সোমবার, ২৯ জুন, ২০২৬১৫ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

পদ্মা সেতু: নতুন স্প্যান বসানোর কার্যক্রম স্থগিত

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১ মে ২০১৯, ২৩:১৮

শেয়ার করুনঃ
পদ্মা সেতু: নতুন স্প্যান বসানোর কার্যক্রম স্থগিত

ঘূর্ণিঝড় ‘ফণী’র আশঙ্কায় আগামীকাল (বৃহস্পতিবার) পদ্মা সেতুর ১২তম স্প্যান বসানোর কার্যক্রম স্থগিত করা হয়েছে। বুধবার গণমাধ্যমে এতথ্য জানানো হয়েছে। এর আগে পদ্মা সেতু প্রকল্পের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আগামীকাল বৃহস্পতিবার সকালে স্প্যানটি ভাসমান ক্রেনে করে মাঝনদীতে নিয়ে যাওয়া হবে। আবহাওয়া অনুকূলে থাকলে পরদিন শুক্রবার সকালে স্প্যানটি বসানো হবে। এই স্প্যান বসানো হলে পদ্মা সেতুর ১ হাজার ৮০০ মিটার অংশ দৃশ্যমান হবে।

এদিকে ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর পিয়ারে প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে প্রথমবারের মতো দৃশ্যমান হয় পদ্মা সেতু। এর চার মাস পর ২০১৮ সালের ২৮ জানুয়ারি ৩৮ ও ৩৯ নম্বর পিয়ারের ওপর দ্বিতীয় স্প্যানটি বসানো হয়। পরে ২০১৮ সালের ১১ মার্চ ৩৯ ও ৪০ নম্বর পিয়ারে তৃতীয়, ১৩ মে ৪০ ও ৪১ নম্বর পিয়ারে চতুর্থ, ২৯ জুন ৪১ ও ৪২ নম্বর পিয়ারে পঞ্চম স্প্যান বসানো হয়। এরপর গত নভেম্বর মাসের দিকে মাওয়া প্রান্তে ৪ ও ৫ নম্বর পিয়ারে ষষ্ঠ স্প্যান বসায় পদ্মা সেতু কর্তৃপক্ষ।

চলতি বছরের প্রথম চার মাসে ৫টি স্প্যান বসানোর কাজ শেষ করা হয়েছে। এ বছর ২৩ জানুয়ারি ৩৬ ও ৩৭ নম্বর পিয়ারে বসে অষ্টম স্প্যান। ২৮ দিন পর ২০ ফেব্রুয়ারি ৩৫ ও ৩৬ নম্বর পিয়ারে অষ্টম স্প্যান, ২২ মার্চ ৩৪ ও ৩৫ নম্বর পিয়ারে নবম, ১০ এপ্রিল মাওয়ায় ১৩ ও ১৪ নম্বর পিয়ারে দশম এবং সবশেষ ১১তম স্প্যানটি বসে ২৩ এপ্রিল। আগামীকাল ১২তম স্প্যান বসানোর কথা ছিলো।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

চিত্রকলা ও সংস্কৃতির উজ্জ্বল নক্ষত্র মুস্তাফা মনোয়ারের জীবনাবসান

চিত্রকলা ও সংস্কৃতির উজ্জ্বল নক্ষত্র মুস্তাফা মনোয়ারের জীবনাবসান

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

সর্বশেষ সংবাদ

উৎপাদননির্ভর অর্থনীতি গড়ার প্রত্যয়, বাজেটে স্বস্তির আশ্বাস প্রধানমন্ত্রীর

উৎপাদননির্ভর অর্থনীতি গড়ার প্রত্যয়, বাজেটে স্বস্তির আশ্বাস প্রধানমন্ত্রীর

নীরব সময় পার করছেন বর্ষীয়ান রাজনীতিক ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, দোয়া কামনা

নীরব সময় পার করছেন বর্ষীয়ান রাজনীতিক ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, দোয়া কামনা

সংসদীয় কার্যক্রমে নিয়ম লঙ্ঘনের অভিযোগ, ক্ষোভ প্রকাশ জামায়াতের

সংসদীয় কার্যক্রমে নিয়ম লঙ্ঘনের অভিযোগ, ক্ষোভ প্রকাশ জামায়াতের

ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমলো স্বর্ণের দাম, নতুন দর কার্যকর

ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমলো স্বর্ণের দাম, নতুন দর কার্যকর

হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে দোহায় যুক্তরাষ্ট্র-ইরান মুখোমুখি বৈঠক

হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে দোহায় যুক্তরাষ্ট্র-ইরান মুখোমুখি বৈঠক

এ সম্পর্কিত আরও পড়ুন

উৎপাদননির্ভর অর্থনীতি গড়ার প্রত্যয়, বাজেটে স্বস্তির আশ্বাস প্রধানমন্ত্রীর

উৎপাদননির্ভর অর্থনীতি গড়ার প্রত্যয়, বাজেটে স্বস্তির আশ্বাস প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট দেশের অর্থনীতিকে আরও গতিশীল করার পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রায় স্বস্তি ফিরিয়ে আনবে। তিনি বলেন, এই বাজেট বাস্তবসম্মত, ভারসাম্যপূর্ণ এবং জনগণের প্রয়োজন বিবেচনায় প্রণয়ন করা হয়েছে। সোমবার (২৯ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের ১৮তম কার্যদিবসে দেওয়া বক্তব্যে তিনি বলেন, এবারের বাজেটে ৬১টি পণ্যের ওপর শুল্ক প্রত্যাহার করায় বাজারে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়েছে। বাজেট

ভারতের পর্যটন ভিসা চালু, প্রথমদিনেই উপচে পড়া ভিড়

ভারতের পর্যটন ভিসা চালু, প্রথমদিনেই উপচে পড়া ভিড়

দীর্ঘ বিরতির পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালু করেছে ভারত। গতকাল রোববার থেকে দেশের পাঁচটি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক)-এ এ সংক্রান্ত আবেদন প্রক্রিয়া শুরু হয়। সোমবার (২৯ জুন) থেকে আনুষ্ঠানিকভাবে আবেদন জমা নেওয়া শুরু হলে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত আইভ্যাক কেন্দ্রে আবেদনকারীদের দীর্ঘ সারি দেখা যায়। পর্যটন ভিসা পুনরায় চালু হওয়ায় আবেদনকারীদের মধ্যে স্বস্তি ও উচ্ছ্বাস

চিত্রকলা ও সংস্কৃতির উজ্জ্বল নক্ষত্র মুস্তাফা মনোয়ারের জীবনাবসান

চিত্রকলা ও সংস্কৃতির উজ্জ্বল নক্ষত্র মুস্তাফা মনোয়ারের জীবনাবসান

বাংলাদেশের শিল্প-সংস্কৃতির অন্যতম পথিকৃৎ, বরেণ্য চিত্রশিল্পী ও নির্মাতা মুস্তাফা মনোয়ার সোমবার (২৯ জুন) সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোক এবং শিল্পী-সাহিত্যিকসহ সর্বস্তরের মানুষ তাঁর অবদানের কথা স্মরণ করছেন। মুস্তাফা মনোয়ার গত ১৪ জুন নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর

প্রাথমিক শিক্ষকদের ৯ম গ্রেডে উন্নীত করতে কাজ করছে সরকার

প্রাথমিক শিক্ষকদের ৯ম গ্রেডে উন্নীত করতে কাজ করছে সরকার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের গ্রেড উন্নীত করে ৯ম গ্রেডে আনার লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, শিক্ষকদের দীর্ঘদিনের এই দাবিকে সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, রংপুর-৬ আসনের

পুলিশ প্রশাসনে বড় রদবদল, সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ

পুলিশ প্রশাসনে বড় রদবদল, সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ

দেশের পুলিশ প্রশাসনের শীর্ষ ও মাঠপর্যায়ে বড় ধরনের রদবদল করেছে সরকার। অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) থেকে পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ২১ জন কর্মকর্তাকে বদলি ও নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে। এই রদবদলের অংশ হিসেবে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন। রোববার (২৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক