
প্রকাশ: ৩০ মে ২০১৯, ২২:৫৬

লক্ষ্মীপুরের রায়পুরে মাটিতে পড়ে থাকা বিদ্যুতের তার স্পৃষ্ট হয়ে এক ফেরিওয়ালার মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার কেরোয়া ইউপির কয়াল বাড়ির সামনে এ ঘটনা ঘটে। মৃত কামাল হোসেন কুমিল্লার হোমনা পৌরসভার লইট্রা গ্রামের আব্দুস সালামের ছেলে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর রাতে অ্যাম্বুলেন্স করে তার মরদেহ কুমিল্লার হোমনায় নেয়া হয়েছে। রায়পুর থানার এসআই গনেশ চন্দ্র পাল বলেন, মৃত কামালের স্ত্রী থানায় সাধারণ ডায়রি করেছেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব