
প্রকাশ: ৩০ মে ২০১৯, ৩:২

দুইহাজার কোটি টাকা ব্যয়ে রাজধানী ঢাকার পূর্বাচলে নির্মিত হবে উপমহাদেশের প্রথম ক্যান্সার চিকিৎসায় সর্বাধুনিক প্রযুক্তি প্রোটনথেরাপির ক্যান্সার হাসপাতাল। এই চুক্তির আওতায় জাপান বাংলাদেশে একটি ক্যান্সার হাসপাতাল, একটি নার্সিং কলেজ এবং একটি মেডিকেল টেকনোলোজি প্রতিষ্ঠান রিসার্চ সেন্টার প্রতিষ্ঠা করবে। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান সফরে দুই দেশের যৌথ উদ্যোগে এই হাসপাতাল নির্মাণের বিষয়ে জাপান গ্রিন হসপিটাল, আইচি হসপিটাল লিমিটেড এবং এথিক্স অ্যাডভান্সড টেকনোলোজি লিমিটেড (ইএটিএল)-এর মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। দুই দেশের এই চুক্তির মাধ্যমে হাসপাতালটি দেশবাসীর অনেক কষ্ট লাঘব করবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে তার পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, জাপানে অবস্থিত বাংলাদেশের আম্বাসেডর রাবাব ফাতিমা উপস্থিত ছিলেন। ত্রিপক্ষীয় চুক্তিটি স্বাক্ষর করেন জাপান গ্রিন হসপিটাল থেকে হিরোয়িকি কোবায়িশি, আইচি হসপিটাল লিমিটেড থেকে ড. মোয়াজ্জেম হোসেন এবং ইএটিএল-এর ম্যানেজিং ডিরেক্টর এম এ মুবিন খান।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব