখানে সাবওয়েতে ঘণ্টায় ৬০ হাজার যাত্রীর চলাচল সম্ভব। পরিকল্পনা কমিশন সূত্র জানায়, ২৪২ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে (সরকারের নিজস্ব অর্থেই) সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে। এই সম্ভাব্যতা যাচাইয়ের মাধ্যমে প্রস্তাবিত সাবওয়ে পরিচালনার জন্য প্রয়োজনীয় বিদ্যুতের পরিমাণ, সম্ভাব্য উৎস, প্রয়োজনীয় এয়ারফ্লোর ব্যবস্থা, সাবওয়ের জন্য অপসারিত মাটি কোথায় এবং কিভাবে রাখা হবে বা কিভাবে ব্যবহার করা হবে এবং সাবওয়ের অবস্থান, এলাইনমেন্ট ও দৈর্ঘ্য নির্ধারণ, প্রকল্পের বিভিন্ন উপ-অঙ্গে নির্মাণ পদ্ধতি, জিওটেকনিক্যাল ইনভেস্টিগেশন, সিসমিক স্টাডি ও সার্ভে, ট্রাফিক সার্ভে করা হবে।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
এছাড়া পরিবেশ ও পুনর্বাসন সংক্রান্ত সমীক্ষা পরিচালনা ও পরিকল্পনা প্রণয়ন, প্রাথমিক ডিজাইন প্রণয়ন ও এর ভিত্তিতে প্রাক্কলন প্রস্তুত, ভূমি অধিগ্রহণ পরিকল্পনা প্রণয়ন, অর্থনৈতিক বিশ্লেষণ এবং ক্রয়, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ পরিকল্পনা তৈরি করা হচ্ছে। অন্যদিকে রেলপথ মন্ত্রণালয় থেকে ‘ঢাকা-টঙ্গী সেকশনে সাবওয়ে নির্মাণের জন্য সম্ভাব্যতা সমীক্ষা’ নামের একটি প্রকল্প প্রস্তাব করা হয় পরিকল্পনা কমিশনে। এটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৪৫ কোটি ৩১ লাখ টাকা।

এ প্রস্তাবের ওপর রোববার প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা অনুষ্ঠিত হয়। এ সময় সেতু বিভাগের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এ সময় পরিকল্পনা কমিশনের পক্ষ থেকে প্রশ্ন তুলে বলা হয়, ঢাকার চারটি রুটে সাবওয়ে নির্মাণের জন্য সম্ভাব্যতা সমীক্ষার কাজ চলছে। এসব রুটে টঙ্গী-বিমানবন্দর রয়েছে। সেখানে রেলপথ মন্ত্রণালয়ের প্রস্তাবিত প্রকল্পটির রুটের মধ্যে দ্বৈধতা রয়েছে। এ সময় সেতু বিভাগের পক্ষ থেকেও ভেটো দেয়া হয়। পরবর্তীকালে পরিকল্পনা কমিশন থেকে বলা হয়েছে, সব পক্ষের সঙ্গে কথা বলে তারপর প্রকল্পটির প্রস্তাব করতে হবে। তখন আবারও পিইসি সভা অনুষ্ঠিত হবে। আপাতত এটি স্থগিত থাকবে বলে জানা গেছে। সূত্র ঃ যুগান্তর

আরও

খালখনন উদ্বোধনে দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খালখনন উদ্বোধনে দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

জনপ্রিয় সংবাদ

ভূরুঙ্গামারীতে অনুমোদনবিহীন লাচ্ছা উৎপাদনে কুমিল্লা বেকারিকে জরিমানা

ভূরুঙ্গামারীতে অনুমোদনবিহীন লাচ্ছা উৎপাদনে কুমিল্লা বেকারিকে জরিমানা

ঝালকাঠি রেশন সেন্টারে দুর্নীতি: ১১ পুলিশ সদস্য'র বিরুদ্ধে দুদকের মামলা

ঝালকাঠি রেশন সেন্টারে দুর্নীতি: ১১ পুলিশ সদস্য'র বিরুদ্ধে দুদকের মামলা

‘হানিকুইন’ আনারস চাষে বাজিমাত তরুন আতর আলীর

‘হানিকুইন’ আনারস চাষে বাজিমাত তরুন আতর আলীর

বিএনপির পদ থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

বিএনপির পদ থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত অন্তত ১২ জন

রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত অন্তত ১২ জন

এ সম্পর্কিত আরও পড়ুন

বিএনপি দেশ ও মানুষের উপকারের রাজনীতি করে: প্রধানমন্ত্রী

বিএনপি দেশ ও মানুষের উপকারের রাজনীতি করে: প্রধানমন্ত্রী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মানুষের উপকার করার লক্ষ্য নিয়েই প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, নদী ও খাল পুনঃখননের মাধ্যমে কৃষি ক্ষেত্রে মানুষ ব্যাপকভাবে উপকৃত হবে। সোমবার (১৬ মার্চ) দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়ায় খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিএনপি শুধু স্বপ্ন দেখায় না, বাস্তবায়নে বিশ্বাসী। নির্বাচন

প্রযুক্তিগত জ্ঞান ছাড়া তথ্যসেবা দেওয়া সম্ভব নয়: তথ্যমন্ত্রী

প্রযুক্তিগত জ্ঞান ছাড়া তথ্যসেবা দেওয়া সম্ভব নয়: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, তথ্য মন্ত্রণালয় কার্যকরভাবে পরিচালনার জন্য বিশেষজ্ঞ জ্ঞান প্রয়োজন হলেও বারবার মন্ত্রণালয় পরিবর্তনের কারণে সেই জ্ঞান গড়ে ওঠে না। আজ একটি মন্ত্রণালয়, কাল আরেকটি মন্ত্রণালয়—এভাবে দায়িত্ব বদল হলে প্রয়োজনীয় অভিজ্ঞতা ও দক্ষতা অর্জনের সুযোগ সীমিত হয়ে যায়। রোববার (১৫ মার্চ) রাজধানীর জাতীয় প্রেসক্লাব এলাকায় অবস্থিত ডিআরইউ শফিকুল কবির মিলনায়তনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টারস অ্যাসোসিয়েশন আয়োজিত ইফতার

জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে জ্বালানি কিনছে সরকার

জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে জ্বালানি কিনছে সরকার

দেশে জ্বালানি তেলের চাহিদা মেটাতে সৌদি আরব থেকে জরুরি ভিত্তিতে ডিজেল ও পেট্রোল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ) জ্বালানি মন্ত্রণালয়ের এক বার্তায় জানানো হয়, চুক্তির বাইরে গিয়ে ১ লাখ মেট্রিক টন ডিজেল এবং ২৫ হাজার মেট্রিক টন গ্যাসোলিন (পেট্রোল) আমদানি করা হচ্ছে। এই জ্বালানি কেনার জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় ২ হাজার কোটি টাকা। এদিকে দেশে জ্বালানি তেল বিক্রির

খালখনন উদ্বোধনে দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খালখনন উদ্বোধনে দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খালখনন কর্মসূচির উদ্বোধন করতে আগামীকাল দিনাজপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। সফরকালে তিনি কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় খালখনন কর্মসূচির উদ্বোধন করবেন। এর মাধ্যমে দেশব্যাপী নদী-নালা-খাল ও বিভিন্ন জলাধার খনন ও পুনখনন কার্যক্রম শুরু হবে। সোমবার (১৬ মার্চ) সকালে তিনি ঢাকা থেকে রওনা দিয়ে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন। জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে সৈয়দপুর বিমানবন্দরে তার পৌঁছানোর কথা

জাতীয় সংসদই বৈধ, সংস্কার পরিষদ প্রশ্নে আদালত: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সংসদই বৈধ, সংস্কার পরিষদ প্রশ্নে আদালত: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জাতীয় সংসদের অধিবেশন মহামান্য রাষ্ট্রপতি আহ্বান করেছেন এবং সাংবিধানিক নিয়ম মেনেই সংসদের কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি বলেন, বর্তমানে কোনো সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করা হয়নি এবং সরকার সংসদের অধিবেশনেই অংশগ্রহণ করছে। রবিবার (১৫ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে অংশ নেওয়ার আগে সংসদ ভবনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই জাতীয় সনদের

সর্বশেষ সংবাদ

সৌদির পূর্বাঞ্চলে দেড় ঘণ্টায় ৩৭টি ড্রোন, প্রতিহত করার দাবি

সৌদির পূর্বাঞ্চলে দেড় ঘণ্টায় ৩৭টি ড্রোন, প্রতিহত করার দাবি

নোয়াখালীতে কাভার্ড ভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক

নোয়াখালীতে কাভার্ড ভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক

শ্রীমঙ্গলে কুরআন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণ

শ্রীমঙ্গলে কুরআন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণ

বিএনপি দেশ ও মানুষের উপকারের রাজনীতি করে: প্রধানমন্ত্রী

বিএনপি দেশ ও মানুষের উপকারের রাজনীতি করে: প্রধানমন্ত্রী

বরিশালে দুই প্রশাসকের দায়িত্ব গ্রহণ, উন্নয়ন অগ্রাধিকার

বরিশালে দুই প্রশাসকের দায়িত্ব গ্রহণ, উন্নয়ন অগ্রাধিকার