বুধবার, ১ জুলাই, ২০২৬১৮ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

কারাগার থেকেই পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' অংশ নিল তিন আসামি!

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুন ২০১৯, ২১:৩০

শেয়ার করুনঃ
কারাগার থেকেই পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' অংশ নিল তিন আসামি!

কক্সবাজার জেলা কারাগারে বন্দি থাকা অবস্থায় টেকনাফে পুলিশে সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ অংশ নিয়েছে তিন আসামি। এরা হলো- টেকনাফ উপজেলার নাজিরপাড়া এলাকার হোছন আহমদের ছেলে মো: ইদ্রিস (৩৭), মৃত ইউসুফের ছেলে আলী আহমদ প্রকাশ লেডু (৫৫) ও আবুল কাসেমের ছেলে মো: রফিক (৩৭)। এরা প্রত্যেকেই মাদক মামলায় কারাগারে রয়েছে। অবশ্য পুলিশ বলেছেন, মুলত কোন ঘটনায় আসামিদের প্রাথমিক জবানবন্দিতে এজাহারে আসামিভূক্ত করা হয়। কে কারাগারে, কে বাইরে রয়েছে সেটি তখন জানা থাকে না।

চলতি বছরের ১১ মে রাতে টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভূক্ত শীর্ষ ইয়াবা কারবারি দুদু মিয়া নিহত হয়। এসময় আহত হয়েছিল পুলিশের তিনজন সদস্যও। পুলিশ ঘটনাস্থল থেকে ৫টি দেশিয় তৈরি এলজি ১৩ রাউন্ড কার্তুজ, ১৫ রাউন্ড কার্তুজের খোসাহ ৪ হাজার পিস উদ্ধার করেছে। ঘটনায় পরে নিয়ম অনুযায়ী টেকনাফ থানায় পুলিশের পক্ষে সহকারি উপ-পরিদর্শক (এএসআই) সনজীব দত্ত বাদী হয়ে ২৯ জনকে পলাতক আসামি করে পৃথক তিনটি মামলা দায়ের করেছেন। (মামলা নাম্বার- (৪৩/৩৬৫), (৪৪/৩৬৬) এবং (৪৫/৩৬৭)। উক্ত মামলাগুলোর প্রত্যেকটিতে ১৬ নাম্বার আসামি মো. ইদ্রিস, ২১ নাম্বার আসামি আলী আহমদ বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারের রয়েছেন এবং ২৮ নাম্বার অভিযুক্ত পলাতক আসামি মো. রফিক কক্সবাজার কারাগারে আছেন। এর মধ্যে রফিক গত ১৬ ফেব্রুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে আত্মসমর্পণ করে কক্সবাজার জেলা কারাগারে রয়েছেন। তিনি স্বঘোষিত একজন ইয়াবা কারবারি।

কক্সবাজার জেলা কারাগারের জেল সুপার বজলুর রশিদ আখন্দ বলেন, কারাগার থেকে কোনো আসামি জামিন না হওয়া পর্যন্ত বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই। টেকনাফে নাজিরপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে মো. রফিক গত ১৬ ফেব্রুয়ারি রাত থেকে আমার কারাগারে হাজতি হিসেবে রয়েছেন। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলাও রয়েছে। ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক ইদ্রিসের ভাই মো. আইয়ুব বলেন, ইদ্রিস গত বছর পুলিশের হাতে আটক হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। তাকেও আসামি করা হয়েছে। আমি টেকনাফে বসবাস করি না অনেক আগে থেকে। আমাকেও আসামি করা হয়েছে। হাজতে থাকা অবস্থায় মামলায় আসামি করায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। অনেকে মনে করেন মাদকবিরোধী অভিযানকে প্রশ্নবিদ্ধ করতে এমন দায়িত্বহীন কাজ করেছেন সংশ্লিষ্টরা’।

আরও

জয়ী হয়েও ঋণখেলাপীর কারণে সংসদ সদস্য হতে পারছেন না আসলাম চৌধুরী

জয়ী হয়েও ঋণখেলাপীর কারণে সংসদ সদস্য হতে পারছেন না আসলাম চৌধুরী
চিটাগাং
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১০ মে রাত অনুমান পৌনে দশটার দিকে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়ার জনৈক জিয়াউর রহমানের বাড়ির সামনে বালু মাঠ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভূক্ত শীর্ষ ইয়াবা ব্যবসায়ী দুদু মিয়াকে আটক করা হয়। এ সময় দুদু মিয়ার সহযোগিরা পালিয়ে যায়। পরে জিজ্ঞাসাবাদে দুদু মিয়া তার ব্যবসায়ীক সহযোগি হিসেবে ২৯ জনের নাম স্বীকার করে পুলিশের কাছে। তার দেওয়া তথ্য মতে, ১১ মে রাত অনুমান আড়াইটার দিকে সাবরাং ইউনিয়নের মেরিন ড্রাইভ রোড় সংলগ্ন মুন্ডার ডেইল নৌকা ঘাটে তাদের গোপন আস্তানায় অভিযান চালায়।

সেখানে পৌঁছা মাত্র দুুদু মিয়া চিৎকার করে বলে ‘সোনা আলী, বশর, জাফর, ইসমাইল তোরা কই আমাকে পুলিশের হাত থেকে বাঁচাও। তার চিৎকার শুনে পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করতে থাকে সহযোগিরা। তাদের ছোড়া গুলিতে এএসআই নিজাম উদ্দিন ও কনস্টেবল মো. ইব্রাহীম আহত হয়। এ অবস্থায় পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালাই। এক পর্যায়ে স্থানীয় লোকজন এগিয়ে আসলে দুদু মিয়ার সহযোগিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় দুদু মিয়াকে উদ্ধার করে দ্রুত টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠালে সেখানে তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ৫টি দেশিয় তৈরি এলজি ১৩ রাউন্ড কার্তুজ, ১৫ রাউন্ড কার্তুজের খোসা ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
মামলার বাদী এএসআই সনজীব জানান, আমরা চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী দুদু মিয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ করি। তার দেওয়া বক্তব্যের উপর মামলায় অন্যন্যদের আসামি করা হয়। এখানে আমাদের কোন বক্তব্য নেই। এ মামলায় যদি কোন হাজতি আসামি হয়ে থাকে তবে, মামলার তদন্তকারি কর্মকর্তা তদন্ত করে তাদের বাদ দিতে পারেন। একই কথা বলছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ। তিনি বলেছেন, মুলত কোন ঘটনায় আসামিদের প্রাথমিক জবানবন্দিতে এজাহারে আসামিভূক্ত করা হয়। কে কারাগারে, কে বাইরে রয়েছে সেটি তখন জানা থাকে না। যদি তদন্তে এমনটি পাওয়া যায়, তাহলে তাদের মামলার চার্জশীট থেকে বাদ দেয়া হবে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

আরও

কৃত্রিম বুদ্ধিমত্তার ট্রাফিক নজরদারিতে আসছে পুরো ঢাকা

কৃত্রিম বুদ্ধিমত্তার ট্রাফিক নজরদারিতে আসছে পুরো ঢাকা

সর্বশেষ সংবাদ

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৭ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৭ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

সিঙ্গাপুর থেকে ফেরার পর হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান

সিঙ্গাপুর থেকে ফেরার পর হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান

যুক্তরাষ্ট্র চ্যাম্পিয়ন হলেই ফুটবল পাঠানো হবে চাঁদে, প্রতিশ্রুতি নাসার

যুক্তরাষ্ট্র চ্যাম্পিয়ন হলেই ফুটবল পাঠানো হবে চাঁদে, প্রতিশ্রুতি নাসার

এ সম্পর্কিত আরও পড়ুন

সাইবার নিরাপত্তাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

সাইবার নিরাপত্তাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

তথ্যপ্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে সাইবার নিরাপত্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার (১ জুলাই) সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মিডিয়া সেলের ফেসবুক পেজ ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, সময়ের পরিবর্তনের সঙ্গে নিরাপত্তা ব্যবস্থার ধারণাতেও ব্যাপক পরিবর্তন এসেছে। একসময় কিলোমিটারের পর কিলোমিটার সীমান্ত পাহারা দেওয়াই নিরাপত্তার

দেশে যুক্ত হচ্ছে তিন নতুন উপজেলা ও একটি থানা

দেশে যুক্ত হচ্ছে তিন নতুন উপজেলা ও একটি থানা

দেশের প্রশাসনিক কাঠামো সম্প্রসারণের অংশ হিসেবে তিনটি নতুন উপজেলা এবং একটি নতুন থানা অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। নতুন উপজেলা তিনটি হলো চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর, কুমিল্লার বাঙ্গরা এবং ময়মনসিংহের পাগলা। এছাড়া চট্টগ্রামের হাটহাজারী থানা বিভক্ত করে হালদা নামে নতুন একটি থানা গঠন করা হয়েছে। বুধবার (১ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নিকারের ১২১তম

২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন শুরু, দ্রুত আবেদন করার আহ্বান

২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন শুরু, দ্রুত আবেদন করার আহ্বান

২০২৭ সালে পবিত্র হজ পালন করতে আগ্রহীদের জন্য প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (১ জুলাই) থেকে এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সৌদি আরবের নির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই নিবন্ধন সম্পন্ন করতে আগ্রহীদের দ্রুত প্রাক-নিবন্ধনের আহ্বান জানানো হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি সরকারের ঘোষিত হজ ব্যবস্থাপনা সূচি অনুযায়ী আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে হজের নিবন্ধন সম্পন্ন

জুয়া প্রতিরোধে কঠোর নতুন আইন পাস

জুয়া প্রতিরোধে কঠোর নতুন আইন পাস

জাতীয় সংসদে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস হয়েছে। এর মাধ্যমে ১৮৬৭ সালের উপনিবেশিক আমলের ‘The Public Gambling Act, 1867’ বাতিল করে প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় নতুন আইনি কাঠামো কার্যকর করার পথ তৈরি হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি উত্থাপন করেন। সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশের পর কণ্ঠভোটে বিলটি পাস হয়। নতুন আইনে জুয়া, অনলাইন জুয়া, দূরবর্তী

আজ থেকে কার্যকর ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার নতুন বাজেট

আজ থেকে কার্যকর ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার নতুন বাজেট

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট কণ্ঠভোটে পাস হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে বাজেট অনুমোদনের মাধ্যমে নতুন অর্থবছরের আর্থিক পরিকল্পনা চূড়ান্ত হয়। আগামী ১ জুলাই থেকে এ বাজেট কার্যকর হবে। নতুন বাজেটে কর, ভ্যাট, বিনিয়োগ এবং বিভিন্ন অর্থনৈতিক খাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত অর্থবিল অনুযায়ী ব্যক্তির

জনপ্রিয় সংবাদ

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

    চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় অটোরিকশা ফিরে পেল গরীব কিশোর

বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় অটোরিকশা ফিরে পেল গরীব কিশোর

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলাবাসীর প্রতি সংহতির বার্তা মাদুরোর

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলাবাসীর প্রতি সংহতির বার্তা মাদুরোর