সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬৬ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

চাকরির বয়স ৩৫ না হলে ঈদের পর বৃহৎ আন্দোলন

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০১৯, ২৩:৮

শেয়ার করুনঃ
চাকরির বয়স ৩৫ না হলে ঈদের পর বৃহৎ আন্দোলন

আসন্ন ঈদুল ফিতরের আগে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছরে উন্নীত করার দাবি জানিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ। এর মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ঈদের পর অবরোধের মতো বৃহত্তর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। আজ সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ হুঁশিয়ারি দেয় বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ। ২৫ এপ্রিল জাতীয় সংসদে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ নিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান পরিষদের যুগ্ম আহ্বায়ক হারুন-অর-রশিদ। লিখিত বক্তব্যে বলা হয়, ‘সরকারের বেশ কিছু মন্ত্রী ও সংসদ সদস্য চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর বিষয়ে আন্দোলনকারীদের অনানুষ্ঠানিক আশ্বাস দিয়েছিলেন। বিষয়টি নিয়ে জাতীয় সংসদেও বহুবার আলোচনা হয়েছে। নবম ও দশম জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটি চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর বিষয়ে সুপারিশও করেছে। এত কিছুর পরও চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো হলো না। বাংলাদেশের জন্মের পর থেকে আর কোনো দাবি এতবার জাতীয় সংসদের ইট-পাথরের দেয়ালের ভেতর বসে আইনপ্রণেতার পায়ে মাথা ঠুকে মরেনি।’

২৫ এপ্রিল সরকারি চাকরিতে আবেদনের বয়স ৩৫ বছরে উন্নীত করতে স্বতন্ত্র সংসদ সদস্য সাংসদ রেজাউল করিম জাতীয় সংসদে এ–সংক্রান্ত একটি বেসরকারি সিদ্ধান্ত প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাবটি কণ্ঠভোটে প্রত্যাখ্যাত হয়। ওই স্বতন্ত্র সংসদ সদস্যের বক্তব্যের পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছিলেন, সরকারি চাকরিতে প্রবেশ ও অবসরের বর্তমান বয়সসীমাকে সবদিক বিবেচনায় সরকার যৌক্তিক মনে করছে। বিশ্ববিদ্যালয়গুলোয় কোনো সেশনজট না থাকায় ২৩ বছরে শিক্ষার্থীর স্নাতকোত্তর ডিগ্রি পাচ্ছেন। সংবিধান ও চাকরি বিধিমালা অনুযায়ী পূর্ণ পেনশন পেতে ২৫ বছর চাকরি করতে হয়। কেউ ৩৭ বছরে চাকরিতে যোগ দিলে ২৫ বছর পূর্ণ করতে ৬২ বা ৬৩ বছরে অবসরে যেতে হবে। কিন্তু অবসরের বর্তমান বয়স ৫৯ বছর থাকায় প্রবেশের বয়স বাড়ানোর সুযোগ নেই। এতে পেনশনের নানা জটিলতা সৃষ্টি হবে। তা ছাড়া অবসরের বয়স বাড়ানো হলে নতুনরা চাকরি থেকে বঞ্চিত হবেন।

আরও

সংসদীয় প্যাডে লেখা সম্পর্কের নানা অজানা টানাপোড়েনের কথা

সংসদীয় প্যাডে লেখা সম্পর্কের নানা অজানা টানাপোড়েনের কথা

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর বক্তব্যকে আংশিক সত্যের অপলাপ ও আংশিক ‘উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানো’ হিসেবে আখ্যা দিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ। সংবাদ সম্মেলনে পরিষদের পক্ষ থেকে বলা হয়, সেশনজট না থাকার বিষয়ে প্রতিমন্ত্রীর বক্তব্য পুরোপুরি সত্যের অপলাপ। ২৩ বছর বয়সে শিক্ষার্থীদের স্নাতকোত্তর ডিগ্রি লাভের বিষয়টি পুরোপুরি অবান্তর। সংবিধানের ২৯ (১) অনুচ্ছেদে সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতার কথা বলা হয়েছে।

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর প্রস্তাব এনে সংসদ অধিবেশনে রেজাউল করিম বলেন, বিশ্বের ১৯২টি দেশের মধ্যে ১৫৫টি দেশে চাকরিতে প্রবেশের বয়স ৫৫ বছর কোথাও কোথাও ৫৯ বছর পর্যন্ত। দেশে এখন শিক্ষিত বেকার ২৮ লাখের বেশি। শিক্ষিত বেকার পরিবারের জন্য বোঝা। শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটা সংস্কারের জন্য আন্দোলন করেছিলেন। তাঁদের সে সময় রাজাকার, শিবির, জঙ্গি বানানোর চেষ্টা হয়েছিল। এখন চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর জন্য আন্দোলন করছেন। চাকরি না পেয়ে অনেক যুবক মাদক, ছিনতাই ও অন্যান্য সামাজিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন। শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করা উচিত হবে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

আরও

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হয়ে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হয়ে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

সর্বশেষ সংবাদ

খালেদা জিয়ার ভাষণে উঠে এসেছিল বাংলাদেশের বৈশ্বিক অগ্রাধিকার

খালেদা জিয়ার ভাষণে উঠে এসেছিল বাংলাদেশের বৈশ্বিক অগ্রাধিকার

ধেয়ে আসছে টাইফুন দুজুয়ান, বাড়ছে দুর্যোগশঙ্কা

ধেয়ে আসছে টাইফুন দুজুয়ান, বাড়ছে দুর্যোগশঙ্কা

আইসিসির বিরুদ্ধে এবার বড় নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

আইসিসির বিরুদ্ধে এবার বড় নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

যুদ্ধ বন্ধে তেহরানের সাত শর্ত, সিদ্ধান্তের অপেক্ষায় ওয়াশিংটন

যুদ্ধ বন্ধে তেহরানের সাত শর্ত, সিদ্ধান্তের অপেক্ষায় ওয়াশিংটন

সংসদীয় প্যাডে লেখা সম্পর্কের নানা অজানা টানাপোড়েনের কথা

সংসদীয় প্যাডে লেখা সম্পর্কের নানা অজানা টানাপোড়েনের কথা

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় জমি দখল নিয়ে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত

কুয়াকাটায় জমি দখল নিয়ে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত

ভারতের মণিপুরে ফের উত্তেজনা, নাগা বিদ্রোহীদের গুলিতে নিহত দুই নারী

ভারতের মণিপুরে ফের উত্তেজনা, নাগা বিদ্রোহীদের গুলিতে নিহত দুই নারী

সন্তান কোলে স্বামীর বাড়িতে অনশন, স্ত্রীর মর্যাদা ও পিতৃপরিচয়ের দাবি নারীর

সন্তান কোলে স্বামীর বাড়িতে অনশন, স্ত্রীর মর্যাদা ও পিতৃপরিচয়ের দাবি নারীর

প্রথমবার সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়াল সরকারের অভ্যন্তরীণ ঋণ

প্রথমবার সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়াল সরকারের অভ্যন্তরীণ ঋণ

হিলিতে যৌথ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র সহ আটক রিপন

হিলিতে যৌথ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র সহ আটক রিপন

এ সম্পর্কিত আরও পড়ুন

খালেদা জিয়ার ভাষণে উঠে এসেছিল বাংলাদেশের বৈশ্বিক অগ্রাধিকার

খালেদা জিয়ার ভাষণে উঠে এসেছিল বাংলাদেশের বৈশ্বিক অগ্রাধিকার

১৯৯৩ সালের ১ অক্টোবর জাতিসংঘ সাধারণ পরিষদের ৪৮তম অধিবেশনে দেওয়া প্রথম ভাষণে বাংলাদেশের গণতন্ত্র, উন্নয়ন, মানবাধিকার, সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। জাতিসংঘের সরকারি নথিতেও ওই অধিবেশনের ১৩তম পূর্ণাঙ্গ সভায় তাঁর বক্তব্য দেওয়ার তথ্য রয়েছে। ভাষণে খালেদা জিয়া বলেন, গণতন্ত্র ও উন্নয়ন পরস্পরকে শক্তিশালী করে এবং দারিদ্র্য মোকাবিলার সক্ষমতার ওপর বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার সাফল্য নির্ভরশীল।

সংসদীয় প্যাডে লেখা সম্পর্কের নানা অজানা টানাপোড়েনের কথা

সংসদীয় প্যাডে লেখা সম্পর্কের নানা অজানা টানাপোড়েনের কথা

সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বাসা থেকে উদ্ধার হওয়া একাধিক হাতে লেখা চিঠি ও নোটে সম্পর্কের টানাপোড়েন, ভালোবাসা, বিশ্বাসভঙ্গ, আক্ষেপ ও আত্মমর্যাদার বিষয় উঠে এসেছে। জাতীয় সংসদের অফিসিয়াল প্যাড, সাদা কাগজ এবং লাল-কালো কালিতে লেখা এসব পাতায় লেখকের ব্যক্তিগত অনুভূতির নানা দিক প্রকাশ পেয়েছে। বিষয়টি নিয়ে ২১ সেপ্টেম্বর প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।  একটি সংসদীয় প্যাডে লেখা অংশে গভীর বিশ্বাসভঙ্গের

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে তারেক রহমান

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে তিনি ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী,

অপ্রতিম হত্যায় দ্রুত বিচারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

অপ্রতিম হত্যায় দ্রুত বিচারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার বিচার দ্রুততম সময়ে সম্পন্ন করার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, রামিসা হত্যাকাণ্ডের বিচার যেভাবে দ্রুত সম্পন্ন হয়েছিল, অপ্রতিম হত্যার ক্ষেত্রেও একইভাবে দ্রুত বিচার নিশ্চিত করা হবে। এ ঘটনায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলেও জানান তিনি। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে

আট কূপের ওয়ার্কওভারে গ্যাস উৎপাদন বাড়ানোর বড় উদ্যোগ

আট কূপের ওয়ার্কওভারে গ্যাস উৎপাদন বাড়ানোর বড় উদ্যোগ

২০৩০ সালের মধ্যে ছয়টি নতুন কূপ খনন এবং স্থগিত থাকা আটটি কূপের ওয়ার্কওভারের মাধ্যমে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ১০৬ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত করার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। এ কর্মসূচি বাস্তবায়নে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের পাঁচটি প্রকল্প চলছে। বিজিএফসিএলের মহাব্যবস্থাপক প্রকৌশলী আশরাফুল আলম রোববার এ তথ্য জানান। তিনি বলেন, সরকারের ১৫০টি কূপ খনন পরিকল্পনার অংশ হিসেবে গ্যাসের