
প্রকাশ: ২৬ মে ২০১৯, ২:২১

আবারো ৩য় বারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের। ২৫ মে শনিবার সকাল ১০টায় কক্সবাজার জেলা পুলিশ লাইন্সের ড্রিল শিডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার এবিএম মাসুদ হোসাইন (বিপিএম)। উক্ত সভা সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) রেজওয়ান আহমেদ। উক্ত মাসিক কল্যাণ সভায় এপ্রিল মাসের কার্যক্রম বিবেচনায় শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারকারী অফিসার এবং আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিকসহ সার্বিক বিষয় বিবেচনাপূর্বক উখিয়া থানার ওসিকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা প্রদান করা হয়।
উক্ত কল্যাণ সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইকবাল হোছাইন,অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) আদিবুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার( উখিয়া সার্কেল)নাহিদ আদনান তাইয়্যান, সিঃ সহকারী পুলিশ সুপার কাজী মতিউল ইসলাম (চকরিয়া সার্কেল), সিঃ সহক্রাী পুলিশ সুপার রতন কুমার দাশ গুপ্ত(মহেশখালী সার্কেল), সিঃ সহকারী পুলিশ সুপার ( ডিএসবি) মোহাঃ শহিদুল ইসলাম, সিঃ সহকারী পুলিশ সুপার ( ইন -সার্ভিস ট্রেনিং সেন্টার) মোহাঃ সাইকুল আহমেদ ভূইয়াঁসহ সকল থানার অফিসার ইনচার্জগণ।
