মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬১০ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

ধনবাড়ীতে বাক প্রতিবন্ধী নারী ধর্ষণ ঘটনায় অবশেষে মামলা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুন ২০১৯, ১৭:৩৯

শেয়ার করুনঃ
ধনবাড়ীতে বাক প্রতিবন্ধী নারী ধর্ষণ ঘটনায় অবশেষে মামলা

টাঙ্গাইলের ধনবাড়ীতে বাক প্রতিবন্ধী অসহায় বিধবা এক নারী (৩৫) ধর্ষণের ঘটনায় স্থানীয়ভাবে মীমাংসা চেষ্টার এক পর্যায়ে অবশেষে থানায় মামলা হয়েছে। উপজেলার ধোপাখালী বাজারে ফার্মেসির মালিক পল্লী চিকিৎসক মিনহাজ উদ্দিনর মিনু চিকিৎসার কথা বলে তার দোকানের ভিতরে নিয়ে ওই নারীকে ধর্ষণ করে। মঙ্গলবার (২৫জুন) রাত ৮ টার দিকে ধর্ষিতার ভাসুর আজমত আলী বাদী হয়ে মিনহাজ উদ্দিন মিনুকে আসামী করে ধনবাড়ী থানায় ওই ঘটনায় মামলা করেছেন। মিনহাজ উদ্দিন মিনু ধোপাখালী বাজার সংলগ্ন কদমতলী গ্রামের সাবেক ইউপি সদস্য হযরত আলীর ছেলে। ধর্ষিতার বাড়ী একই ইউনিয়নের হাজরাবাড়ী গ্রামের ঘোনাপাড়ায়। বিচারের কথা বলে জনপ্রতিনিধিসহ স্থানীয় মাতাব্বর শ্রেণির লোকজনের সময় ক্ষেপণ ও প্রহসনের বিচারের উদ্যোগে প্রতারণার শঙ্কায় ভুক্তভোগী পরিবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে বিচার প্রার্থী হয়। পরে নানা প্রক্রিয়া শেষে মামলা দায়ের হলো।

মামলার বাদী আজমত আলী জানান, গত ২১ জুন শুক্রবার দুপুরে বৃষ্টির সময় ধোপাখালী বাজারে গিয়েছিল তার মৃত ছোট ভাইয়ের বিধবা স্ত্রী। ইশারায় তাকে চিকিৎসার লোভ দেখিয়ে দোকানে নিয়ে মিনু ওই বাক প্রতিবন্ধী নারীকে  জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনা বাড়ীতে গিয়ে অপরাপর অন্যান্য নারীকে বুঝাতে চেষ্টা করে ধর্ষিতা ওই বাক প্রতিবন্ধী নারী। সবাই বিষয়টি বুঝতে পারে। এলাকায় বিষয়টি জানাজানিও হয়ে যায়। এক পর্যায়ে মিনুর বিরুদ্ধে স্থানীয় ধোপাখালী ইউপি চেয়ারম্যান আকবর হোসেন ও ইউপি সদস্য নারায়ন, স্থানীয় আ’লীগ নেতা আ: মান্নান, রফিক সহ মাতাব্বরদের কাছে অভিযোগ করে বিচার প্রার্থী হয় দরিদ্র ও অসহায় ওই নারীর পরিবার। গত সোমবার (২৪ জুন) বিকেলে ধোপাখালী ইউনিয়ন পরিষদে এ নিয়ে শালিসী বোর্ড গঠিত হয়। ধর্ষিতার পক্ষের তিন জন, ধর্ষকের পক্ষের তিন জন ও ইউনিয়ন পরিষদের পক্ষের তিন জন ইউপি সদস্য নিয়ে গঠিত ওই বোর্ড দর কষাকষিতে শেষ পর্যন্ত মীমাংসায় আসতে পারেনি।

এব্যাপারে ধোপাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকবর হোসেনের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মিনু ডাক্তারের সাথে যে ঘটনা ঘটছে এইটা কোন ঘটনাই না। তার ধোপাখালী ইউনিয়ন পরিষদে সালিশ বৈঠকে আপোষ মীমাংসার কথা জানতে চাইলে তিনি বলেন এটি মীমাংসার জন্য স্থানীয় নারায়ন মেম্বার আর আমি সহ অনেকেই বসেছিলাম কিন্তু প্রতিবন্ধীর পরিবার মীমাংসা হয়নি। অবশেষে মঙ্গলবার (২৫ জুন) দুপুরে ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকাকে বিষয়টি অবহিত করে ধর্ষিতার পরিবার। উপজেলা নির্বাহী অফিসার বড় বিলম্ব হয়ে গেছে জানিয়ে থানায় অভিযোগের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। পরে রাতেই ধনবাড়ী থানায় ধর্ষিতার ভাসুর আজমত আলী বাদী হয়ে মামলা দায়ের করেন। ধনবাড়ী থানার ওসি মজিবর রহমান মামলা রুজু হওয়ার কথা স্বীকার করে জানান, মামলার একমাত্র আসামীকে  গ্রেপ্তারে জোর চেষ্টা চালানো হচ্ছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
ঢাকা
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে মালিকদের সঙ্গে বোর্ডের বৈঠক শুরু

পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে মালিকদের সঙ্গে বোর্ডের বৈঠক শুরু

ইনিউজ ৭১/এম.আর

সর্বশেষ সংবাদ

বিজয়ের মাসে দেশ পাহারার ঘোষণা দিলেন সংসদ সদস্য ইশরাক

বিজয়ের মাসে দেশ পাহারার ঘোষণা দিলেন সংসদ সদস্য ইশরাক

প্রত্যর্পণ ছাড়া শেখ হাসিনার দেশে ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রত্যর্পণ ছাড়া শেখ হাসিনার দেশে ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সমুদ্রের নোনা জলে পুণ্যস্নানে শেষ হলো কুয়াকাটার রাস উৎসব

সমুদ্রের নোনা জলে পুণ্যস্নানে শেষ হলো কুয়াকাটার রাস উৎসব

সোনার বাজারে নতুন ধাক্কা, ২২ ক্যারেট ভরি ১ লাখ ৯৯ হাজার

সোনার বাজারে নতুন ধাক্কা, ২২ ক্যারেট ভরি ১ লাখ ৯৯ হাজার

তিন বাহিনীর বিশেষ মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী তারেক রহমান

তিন বাহিনীর বিশেষ মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী তারেক রহমান

জনপ্রিয় সংবাদ

সৌদির অংশ দখলের দাবি, মার্কিন গণমাধ্যমের নীরবতা নিয়ে প্রশ্ন

সৌদির অংশ দখলের দাবি, মার্কিন গণমাধ্যমের নীরবতা নিয়ে প্রশ্ন

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

এ সম্পর্কিত আরও পড়ুন

প্রত্যর্পণ ছাড়া শেখ হাসিনার দেশে ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রত্যর্পণ ছাড়া শেখ হাসিনার দেশে ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আইনি প্রক্রিয়ায় প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে দেশে ফিরে আসার অনুমতি দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে তিনি বলেছেন, শেখ হাসিনা সাধারণ কোনো বাণিজ্যিক যাত্রী নন। তাঁকে কেবল হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্য দিয়ে দেশে ফিরিয়ে আনা সম্ভব। মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে

তিন বাহিনীর বিশেষ মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী তারেক রহমান

তিন বাহিনীর বিশেষ মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী তারেক রহমান

তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করতে নোয়াখালীর স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপে অবতরণ করে। এর আগে সকাল সাড়ে ১০টায় তিনি হেলিকপ্টারে করে ঢাকা থেকে স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হন। স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর বিশেষ বাহিনীগুলোর সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করবেন প্রধানমন্ত্রী। এ সময় দেশীয়

নেপালে উৎপত্তি, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্পের কম্পন

নেপালে উৎপত্তি, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্পের কম্পন

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৩ বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর উৎপত্তিস্থল ছিল নেপালে, যা ঢাকা থেকে প্রায় ৫১৬ কিলোমিটার দূরে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি মাসে এর আগে এত মাত্রার ভূমিকম্প অনুভূত হয়নি। আবহাওয়া অধিদপ্তরের সহকারী কর্মকর্তা ফারজানা সুলতানা জানান, মঙ্গলবার সকাল ৭টা ৩২ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।

শেখ হাসিনার রাষ্ট্রীয় বিমান চাওয়াকে হাস্যকর বললেন চিফ প্রসিকিউটর

শেখ হাসিনার রাষ্ট্রীয় বিমান চাওয়াকে হাস্যকর বললেন চিফ প্রসিকিউটর

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনার দেশে ফেরার জন্য রাষ্ট্রীয় উড়োজাহাজ চাওয়ার বিষয়টিকে হাস্যকর ও উন্মাদনা ছাড়া কিছু নয় বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত প্রতিবেদনের প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা একজন দণ্ডপ্রাপ্ত আসামি এবং বর্তমানে পলাতক। এমন একজন পলাতক আসামির পক্ষে দেশে ফেরার জন্য রাষ্ট্রীয়

জননিরাপত্তায় আট জেলায় বিজিবির ১০১ প্লাটুন মোতায়েন

জননিরাপত্তায় আট জেলায় বিজিবির ১০১ প্লাটুন মোতায়েন

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জ, ঢাকাসহ আট জেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১০১ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোতায়েন করা সদস্যদের মধ্যে শুধু গোপালগঞ্জ জেলাতেই দায়িত্ব পালন করছেন দুই ব্যাটালিয়ন বিজিবি সদস্য। বাকি সদস্যদের মোতায়েন করা হয়েছে দেশের আরও সাত