রবিবার, ১৫ মার্চ, ২০২৬২ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

উখিয়ার কুতুপালং বাজারে রোহিঙ্গা ভুয়া ডাক্তার খোরশেদের অপচিকিৎসা!

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ জুন ২০১৯, ২১:৫৩

শেয়ার করুনঃ
উখিয়ার কুতুপালং বাজারে রোহিঙ্গা ভুয়া ডাক্তার খোরশেদের অপচিকিৎসা!

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন বাজারে রোহিঙ্গাদের ভূঁয়া ডাক্তার খোরশেদের অপ-চিকিৎসা অব্যাহত রয়েছে। দিব্যি অপচিকিৎসা চালিয়ে গেলেও প্রশাসনের কোন নজরদারী নেই। ফলে দিন দিন তাদের বহুমূখী অপকর্ম বেড়েই চলছে। কুতুপালং বাজারে তাদের আস্তানা হিসেবে ব্যাঙের ছাতার মত ঔষুধের দোকান ও প্যাথলজির ব্যবসার নামে চলছে অপচিকিৎসা। কুতুপালং রোহিঙ্গা বাজার কেন্দ্রিক ঔষুধের দোকান খুলে স্থানীয় পরিচয়ে ডাক্তারী চিকিৎসা করছে এখন অর্ধশতাধিক রোহিঙ্গারা। যারা ডাক্তারের আদলে বেশভূষায় যন্ত্রপাতি নিয়ে চেম্বার করছে।তেমনি রোকসানা ফার্মেসীর আড়ালে নানা ডিগ্রী লাগিয়ে হরদম অপচিকিৎসা চালিয়ে যাচ্ছে রোহিঙ্গাদের আহামরি ডাক্তার খোরশেদ। কুতুপালং বাজারের অলিতে গলিতে অবৈধ ভাবে ঔষুধের ফার্মেসী খুলে রোহিঙ্গারা নিজেদের বাংলাদেশী সেঁজে ভূঁয়া পরিচয় দিয়ে চিকিৎসার নামে অবৈধ পন্থায় হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। এতে প্রতারিত হয়ে স্বাস্থ্য হানিতে পড়েছে রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয় কুতুপালং গ্রামসহ কয়েকটি আশে-পাশে গ্রামের লোকজন। এসবের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের নজরদারী এবং দেখ ভাল না থাকায় এখন রোহিঙ্গারা স্থানীয় দাবী করে বিভিন্ন চলচাতুরী আশ্রয় নিয়ে ও জাল সনদ তৈরি করে নিজেদের নামের আগে চিকিৎসা পত্রের প্যাডে ও ডিজিটাল সাইনবোর্ড টাঙ্গিয়ে ডাক্তার লিখে অবাধে ঔষুধ বিক্রি করে যাচ্ছে।

কথিত ডাক্তার খোরশেদ ডাক্তারের পাশাপাশি নিজেকে রোহিঙ্গা কমিউনিটির লম্বা নেতাও দাবী করে।কখনো রোহিঙ্গাদের হেড মাঝি,আবার কখনো চেয়ারম্যান, এমন আন্তর্জাতিক সম্প্রদায়ে তাঁর ব্যাপক পরিচিতি ও শক্তিশালী যোগসুত্র রয়েছে এমনই অজুহাতে নানা অপকর্ম জাহিঁর করে থাকে।খোরশেদের বিরুদ্ধে ইয়াবা সম্পৃক্ততা,মানবপাচার,মিয়ানমার কেন্দ্রিক চোরাই ব্যবসা ও হুন্ডি বাণিজ্যের অভিযোগ রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, এ রোহিঙ্গা ডাক্তারেরা দীর্ঘ যুগ-যুগ ধরে কক্সবাজার জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ থেকে নামে বেনামে ট্রেড লাইসেন্স ও নাগরিক সনদ নিয়ে এবং অন্যজনের নামে থাকা প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকের ডিপ্লোমা সনদ এলএমএএফ, ডিএমএডি, এমএফ, আরএমপি সনদ এবং ভূঁয়া সনদ বানিয়ে ডাক্তারী নামের এই মহা মানবসেবামূলক পেশাকে কলংকিত করছে এমন অভিযোগ উঠেছে সচেতন মহলের পক্ষ থেকে। এসব ভূঁয়া চিকিৎকরা আনতাজ করে ও মনগড়াভাবে ঔষুধ লিখে রোগীদের হাতে চিকিৎসা পত্র তুলে দিয়ে থাকে এবং বিভিন্ন নিম্নমানের মেডিসিন ধরিয়ে দিচ্ছে হাজার হাজার রোহিঙ্গা নারী-পুরুষ, শিশুসহ এলাকার মানুষের হাতে।

এসব অপচিকিৎসার ফলে শরীরের উল্টো ক্ষতির সম্মুখীন হচ্ছে নিরহ অসচেতন লোকজন। বার্মাইয়া ডাক্তারদের বিরুদ্ধে ও ঔষুধের দোকান গুলো সরজমিন তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দাবী জানিয়েছেন উখিয়া নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের সভাপতি রফিকুল ইসলাম। তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক যেসব অশিক্ষিত ভূঁয়া রোহিঙ্গা ডাক্তার ও আনাড়ি চিকিৎসকরা যত্রতত্র দোকান খুলে চিকিৎসার নামে ভূল চিকিৎসা করে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি করছে তাদের বিরুদ্ধে প্রশাসনের দ্রুত বিহীত ব্যবস্থা গ্রহণ করা উচিত। এদিকে কুতুপালং বাজারে যেসব ভূঁয়া রোহিঙ্গা ডাক্তারের হদিস পাওয়া গেছে তারা হল, কুতুপালং ক্যাম্প ইনচার্জ অফিসের দক্ষিণে পুলিশ ব্র্যাকের পেছনে ডাক্তার খোরশেদ আলমের ফার্মেসী, প্রধান সড়কের ব্রীজের কোনায় ডাক্তার সেলিমের ফার্মেসী, ক্যাম্প ইনচার্জ অফিস সংলগ্ন সড়কে ডাক্তার জিয়াবুল হক, প্রকাশ ইয়াবা জিয়াবুলের পীর আউলিয়া ফার্মেসী, প্রধান সড়কের পূর্ব পাশে ডাক্তার নুরুল আমিনের আকবর ফার্মেসী, প্রধান সড়কের রাস্তার পূর্ব পাশে এডভোকেট ছমি উদ্দিনের মালিকানাধীন দোকানে ডাক্তার জয়নালের বিউটি ফার্মেসী,সে ইতিমধ্যে বাংলাদেশী সেজে আইডি কার্ড বানিয়েছে, কুতুপালং ক্যাম্পের পুলিশ ব্যারাকের পেছনে ডাক্তার ইয়াছিনের মনজুর ফার্মেসী। এধরনের অসংখ্যা ফার্মেসী খুলে বার্মাইয়ারা ঔষুধ ব্যবসা চালিয়ে যাচ্ছে বেআইনি ভাবে।

চিটাগাং
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

আরও

সিঙ্গাপুরে নেওয়া হলো মির্জা আব্বাসকে, সঙ্গে স্ত্রী-ছেলে

সিঙ্গাপুরে নেওয়া হলো মির্জা আব্বাসকে, সঙ্গে স্ত্রী-ছেলে

এসব অজ্ঞ ডাক্তারেরা চিকিৎসার নামে রোহিঙ্গাদের হাতে তুলে দিচ্ছে নিষিদ্ধ ঘোষিত নিম্নমানের ইত্যাদি ঔষুধ। কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানকারী নতুন-পুরাতন আশ্রিত রোহিঙ্গা গোষ্ঠীর মাঝে বিভিন্ন চিকিৎসার নামে ডাক্তার দাবী করে রোহিঙ্গাদের কাছ থেকে রাত-দিন হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে কথিত ভূঁইফোড় ডাক্তারেরা। সরেজমিনে গিয়ে দেখা যায়, রোহিঙ্গা ক্যাম্পের পাশে কুতুপালং বাজারে ও কক্সবাজার-টেকনাফ মহাসড়কের দুই পাশে এবং লম্বাশিয়া বাজারে। অন্তত শতাধিক ঔষুধের দোকান রয়েছে নামে বেনামে। প্রায় ৫০ টির মত ফার্মেসীতে ঔষুধ বিক্রি ও চিকিৎসা করছেন বাংলাদেশী সেঁজে কথিত রোহিঙ্গা ডাক্তারেরা। এসব ফার্মেসীর হদিস মিলে কুতুপালং ক্যাম্পের চর্তুর পাশে। এ প্রসঙ্গে জানতে চাইলে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান রবিন চৌধুরী বলেন, কুতুপালং বাজারসহ ক্যাম্পের ভিতরে বাইরে ও ঔষুধের দোকান খুলে যারা নিজেদের ডাক্তার দাবীকরে ভূঁয়া কাগজপত্র নিয়ে ঔষুধ বিক্রি করছে তাদের ব্যাপারে অভিযোগ থাকায় ইতিপূর্বে একাধিক বার মোবাইল পরিচালনা করে অর্থ ও জেল উভয় দন্ডে দন্ডিত করেছি ফার্মেসী এবং কথিত ডাক্তারদের। 

ইতিমধ্যে অনেক রোহিঙ্গার মধ্যে এইডস রোগ পাওয়া গেছে। সুতরাং রোহিঙ্গাদের স্বাস্থ্য সেবা নিয়ে শংকিত হয়ে পড়েছি। আর ফার্মেসী খুলে অনেকেই একটা ইনজেকশনের সিরিজ ২-৩ বার ব্যবহার করছে এমন অভিযোগ আমার কাছে রয়েছে। আগামী মাসিক আইন শৃংখলা কমিটির সভায় সিদ্ধান্ত নিয়ে আমরা যৌথ অভিযান চালিয়ে এসব ভূঁয়া ডাক্তার ও ফার্মেসীর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের বলেন, কুতুপালং বাজারে যারা অবৈধ ভাবে যেসব ফার্মেসী ও প্যাথলজি সেন্টার খুলে রোহিঙ্গারা স্থানীয় ডাক্তার পরিচয়ে চিকিৎসার নামে ভুল চিকিৎসার মাধ্যমে মানুষের স্বাস্থ্য হানি ঘটাচ্ছে সে ব্যাপারে অতি দ্রুত ড্রাগ প্রশাসন ও স্বাস্থ্য অধিদপ্তরের সম্বনয়ে প্রশাসনিক অভিযান চালিয়ে আইনগত ব্যবস্থা নেব।

সর্বশেষ সংবাদ

ঢাকায় রাতের আধারে শহিদ মিনারে ৪ রাউন্ড গুলি! আহত ১

ঢাকায় রাতের আধারে শহিদ মিনারে ৪ রাউন্ড গুলি! আহত ১

প্রযুক্তিগত জ্ঞান ছাড়া তথ্যসেবা দেওয়া সম্ভব নয়: তথ্যমন্ত্রী

প্রযুক্তিগত জ্ঞান ছাড়া তথ্যসেবা দেওয়া সম্ভব নয়: তথ্যমন্ত্রী

সোশ্যাল মিডিয়ায় নেতানিয়াহু হত্যার খবর সম্পূর্ণ ভুয়া: ইসরায়েল

সোশ্যাল মিডিয়ায় নেতানিয়াহু হত্যার খবর সম্পূর্ণ ভুয়া: ইসরায়েল

জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে জ্বালানি কিনছে সরকার

জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে জ্বালানি কিনছে সরকার

সংসদে সমাধান না হলে রাজপথে নামার হুঁশিয়ারি

সংসদে সমাধান না হলে রাজপথে নামার হুঁশিয়ারি

জনপ্রিয় সংবাদ

দারিদ্র্য বিমোচনে কার্যকর জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

দারিদ্র্য বিমোচনে কার্যকর জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

নারায়ণগঞ্জে দায়িত্বপালনরত পুলিশের পিস্তল ছিনতাই

নারায়ণগঞ্জে দায়িত্বপালনরত পুলিশের পিস্তল ছিনতাই

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত অপরাধ: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত অপরাধ: স্বরাষ্ট্রমন্ত্রী

জ্বালানি ডিপোর নিরাপত্তায় সেনা মোতায়েনের নির্দেশনা সরকারের

জ্বালানি ডিপোর নিরাপত্তায় সেনা মোতায়েনের নির্দেশনা সরকারের

শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর উপহার পেলেন ২৩ হাজার পরিবার

শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর উপহার পেলেন ২৩ হাজার পরিবার

এ সম্পর্কিত আরও পড়ুন

প্রযুক্তিগত জ্ঞান ছাড়া তথ্যসেবা দেওয়া সম্ভব নয়: তথ্যমন্ত্রী

প্রযুক্তিগত জ্ঞান ছাড়া তথ্যসেবা দেওয়া সম্ভব নয়: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, তথ্য মন্ত্রণালয় কার্যকরভাবে পরিচালনার জন্য বিশেষজ্ঞ জ্ঞান প্রয়োজন হলেও বারবার মন্ত্রণালয় পরিবর্তনের কারণে সেই জ্ঞান গড়ে ওঠে না। আজ একটি মন্ত্রণালয়, কাল আরেকটি মন্ত্রণালয়—এভাবে দায়িত্ব বদল হলে প্রয়োজনীয় অভিজ্ঞতা ও দক্ষতা অর্জনের সুযোগ সীমিত হয়ে যায়। রোববার (১৫ মার্চ) রাজধানীর জাতীয় প্রেসক্লাব এলাকায় অবস্থিত ডিআরইউ শফিকুল কবির মিলনায়তনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টারস অ্যাসোসিয়েশন আয়োজিত ইফতার

জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে জ্বালানি কিনছে সরকার

জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে জ্বালানি কিনছে সরকার

দেশে জ্বালানি তেলের চাহিদা মেটাতে সৌদি আরব থেকে জরুরি ভিত্তিতে ডিজেল ও পেট্রোল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ) জ্বালানি মন্ত্রণালয়ের এক বার্তায় জানানো হয়, চুক্তির বাইরে গিয়ে ১ লাখ মেট্রিক টন ডিজেল এবং ২৫ হাজার মেট্রিক টন গ্যাসোলিন (পেট্রোল) আমদানি করা হচ্ছে। এই জ্বালানি কেনার জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় ২ হাজার কোটি টাকা। এদিকে দেশে জ্বালানি তেল বিক্রির

খালখনন উদ্বোধনে দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খালখনন উদ্বোধনে দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খালখনন কর্মসূচির উদ্বোধন করতে আগামীকাল দিনাজপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। সফরকালে তিনি কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় খালখনন কর্মসূচির উদ্বোধন করবেন। এর মাধ্যমে দেশব্যাপী নদী-নালা-খাল ও বিভিন্ন জলাধার খনন ও পুনখনন কার্যক্রম শুরু হবে। সোমবার (১৬ মার্চ) সকালে তিনি ঢাকা থেকে রওনা দিয়ে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন। জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে সৈয়দপুর বিমানবন্দরে তার পৌঁছানোর কথা

জাতীয় সংসদই বৈধ, সংস্কার পরিষদ প্রশ্নে আদালত: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সংসদই বৈধ, সংস্কার পরিষদ প্রশ্নে আদালত: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জাতীয় সংসদের অধিবেশন মহামান্য রাষ্ট্রপতি আহ্বান করেছেন এবং সাংবিধানিক নিয়ম মেনেই সংসদের কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি বলেন, বর্তমানে কোনো সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করা হয়নি এবং সরকার সংসদের অধিবেশনেই অংশগ্রহণ করছে। রবিবার (১৫ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে অংশ নেওয়ার আগে সংসদ ভবনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই জাতীয় সনদের

সিঙ্গাপুরে নেওয়া হলো মির্জা আব্বাসকে, সঙ্গে স্ত্রী-ছেলে

সিঙ্গাপুরে নেওয়া হলো মির্জা আব্বাসকে, সঙ্গে স্ত্রী-ছেলে

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রোববার (১৫ মার্চ) বেলা ১১টা ১৭ মিনিটে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। মির্জা আব্বাসের একান্ত সহকারী মিজানুর রহমান সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে এবং সেখানে পৌঁছানোর পর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হবে। জানা