
প্রকাশ: ৯ জুন ২০১৯, ১৮:২৮

গ্যাসের দাম বৃদ্ধির মাধ্যমে সমন্বয়ের অপেক্ষায় রয়েছে সরকার। এছাড়া গ্যাসের সব মিটার প্রিপেইড করা হবে বলেও জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। রোববার (৯ জুন) সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, ‘গ্যাসের দামটা সমন্বয় করা দরকার। আমি বারবার বলে আসছি। বার্ককে (বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি) আমরা গ্যাসের দামের বিষয়টি সাবমিট করেছি। এখন সম্পূর্ণ বার্কের উপর নির্ভর করছে তারা গ্যাসের দাম সমন্বয় করবে কি-না। আমরা অপেক্ষায় আছি।’

ইনিউজ ৭১/টি.টি. রাকিব