শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬২১ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

রোহিঙ্গা শিবিরে যৌন হয়রানির অভিযোগঃ দুই এনজিও কর্মকর্তা আটক

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১ জুলাই ২০১৯, ১৬:১০

শেয়ার করুনঃ
রোহিঙ্গা শিবিরে যৌন হয়রানির অভিযোগঃ দুই এনজিও কর্মকর্তা আটক

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরে কর্মরত দুই এনজিও কর্মকর্তাকে যৌন হয়রানির অভিযোগে পুলিশ আটক করেছে। আটক ব্যক্তিরা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) নামের একটি এনজিও’র কর্মকর্তা। তাদের মধ্যে সাহেল সানজিদ রিকের প্রকল্প সমন্বয়কারী ও অন্যজন সেলিম উল্লাহ মনিটরিং কর্মকর্তা বলে জানা গেছে।আটক এনজিওর দুই কর্মকর্তা রবিবার রাতে এ প্রতিবেদন লেখাকালীন সময় পর্যন্ত উখিয়া থানায় রয়েছেন। এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেছেন, দুই কর্মকর্তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জানা গেছে, রোহিঙ্গা শিবিরে ‘রিক’ নামের বেসরকারি উন্নয়ন সংস্থা–এনজিওতে কর্মরত কক্সবাজারের উখিয়া উপজেলার ভালুকিয়া পালং গ্রামের নুসরাত নামের এক নারী কর্মীর অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ এই দুই কর্মকর্তাকে শনিবার রাতে আটক করেন।  

আটক হওয়া কর্মকর্তা সাহেল সানজিদ নওগাঁ জেলার বাসিন্দা এবং সেলিম উল্লাহ কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা। এনজিওটিতে কর্মরত নারী কর্মী নুসরাতের অভিযোগ হচ্ছে, সেলিম উল্লাহ নামের কর্মকর্তা তাকে (নুসরাত) নানা প্রলোভন দেখিয়ে বার বার কুপ্রস্তাব দিয়ে আসছিল। অপরদিকে ‘রিক’ এনজিওর নারী কর্মী নুসরাত একই এনজিওর কর্মকর্তা সেলিম উল্লাহর বিরুদ্ধে অভিযোগ উত্থাপনের পর সংস্থাটির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেন। সেই তদন্ত কমিটির প্রধান হচ্ছেন- প্রকল্প সমন্বয়কারী সাহেল সানজিদ। বার বার যৌন হয়রানির শিকার হওয়া নারী কর্মী নুসরাত প্রকল্প সমন্বয়কারী সাহেল সানজিদের কাছে সেলিম উল্লাহর বিষয়ে তদন্তের ফলাফল জানতে গেলে উল্টো সাহেল সানজিদ নিজেও এক পর্যায়ে নুসরাতকে কুপ্রস্তাব দিয়ে বসেন বলে অভিযোগ উঠে।

এ বিষয়ে নুসরাত পুলিশকে অবহিত করলে পুলিশ আটকের পর থানায় এনে জিজ্ঞাসাবাদ শুরু করে। তবে এনজিও কর্মকর্তাদ্বয় তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ অস্বীকার করে আসছেন। এ ব্যাপারে (রিক)’র সহকারী পরিচালক দীপক রঞ্জন চক্রবর্তী জানান, প্রাথমিক একটি অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযুক্ত সেলিম উল্লাহকে কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়েছে। অপর কর্মকর্তার বিরুদ্ধে এখানো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উখিয়া থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার জানান, ঘটনার বিষয়ে আমি অবগত হয়েছি। জড়িত এনজিও কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, ইতিপূর্বেও এনজিও কর্মকর্তা সেলিম উল্লাহর বিরুদ্ধে আরো অন্যান্য নারী এনজিও কর্মীদের পক্ষেও পুলিশের কাছে যৌন হয়রানির অভিযোগ রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

শ্রমিক-মালিকের লিখিত প্রস্তাব চাইল মজুরি বোর্ড, সভা সোমবার

চিটাগাং
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
শ্রমিক-মালিকের লিখিত প্রস্তাব চাইল মজুরি বোর্ড, সভা সোমবার

ইনিউজ ৭১/এম.আর

সর্বশেষ সংবাদ

দেশবাসীকে যে বিষয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

দেশবাসীকে যে বিষয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

আকুর বিল পরিশোধে কমল দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ

আকুর বিল পরিশোধে কমল দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ

তিন দফা বাড়ার পর সোনার দামে অবশেষে বড় পতন

তিন দফা বাড়ার পর সোনার দামে অবশেষে বড় পতন

কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান

কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান

টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য নিহত, উদ্ধার ৫৭ জিম্মি

টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য নিহত, উদ্ধার ৫৭ জিম্মি

জনপ্রিয় সংবাদ

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

নবাবগঞ্জে বন বিভাগের গাছের টেন্ডারে নাম-দাম পরিবর্তনের অভিযোগ

নবাবগঞ্জে বন বিভাগের গাছের টেন্ডারে নাম-দাম পরিবর্তনের অভিযোগ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

এলএনজি সরবরাহ কমছে, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমার শঙ্কা

এলএনজি সরবরাহ কমছে, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমার শঙ্কা

এ সম্পর্কিত আরও পড়ুন

দেশবাসীকে যে বিষয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

দেশবাসীকে যে বিষয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি ‘উদ্যোগ’-এর আওতায় ঋণ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে কয়েকটি প্রতারক চক্র। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা প্রকাশ করে কেন্দ্রীয় ব্যাংক। বার্তায় বলা হয়, সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের নজরে এসেছে, ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় ঋণ দেওয়ার নিশ্চয়তা দিয়ে কিছু ব্যক্তি

আকুর বিল পরিশোধে কমল দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ

আকুর বিল পরিশোধে কমল দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ কমে ৩৪ দশমিক ৮৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর ও অক্টোবর মাসের আকুর বিল বাবদ ১ হাজার ৬৪২ দশমিক ৪৬ মিলিয়ন বা ১ দশমিক ৬৪ বিলিয়ন ডলার পরিশোধ করা

কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান

কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান

কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে ঢাকা থেকে পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের আরও একটি চালান। শুক্রবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ করে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রূপপুরের উদ্দেশে যাত্রা শুরু করে ইউরেনিয়ামবাহী গাড়িবহর। সেনাবাহিনী, এসআরবি, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর

শ্রমিক-মালিকের লিখিত প্রস্তাব চাইল মজুরি বোর্ড, সভা সোমবার

শ্রমিক-মালিকের লিখিত প্রস্তাব চাইল মজুরি বোর্ড, সভা সোমবার

তৈরি পোশাকশিল্পে কর্মরত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নে আগামী ৯ নভেম্বর দ্বিতীয় সভা করবে নিম্নতম মজুরি বোর্ড। সোমবার বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচার ৪০ নম্বর ভবনে বোর্ডের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিম্নতম মজুরি বোর্ডের শিল্প শাখা থেকে জারি করা এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে। নোটিশ অনুযায়ী, সভায় সভাপতিত্ব করবেন

মালয়েশিয়ায় বিনা খরচে চাকরি, আজ থেকেই আবেদন

মালয়েশিয়ায় বিনা খরচে চাকরি, আজ থেকেই আবেদন

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় চাকরির সুযোগ পাচ্ছেন ১১২ জন দক্ষ পুরুষ কর্মী। দেশটির ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন বিএইচডি প্রতিষ্ঠানে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে তাঁদের নিয়োগ দেওয়া হবে। বোয়েসেলের বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, শুক্রবার সকাল ১০টা থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদনকারীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের