মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬১৭ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

পুলিশকে ঠিক রাখার জন্যও আপনাদের ভুমিকা রাখতে হবে- বিএমপি কমিশনার

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৮ জুন ২০১৯, ৬:২৫

শেয়ার করুনঃ
পুলিশকে ঠিক রাখার জন্যও আপনাদের ভুমিকা রাখতে হবে- বিএমপি কমিশনার
  • ওপেন হাউজ ডে’ হলো আপনাদের অনুষ্ঠান। এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আপনাদের যেমন ভুমিকা রাখতে হবে তেমনি পুলিশকে ঠিক রাখার জন্যও আপনাদের ভুমিকা রাখতে হবে। আজ শুক্রবার (৭ জুন) সকাল ১০টায় বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার আয়োজনে ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে একথা বলা বিএমপি কমিশনার মো. শাহাবুদ্দিন খান (বিপিএম-বার)। তিনি বলেন, কাজের স্বার্থেই জনগণের সাথে বন্ধুত্ব স্থাপন করে পুলিশ। জনগণ পুলিশের কাছ থেকে নিরাপত্তার সেবা প্রত্যাশী। আর পুলিশ রাষ্ট্র কর্তৃক নিয়োজিত সেবা প্রদানকারী সংস্থা। সুতরাং সেবা গ্রহণকারী আর সেবা প্রদানকারীর মধ্যে একটা সেতুবন্ধন, একটা সু-সম্পর্ক থাকা উচিত। তবে কখনো কখনো অপরাধ নির্মূল করতে অপরাধীদের সাথেও পুলিশের সম্পর্ক থাকতে হয় এটা একটি কৌশল। 

আজ সকালে বরিশালের কাউনিয়া থানা চত্ত্বরে আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে কাউনিয়া থানার ওসি মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার আঃ হালিম, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ সাইদুর রহমান রিন্টু। এছাড়াও উপস্থিত ছিলেন শায়েস্তাবাদ ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান মুন্না, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন ওয়ার্ডের কমিউনিটি পুলিশিং সদস্যরা, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সহ আরো অনেকে।

সভায় অংশগ্রহণকারী অনেকেই ইভটিজিং, মাদক ও সন্ত্রাসীসহ নানা সমস্যার কথা তুলে ধরেন। এছাড়া একজন অংশগ্রহণকারী স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের সাথে ভাল আচরণ করার জন্য পুলিশ সদস্যদের আহবান জানান। অংশগ্রহণকারীদের মধ্যে অন্যান্যরা বলেন, পূর্বে পুলিশের সাথে মানুষ খোলামেলা কথা বলতে পারতো না, কিন্তু ওপেন হাউজ ডে’ চালু হওয়ার পর তারা খোলামেলা কথা বলতে পারছেন। তাছাড়া মানুষ এখন অনেক সচেতন হয়েছেন ফলে তারাও মাদক নির্মূলে প্রকাশ্য ভুমিকা রাখছেন। যদিও প্রকাশ্য ভুমিকা রাখায় নানান প্রতিবন্ধকতা আসে। এসময় আরেক অংশগ্রহণকারী বলেন, সাহসিকতা নিয়ে যারা মাদক ধরে দেয় তাদেরকে পুরুস্কৃত করা হোক। এছাড়া কাউনিয়া বিসিক এলাকায় এবং কাউনিয়া থানাধীন যে এলাকায় সচরাচর পুলিশ যেতে পারেনা এমন দুটি স্থানে পুলিশ ফাঁড়ি স্থাপনের জন্য কমিশনারের প্রতি অনুরোধ করেন। সভায় বিএম কলেজের এক শিক্ষার্থী এয়ারপোর্ট থানা পুলিশের হাতে লাঞ্ছিত হওয়ার কথা বলেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

তৃণমূলে স্বাস্থ্যসেবা জোরদারে বড় পরিকল্পনা সরকারের

তৃণমূলে স্বাস্থ্যসেবা জোরদারে বড় পরিকল্পনা সরকারের
বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান (বিপিএম-বার) অংশগ্রহণকারীদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং তাদের প্রতিটি প্রশ্নের সন্তোষজনক জবাব দেন। তিনি বলেন, এখন থেকে প্রতিমাসের ৭ তারিখ ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হবে। যেখানে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তাছাড়া সবাইকে জানাতে হবে যাতে স্থানীয় আইন শৃঙ্খলা আরো সুন্দর করা যায়। কমিশনার আরো বলেন, যদি কোন পুলিশ সদস্য অন্যায় কাজ করে তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বিএম কলেজের ওই শিক্ষার্থীর অভিযোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, পুলিশতো জনগণের বন্ধু। তাই পুলিশকে ঠিক রাখার জন্যও আপনাদের ভুমিকা রাখতে হবে। সভায় ইভটিজিং, মাদক, সন্ত্রাস, জঙ্গি নির্মূল সহ অপরাধ নিয়ন্ত্রণে উপস্থিত জনগণের সহায়তা কামনা করেন পুলিশ কমিশনার শাহবুদ্দিন খান।

বরিশাল
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

সর্বশেষ সংবাদ

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

পাওনা টাকা নিয়ে রণক্ষেত্র সরাইল, শতাধিক আহত

পাওনা টাকা নিয়ে রণক্ষেত্র সরাইল, শতাধিক আহত

আর্জেন্টিনাকে বিদায়ের ভবিষ্যদ্বাণী, আলোচনায় ঘানার ওঝা

আর্জেন্টিনাকে বিদায়ের ভবিষ্যদ্বাণী, আলোচনায় ঘানার ওঝা

জুয়া প্রতিরোধে কঠোর নতুন আইন পাস

জুয়া প্রতিরোধে কঠোর নতুন আইন পাস

আজ থেকে কার্যকর ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার নতুন বাজেট

আজ থেকে কার্যকর ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার নতুন বাজেট

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

    চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় অটোরিকশা ফিরে পেল গরীব কিশোর

বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় অটোরিকশা ফিরে পেল গরীব কিশোর

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলাবাসীর প্রতি সংহতির বার্তা মাদুরোর

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলাবাসীর প্রতি সংহতির বার্তা মাদুরোর

এ সম্পর্কিত আরও পড়ুন

জুয়া প্রতিরোধে কঠোর নতুন আইন পাস

জুয়া প্রতিরোধে কঠোর নতুন আইন পাস

জাতীয় সংসদে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস হয়েছে। এর মাধ্যমে ১৮৬৭ সালের উপনিবেশিক আমলের ‘The Public Gambling Act, 1867’ বাতিল করে প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় নতুন আইনি কাঠামো কার্যকর করার পথ তৈরি হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি উত্থাপন করেন। সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশের পর কণ্ঠভোটে বিলটি পাস হয়। নতুন আইনে জুয়া, অনলাইন জুয়া, দূরবর্তী

আজ থেকে কার্যকর ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার নতুন বাজেট

আজ থেকে কার্যকর ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার নতুন বাজেট

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট কণ্ঠভোটে পাস হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে বাজেট অনুমোদনের মাধ্যমে নতুন অর্থবছরের আর্থিক পরিকল্পনা চূড়ান্ত হয়। আগামী ১ জুলাই থেকে এ বাজেট কার্যকর হবে। নতুন বাজেটে কর, ভ্যাট, বিনিয়োগ এবং বিভিন্ন অর্থনৈতিক খাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত অর্থবিল অনুযায়ী ব্যক্তির

কৃত্রিম বুদ্ধিমত্তার ট্রাফিক নজরদারিতে আসছে পুরো ঢাকা

কৃত্রিম বুদ্ধিমত্তার ট্রাফিক নজরদারিতে আসছে পুরো ঢাকা

রাজধানীর ট্রাফিক ব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে পর্যায়ক্রমে পুরো ঢাকাকে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ক্যামেরা ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, নতুন করে রাজধানীর আরও ১৯টি গুরুত্বপূর্ণ সড়ক মোড়ে এআই ক্যামেরা চালু করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) সকালে লেক রোডে এআই ক্যামেরা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান। ডিএমপি কমিশনার বলেন, গত মাস থেকে

শেখ হাসিনার বক্তব্য প্রচারে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য মন্ত্রণালয়

শেখ হাসিনার বক্তব্য প্রচারে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য মন্ত্রণালয়

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারের ক্ষেত্রে আদালতের নির্দেশনা কঠোরভাবে অনুসরণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, আদালতের নিষেধাজ্ঞা বহাল থাকায় দেশের কোনো গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য সরাসরি প্রচার করা উচিত নয়। মঙ্গলবার (৩০ জুন) তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে

তৃণমূলে স্বাস্থ্যসেবা জোরদারে বড় পরিকল্পনা সরকারের

তৃণমূলে স্বাস্থ্যসেবা জোরদারে বড় পরিকল্পনা সরকারের

দেশের মানুষের জন্য মানসম্মত ও সর্বজনীন প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্যখাতকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। সরকারের পরিকল্পনায় তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করার পাশাপাশি বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। রাজধানী ও বড় শহরকেন্দ্রিক চিকিৎসাব্যবস্থা থেকে ধীরে ধীরে সরে এসে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আধুনিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণের মাধ্যমে মানুষের দোরগোড়ায়