বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬৮ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

শরীয়তপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২ মে ২০১৯, ১:৩৭

শেয়ার করুনঃ
শরীয়তপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
শরীয়তপুর সদর উপজেলায় লাবনী আক্তার (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (০২ মে) দুপুরে শৌলপাড়া ইউনিয়নের পশ্চিম সারেঙ্গা গ্রাম থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।লাবনী ওই গ্রামের দরিদ্র কৃষক আলী আকবর মাদবরের মেয়ে। তিনি শরীয়তপুর সরকারি কলেজের ছাত্রী ছিলেন।স্থানীয়রা জানান, দুই মাস আগে একই ইউনিয়নের উত্তর শৌলপাড়া মুন্সিকান্দি গ্রামের কুদ্দুস মুন্সীর ছেলে নাঈম মুন্সির সঙ্গে লাবনীর বিয়ে হয়। লাবনী ও নাঈমের মধ্যে প্রেমের সম্পর্ক জানাজানি হলে উভয় পরিবারের সম্মতিতে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। কিছুদিন আগে লাবনীকে বাবার বাড়ি নিয়ে আসা হয়।বৃহস্পতিবার সকালে লাবনী ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। কিছুক্ষণ পর লাবনীর মা তাকে ডাকাডাকি করলে কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে লাবনীকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এসময় লাবনীর মায়ের চিৎকারে স্থানীয়রা এগিয়ে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাবনীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।  

লাবনীর বাবা আলী আকবর মাদবর বলেন, শুনেছি ঘর নির্মাণের জন্য মেয়ের কাছে এক লাখ টাকা যৌতুক দাবি করেছে নাঈম ও তার পরিবার। শ্বশুর বাড়ির লোকজনের অপমান ও খারাপ ব্যবহারের কারণে লাবনী আত্মহত্যা করতে করতে পারে।এ বিষয়ে লাবনীর শাশুড়ি বলেন, কি কারণে লাবনী আত্মহত্যা করেছে তা বলতে পারবো না। আমার ছেলে নাঈম ঢাকায় রয়েছে। খবর পেয়ে সে ঢাকা থেকে রওনা দিয়েছে।পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন বলেন, লাবনীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যার কারণ জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
ঢাকা
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সর্বশেষ সংবাদ

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী

বাসভাড়া বাড়ল কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপন জারি

বাসভাড়া বাড়ল কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপন জারি

রাজশাহীতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পাল্টাপাল্টি হুমকিতে বাড়ছে উত্তেজনা

রাজশাহীতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পাল্টাপাল্টি হুমকিতে বাড়ছে উত্তেজনা

৩০ নভেম্বরের মধ্যে সব উপজেলায় পৌঁছাবে নতুন পাঠ্যবই

৩০ নভেম্বরের মধ্যে সব উপজেলায় পৌঁছাবে নতুন পাঠ্যবই

শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত

শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত

জনপ্রিয় সংবাদ

সন্তান কোলে স্বামীর বাড়িতে অনশন, স্ত্রীর মর্যাদা ও পিতৃপরিচয়ের দাবি নারীর

সন্তান কোলে স্বামীর বাড়িতে অনশন, স্ত্রীর মর্যাদা ও পিতৃপরিচয়ের দাবি নারীর

হিলিতে যৌথ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র সহ আটক রিপন

হিলিতে যৌথ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র সহ আটক রিপন

নিখোঁজের একদিন পর করতোয়া নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

নিখোঁজের একদিন পর করতোয়া নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

এ সম্পর্কিত আরও পড়ুন

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি রোহিঙ্গাদের নিজ মাতৃভূমি মিয়ানমারে মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে কার্যকর সহযোগিতার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদানের সময় মিয়ানমারবিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান। ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে প্রধানমন্ত্রীর আবাসস্থল হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্কে জুলি বিশপ সাক্ষাৎ করতে গেলে রোহিঙ্গা সংকটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বাসভাড়া বাড়ল কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপন জারি

বাসভাড়া বাড়ল কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপন জারি

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে দেশের মহানগর, আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানো হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। সহকারী সচিব জসিম উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নতুন ভাড়ার হার নির্ধারণ করা হয়।  নতুন হার অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাসের ভাড়া যাত্রীপ্রতি

রিমান্ডে মাকছুদার তথ্য, নজরুল নীরব; মরিয়ম মামলায় মোড়

রিমান্ডে মাকছুদার তথ্য, নজরুল নীরব; মরিয়ম মামলায় মোড়

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের প্রথম দিনের জিজ্ঞাসাবাদ শেষ হয়েছে। জিজ্ঞাসাবাদে নজরুল ইসলাম বেশিরভাগ প্রশ্নের উত্তর না দিলেও মাকছুদা বিভিন্ন বিষয়ে তথ্য দিয়েছেন বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলাটি শেরেবাংলা নগর থানায় করা হলেও তদন্তের দায়িত্ব ইতোমধ্যে ডিবির কাছে হস্তান্তর করা

ফস্টারিং দ্য ফিউচার টুগেদারে জুবাইদা, মেলানিয়ার সঙ্গে সাক্ষাৎ

ফস্টারিং দ্য ফিউচার টুগেদারে জুবাইদা, মেলানিয়ার সঙ্গে সাক্ষাৎ

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে ঘিরে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের উদ্যোগ ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ম্যানহাটনের দ্য সেন্ট রেজিস নিউইয়র্কে মেলানিয়ার আমন্ত্রণে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ডা. জুবাইদা। আন্তর্জাতিক এ আয়োজনে বিভিন্ন দেশের ফার্স্ট স্পাউস ও নেতৃস্থানীয় প্রতিনিধিরা অংশ

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত বহাল

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত বহাল

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে গভীর নিম্নচাপের কেন্দ্রের আশপাশের সাগর উত্তাল রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের ৪ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার রাত ৯টার দিকে গভীর নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৮৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা