সোমবার, ২৯ জুন, ২০২৬১৬ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

এবার ঈদে আসছে ৯ দিনের লম্বা ছুটি!

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৭ মে ২০১৯, ১:৩৩

শেয়ার করুনঃ
এবার ঈদে আসছে ৯ দিনের লম্বা ছুটি!

এবার ঈদুল ফিতরে দীর্ঘ ছুটি কাটাবেন সরকারি চাকুরেরা। একদিন ছুটি নিলেই পেয়ে যাবেন টানা ৯ দিন ছুটি। এবার ঈদের ছুটির আগে ও পরে সাপ্তাহিক ছুটি, লাইলাতুল কদরের ছুটির মধ্যে এক কর্মদিবস রয়েছে। এ কর্মদিবসটি ছুটি হিসেবে ধরলে টানা ৯ দিনের ছুটি হবে ঈদে। ঈদুল ফিতর মুসলমান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। প্রতি বছর ঈদের সময় দেশের বিভিন্ন প্রান্তে থাকা গ্রামের বাড়িতে প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রেল, সড়ক ও নৌপথে রাজধানী ছাড়ে অসংখ্য মানুষ।

এবার রমজান মাস ২৯ দিন হলে ঈদ হবে ৫ জুন বুধবার। রমজান ৩০ দিনে শেষ হলে ঈদ হবে ৬ জুন বৃহস্পতিবার। ঈদ যেদিনই হোক এবার ঈদের ছুটি শুরু হবে ৪ জুন। ৫ জুন ঈদ হলে ছুটি থাকবে ৪, ৫ ও ৬ জুন অর্থাৎ মঙ্গল, বুধ ও বৃহস্পতি। এরপর শুক্র ও শনিবার (৭ ও ৮ জুন) দু’দিন সাপ্তাহিক ছুটি। ঈদের ছুটি শুরু হওয়ার আগে ২ জুন রোববার লাইলাতুল কদরের ছুটি। কদরের ছুটির আগে ৩১ মে ও ১ জুন (শুক্র ও শনিবার) দু’দিন সাপ্তাহিক ছুটি। ৩১ মে থেকে ৯ জুন পর্যন্ত ৯ দিনের মধ্যে শুধু ৩ জুন সোমবার অফিস খোলা। ঈদুল ফিতর ৬ জুন হলে ঈদের ছুটি একদিন বেড়ে ৭ জুন পর্যন্ত হবে। এ ক্ষেত্রে ঈদের ছুটি হবে ৪, ৫, ৬ ও ৭ জুন। অর্থাৎ ৭ জুনের ঈদের ছুটি পড়বে শুক্রবার সাপ্তাহিক ছুটির মধ্যে। এ ক্ষেত্রেও ৩ জুন অফিস না করলে ৯ দিন ছুটি কাটানো যাবে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ইতোমধ্যে দীর্ঘ ছুটিতে বেড়ানোর পরিকল্পনা আটছেন। সচিবালয়ে দায়িত্ব পালনকারী কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, টানা ছুটি পেতে তারা ৩ জুন ছুটি নেবেন। তাই সরকারই ওইদিন ছুটি দিয়ে দিলে আরও ভালো। প্রয়োজনে ৩ জুন ছুটি দিয়ে এর পরিবর্তে সাপ্তাহিক ছুটির মধ্যে ওইদিনের অফিস করা যেতে পারে। অতীতে এমন হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন সাধারণ ছুটি। এ ছাড়া এ দুই ঈদের আগে ও পরের দিন নির্বাহী আদেশে ছুটি থাকে। এ দুই ঈদে তিন দিন করে ছুটি থাকে। এর আগে ২০১৬ সালে ঈদুল ফিতরের সময় শবে কদর, সাপ্তাহিক ছুটির সঙ্গে ঈদুল ফিতরের ছুটি মিলিয়ে টানা ৯ দিনের ছুটির মধ্যে একদিন অফিস খোলা ছিল। ওই সময় প্রধানমন্ত্রীর নির্দেশে মাঝের একদিন ছুটি ঘোষণা করা হয়েছিল।

আরও

প্রাথমিক শিক্ষকদের ৯ম গ্রেডে উন্নীত করতে কাজ করছে সরকার

প্রাথমিক শিক্ষকদের ৯ম গ্রেডে উন্নীত করতে কাজ করছে সরকার
বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
তখন ১ থেকে ৯ জুলাইয়ের মধ্যে ৪ জুলাই ছিল কর্মদিবস। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের টানা ছুটির সুযোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওইদিন ছুটি ঘোষণা করেন। তবে ওই বছরের ৪ জুলাইয়ের অফিস ১৬ জুলাই শনিবার করতে হয় সরকারি চাকুরেদের। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিধি) মো. রইছ উদ্দিন বলেন, ‘৩ জুন ছুটি ধরলে ঈদে ছুটিটা দীর্ঘ হবে এবার।’ ৩ জুনও ছুটি ঘোষণার কোনো উদ্যোগ আছে কিনা- জানতে চাইলে অতিরিক্ত সচিব বলেন, ‘ঈদ তো এখনও বেশ দূরে। সময় আসুক কর্তৃপক্ষ এটা দেখবে। মাননীয় প্রধানমন্ত্রী চাইলে ছুটি হবে। দেখা যাক।’

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

জনপ্রিয় সংবাদ

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

    চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

সর্বশেষ সংবাদ

ভিশন বাস্তবায়নে বর্তমান বাজেট যথেষ্ট নয়: রুহুল কবির রিজভী

ভিশন বাস্তবায়নে বর্তমান বাজেট যথেষ্ট নয়: রুহুল কবির রিজভী

ডেঙ্গুতে একদিনে আরও পাঁচ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪ রোগী

ডেঙ্গুতে একদিনে আরও পাঁচ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪ রোগী

একজনের দাওয়াতে শত অতিথি, টাঙ্গাইলে ফিরল হারানো গ্রামীণ ঐতিহ্য

একজনের দাওয়াতে শত অতিথি, টাঙ্গাইলে ফিরল হারানো গ্রামীণ ঐতিহ্য

অদম্য ইচ্ছাশক্তিতে প্রতিবন্ধকতাকে হার মানাচ্ছে শিশু কাফি

অদম্য ইচ্ছাশক্তিতে প্রতিবন্ধকতাকে হার মানাচ্ছে শিশু কাফি

হিলিতে উৎসবমুখর পরিবেশে নীলারস কীর্ত্তন অনুষ্ঠিত

হিলিতে উৎসবমুখর পরিবেশে নীলারস কীর্ত্তন অনুষ্ঠিত

এ সম্পর্কিত আরও পড়ুন

ভিশন বাস্তবায়নে বর্তমান বাজেট যথেষ্ট নয়: রুহুল কবির রিজভী

ভিশন বাস্তবায়নে বর্তমান বাজেট যথেষ্ট নয়: রুহুল কবির রিজভী

প্রধানমন্ত্রীর ঘোষিত ভিশন বাস্তবায়নের জন্য বর্তমান বাজেটকে অপর্যাপ্ত বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, কৃষি খাতে আগের তুলনায় বরাদ্দ বাড়ানো হলেও তা দেশের প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। কৃষিকে আরও শক্তিশালী করতে জাতীয় আয়ের (জিডিপি) তুলনায় কৃষি খাতে বরাদ্দ ৫-৬ শতাংশ থেকে বাড়িয়ে ৭-৮ শতাংশে উন্নীত করা প্রয়োজন। সোমবার (২৯ জুন) সকালে রাজধানীর

উৎপাদননির্ভর অর্থনীতি গড়ার প্রত্যয়, বাজেটে স্বস্তির আশ্বাস প্রধানমন্ত্রীর

উৎপাদননির্ভর অর্থনীতি গড়ার প্রত্যয়, বাজেটে স্বস্তির আশ্বাস প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট দেশের অর্থনীতিকে আরও গতিশীল করার পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রায় স্বস্তি ফিরিয়ে আনবে। তিনি বলেন, এই বাজেট বাস্তবসম্মত, ভারসাম্যপূর্ণ এবং জনগণের প্রয়োজন বিবেচনায় প্রণয়ন করা হয়েছে। সোমবার (২৯ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের ১৮তম কার্যদিবসে দেওয়া বক্তব্যে তিনি বলেন, এবারের বাজেটে ৬১টি পণ্যের ওপর শুল্ক প্রত্যাহার করায় বাজারে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়েছে। বাজেট

ভারতের পর্যটন ভিসা চালু, প্রথমদিনেই উপচে পড়া ভিড়

ভারতের পর্যটন ভিসা চালু, প্রথমদিনেই উপচে পড়া ভিড়

দীর্ঘ বিরতির পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালু করেছে ভারত। গতকাল রোববার থেকে দেশের পাঁচটি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক)-এ এ সংক্রান্ত আবেদন প্রক্রিয়া শুরু হয়। সোমবার (২৯ জুন) থেকে আনুষ্ঠানিকভাবে আবেদন জমা নেওয়া শুরু হলে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত আইভ্যাক কেন্দ্রে আবেদনকারীদের দীর্ঘ সারি দেখা যায়। পর্যটন ভিসা পুনরায় চালু হওয়ায় আবেদনকারীদের মধ্যে স্বস্তি ও উচ্ছ্বাস

চিত্রকলা ও সংস্কৃতির উজ্জ্বল নক্ষত্র মুস্তাফা মনোয়ারের জীবনাবসান

চিত্রকলা ও সংস্কৃতির উজ্জ্বল নক্ষত্র মুস্তাফা মনোয়ারের জীবনাবসান

বাংলাদেশের শিল্প-সংস্কৃতির অন্যতম পথিকৃৎ, বরেণ্য চিত্রশিল্পী ও নির্মাতা মুস্তাফা মনোয়ার সোমবার (২৯ জুন) সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোক এবং শিল্পী-সাহিত্যিকসহ সর্বস্তরের মানুষ তাঁর অবদানের কথা স্মরণ করছেন। মুস্তাফা মনোয়ার গত ১৪ জুন নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর

প্রাথমিক শিক্ষকদের ৯ম গ্রেডে উন্নীত করতে কাজ করছে সরকার

প্রাথমিক শিক্ষকদের ৯ম গ্রেডে উন্নীত করতে কাজ করছে সরকার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের গ্রেড উন্নীত করে ৯ম গ্রেডে আনার লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, শিক্ষকদের দীর্ঘদিনের এই দাবিকে সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, রংপুর-৬ আসনের