শনিবার, ১৪ মার্চ, ২০২৬২৯ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

দীর্ঘ অবসান ঘটিয়ে অবশেষে কোনাবাড়ি ও চন্দ্রা ফ্লাইওভার খুলছে কাল

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ মে ২০১৯, ১৭:৫১

শেয়ার করুনঃ
দীর্ঘ অবসান ঘটিয়ে অবশেষে  কোনাবাড়ি ও চন্দ্রা ফ্লাইওভার খুলছে কাল
দীর্ঘ প্রতীার অবসান ঘটিয়ে অবশেষে চালু হচ্ছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কোনাবাড়ি ও চন্দ্রা ফাইওভার। আগামীকাল শনিবার ফাইওভার দুটি যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এর ফলে যানজটে আটকে থাকা মহাসড়কটি অনেকটা যানজটমুক্ত হবে বলে মনে করছেন সড়কটি ব্যবহারকারীরা।প্রকল্প সংশ্লিষ্টরা জানান, শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফাইওভার দুটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া সেদিন চারটি আন্ডারপাস ও দুটি সেতু যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করবেন সরকারপ্রধান।ফাইওভার দুটি উন্মুক্ত হওয়ায় আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষ যানজট থেকে রেহাই পাবে এমনটাই প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট সাসেক সড়ক সংযোগ প্রকল্প কর্তৃপক্ষ।জানা গেছে, উত্তরবঙ্গের ২৩টি জেলার ১১৮টি রুটের পরিবহন চলাচল করে গাজীপুর জেলার ওপর দিয়ে। এ কারণে প্রতিবছর ঈদ যাত্রায় ঘরমুখো লাখ লাখ মানুষের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় গাজীপুরের যানজট। বিশেষ করে চন্দ্রা, কোনাবাড়ি, কালিয়াকৈর বাইপাসে যানজট নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়ায়। তবে এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক করতে কাজ চলছে দিনরাত। আগামী দু’একদিনের মধ্যেই ফাইওভার দুটির কাজ পুরোপুরি সম্পন্ন হবে বলে জানিয়েছে কর্তৃপ।

সাসেক সড়ক সংযোগ প্রকল্প-১ এর অতিরিক্ত প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. জিকরুল হাসান জানান, সাসেক প্রকল্পের আওতায় জয়দেবপুর-এলেঙ্গা মহাসড়কের গাজীপুর সিটি করপোরেশনে ভোগড়া বাইপাস মোড় থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত ৭০ কিলোমিটার সড়ক ফোর লেনে উন্নীতকরণের কাজ চলছে। পাশাপাশি সড়কের দুই পাশে ধীরগতির যান চলাচলের জন্য পৃথক সার্ভিস লেন তৈরির কাজও চলছে। প্রকল্পের অধীন ১১টি ফাইওভার, ১৩টি আন্ডারপাস, ২৬টি ব্রিজ ও ৭৪টি কালভার্ড নির্মাণ করা হচ্ছে। এসব প্রকল্পের ৫৫ ভাগ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। আগামী ২৫ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে জয়দেবপুর-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি ও চন্দ্রার ফাইওভারসহ চারটি আন্ডারপাস এবং দুটি ব্রিজ যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেবেন।তিনি আরও জানান, ফোরলেন বিশিষ্ট ৪০টি স্প্যানের কোনাবাড়ী ফাইওভারের দৈর্ঘ্য ১ হাজার ৬৪৫ মিটার ও প্রস্থ ১৮ দশমিক ২০ মিটার। এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২১০ কোটি ৫৩ লাখ টাকা। অন্যদিকে সাতটি স্প্যানের কালিয়াকৈরের চন্দ্রায় নির্মিত ফাইওভারের দৈর্ঘ্য ২৮৮ মিটার এবং প্রস্থ ১৮ দশমিক ২০ মিটার। মহাসড়কের গাজীপুরের কড্ডায় দুই লেন সেতুর পাশে নির্মিত সেতুটির দৈর্ঘ্য ৭০ মিটার ও প্রস্থ ১৪ দশমিক ৭১৫ মিটার এবং ২টি স্প্যান বিশিষ্ট।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
এছাড়া মহাসড়কের গাজীপুরের বাইপাইল এলাকায় বিদ্যমান দুই লেন সেতুর পাশে নির্মিত সেতুটির দৈর্ঘ্য ১২১ মিটার ও প্রস্থ ১৪ দশমিক ৭১৫ মিটার এবং এটি ৫টি স্প্যানের। অপরদিকে কালিয়াকৈর বাইপাস এলাকায় এপ্রোচ সড়কসহ আন্ডারপাসটির দৈর্ঘ্য ৪২০ মিটার। এছাড়া মির্জাপুর থানার দেওহাটা বাজার ও নতুন বাসস্ট্যান্ড এলাকায় এবং টাঙ্গাইল সদর উপজেলার টাঙ্গাইল বাইপাস এলাকায় আন্ডারপাস যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।ফাইওভার দুটি যানবাহন চলাচলে উন্মুক্ত করে দেয়ার খবরে খুশি স্থানীয়রা। তারা জানান, প্রতি বছর ঈদে ঘরমুখো মানুষকে যানজটে নাকাল হতে হয়। সড়ক মেরামত এবং ফাইওভার দুটি উন্মুক্ত হওয়ার ফলে সহজে যানবাহন নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারবে। এতে যানজট মুক্ত ঈদযাত্রা হবে বলে মনে করছেন তারা।আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং কোনাবাড়ি এলাকার বাসিন্দারা কোনাবাড়ি ফাইওভারটি মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের নামে নামকরণের দাবি তুলেছেন। তারা বলছেন, ১৯ মার্চে আ ক ম মোজাম্মেল হকের বীরোচিত ভূমিকার কারণে কোনাবাড়ি ফাইওভারটি মোজাম্মেল হক উড়াল সেতু নামকরণ সময়ের দাবি।

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

সংসদের শোকপ্রস্তাবে যুক্ত সাকা চৌধুরী-নিজামী-কাদের মোল্লা-সাঈদীর নাম

সংসদের শোকপ্রস্তাবে যুক্ত সাকা চৌধুরী-নিজামী-কাদের মোল্লা-সাঈদীর নাম

জনপ্রিয় সংবাদ

দারিদ্র্য বিমোচনে কার্যকর জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

দারিদ্র্য বিমোচনে কার্যকর জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

বরিশালে ইলেকট্রিক ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বরিশালে ইলেকট্রিক ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে দায়িত্বপালনরত পুলিশের পিস্তল ছিনতাই

নারায়ণগঞ্জে দায়িত্বপালনরত পুলিশের পিস্তল ছিনতাই

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত অপরাধ: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত অপরাধ: স্বরাষ্ট্রমন্ত্রী

হরমুজ প্রণালিতে সীমিত নিষেধাজ্ঞা, অন্য দেশের জাহাজ চলবে

হরমুজ প্রণালিতে সীমিত নিষেধাজ্ঞা, অন্য দেশের জাহাজ চলবে

সর্বশেষ সংবাদ

ইরাকের আকাশে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত, চার নিহত

ইরাকের আকাশে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত, চার নিহত

শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর উপহার পেলেন ২৩ হাজার পরিবার

শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর উপহার পেলেন ২৩ হাজার পরিবার

গোয়ালন্দে জ্বালানি তেলের অবৈধ মজুদের দায়ে ব্যবসায়ীকে জরিমানা

গোয়ালন্দে জ্বালানি তেলের অবৈধ মজুদের দায়ে ব্যবসায়ীকে জরিমানা

হিলিতে পাঁচ টাকায় মানুষকে ইফতার দিচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন উদ্দীপ্ত তরুণ

হিলিতে পাঁচ টাকায় মানুষকে ইফতার দিচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন উদ্দীপ্ত তরুণ

টেন্ডার বক্সে জোর করে সিডিউল জমা, শ্রমিকদল নেতার কারাদণ্ড

টেন্ডার বক্সে জোর করে সিডিউল জমা, শ্রমিকদল নেতার কারাদণ্ড

এ সম্পর্কিত আরও পড়ুন

জ্বালানি তেলের দাম বাড়বে না, পরিবহনে সংকটও হবে না: মন্ত্রী

জ্বালানি তেলের দাম বাড়বে না, পরিবহনে সংকটও হবে না: মন্ত্রী

জ্বালানি তেলের দাম কোনো অবস্থাতেই বাড়ানো হবে না এবং আগামী ১৫ মার্চ থেকে গণপরিবহনের জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। শুক্রবার (১৩ মার্চ) ঈদ উপলক্ষে ট্রেনযাত্রা শুরুর প্রথম দিনে ঢাকার প্রধান রেলওয়ে স্টেশন পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, জ্বালানি মন্ত্রী তাকে এ বিষয়ে আশ্বস্ত

উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি

উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি

উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। চিকিৎসকদের পরামর্শে শুক্রবার (১৩ মার্চ) তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে বিদেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে। জানা গেছে, গত বুধবার (১১

তারেক রহমান সরকারের প্রথম বড় প্রশাসনিক রদবদল

তারেক রহমান সরকারের প্রথম বড় প্রশাসনিক রদবদল

মাঠ প্রশাসনে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকার। এর অংশ হিসেবে পবিত্র ঈদুল ফিতরের আগেই দেশের বেশ কয়েকটি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতোমধ্যে এ বিষয়ে প্রাথমিক কার্যক্রম শুরু করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, বিভিন্ন জেলার প্রশাসনিক পরিস্থিতি পর্যালোচনা করে নতুন ডিসি নিয়োগের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিক

বিচ্ছিন্ন কালবৈশাখীর আভাস দিল আবহাওয়া অধিদপ্তর

বিচ্ছিন্ন কালবৈশাখীর আভাস দিল আবহাওয়া অধিদপ্তর

দেশের বিভিন্ন স্থানে আগামী মঙ্গলবার (১৭ মার্চ) পর্যন্ত বিচ্ছিন্নভাবে কালবৈশাখীসহ ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আবহাওয়াবিদরা বলছেন, এ ঝড়বৃষ্টির পরিমাণ খুব বেশি হবে না এবং দীর্ঘ সময় ধরে চলার সম্ভাবনাও কম। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানান, ইতোমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখীর প্রবণতা শুরু হয়েছে। এই প্রবণতা আগামী মঙ্গলবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে অব্যাহত থাকতে পারে। আজ সকাল ৯টায়

বিএনপির পদ থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

বিএনপির পদ থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বিএনপির দলীয় সব পদ থেকে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরাবর পৃথক চিঠির মাধ্যমে তারা এই সিদ্ধান্তের কথা জানান। সংসদীয় রেওয়াজ অনুযায়ী স্পিকার ও ডেপুটি স্পিকারের পদ সম্পূর্ণ নিরপেক্ষ হিসেবে বিবেচিত হয়। সে কারণেই সংসদের অভিভাবক হিসেবে দায়িত্ব পালনের