শনিবার, ৭ মার্চ, ২০২৬২২ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

মানবিক দৃষ্টান্ত স্থাপন করল প্রাইভেট হাসপাতালগুলো

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ মার্চ ২০১৯, ২২:৫১

শেয়ার করুনঃ
মানবিক দৃষ্টান্ত স্থাপন করল প্রাইভেট হাসপাতালগুলো

পাঁচতারকা হোটেল খ্যাত বিভিন্ন কর্পোরেট হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে সুচিকিৎসার নামে পরীক্ষা-নিরীক্ষাসহ বিভিন্ন অজুহাতে রোগীদের কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। তবে বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ের এফ আর টাওয়ারের অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসায় মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে এসব প্রাইভেট হাসপাতাল।

এ অগ্নিকাণ্ডে আহতরা রাজধানীর অ্যাপোলো, ইউনাইটেড, শাহাবুদ্দিন ও লালমাটিয়া বিডি হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পাচ্ছেন। সামাজিক দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ থেকে তারা রোগীদের কাছ থেকে কোনো প্রকার অর্থ নিচ্ছেন না। বর্তমানে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ১৫ জন, অ্যাপোলো হাসপাতালে ছয়জন, শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচজন, লালমাটিয়া বিডি হাসপাতালে একজনসহ মোট ২৭ জন চিকিৎসাধীন।

অগ্নিকাণ্ডের পর প্রাণ বাঁচাতে বহুতল ভবন থেকে লাফিয়ে পড়ে, হুড়োহুড়ি করে ভবন থেকে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে, আগুনের ধোঁয়ায় কণ্ঠনালি পুড়ে গিয়ে তারা আহত হন। গতকাল বৃহস্পতিবার আরও বেশ কয়েকজন আহত ব্যক্তি এসব হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদ আজ শুক্রবার দুপুরে বিভিন্ন প্রাইভেট হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা প্রদানের প্রশংসা করে বলেন, গতকাল অগ্নিকাণ্ডের ঘটনার সঙ্গে সঙ্গেই তিনি সব সরকারি-বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে আহতদের চিকিৎসা প্রদানের সার্বিক প্রস্তুতি গ্রহণ করার নির্দেশ দেন। টাকার জন্য কোনো হাসপাতাল যেন রোগী ফিরিয়ে না দেয়, সে আহ্বান জানিয়েছিলেন।

আরও

সংসদে রাষ্ট্রপতির ভাষণ বিধান রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদে রাষ্ট্রপতির ভাষণ বিধান রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি বলেন, তার আহ্বানে সাড়া দিয়ে ছোট-বড় বিভিন্ন প্রাইভেট হাসপাতাল আহতদের ভর্তি শুধু রাখেনি, তাদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করছে। তিনি বিভিন্ন হাসপাতালে সরেজমিন রোগীদের সঙ্গে আলাপ করেছেন। তাদের চিকিৎসার ব্যাপারে প্রাইভেট হাসপাতালের চিকিৎসকরা ছিলেন খুবই আন্তরিক। তিনি কয়েকটি প্রাইভেট হাসপাতালের মালিককে আশ্বস্ত করেছিলেন আহতদের চিকিৎসার ব্যয় সরকারিভাবে পরিশোধ করা হবে। কিন্তু তারা বিনয়ের সঙ্গে জানিয়েছেন, সামাজিক দায়িত্বের অংশ হিসেবে এবং মানবিক মূল্যবোধ থেকে তারা আহতদের বিনা খরচে চিকিৎসা করাবেন। অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদ জানান, শুধু প্রাইভেট হাসপাতাল নয় রাজধানীর বিভিন্ন প্রাইভেট অ্যাম্বুলেন্স সার্ভিসও বিনামূল্যে রোগী পরিবহন করেছে। স্বাস্থ্য অধিদফতরের নিয়ন্ত্রণ কক্ষের কথা অনুসারে গতকাল বনানীর অগ্নিকাণ্ডের ঘটনায় বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ১২০ জন আহত ব্যক্তি চিকিৎসা নিয়েছেন। এ অগ্নিকাণ্ডে ১৯ জনের মৃত্যু হয়েছে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হলেও পুলিশের হিসাবে মৃতের সংখ্যা ২৫।

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

 ইনিউজ ৭১/টি.টি. রাকিব

সর্বশেষ সংবাদ

গোয়ালন্দে বীর মুক্তিযোদ্ধা আঃ সামাদ মোল্লার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

গোয়ালন্দে বীর মুক্তিযোদ্ধা আঃ সামাদ মোল্লার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

জ্বালানি তেলের অস্থিরতা রোধে বিপিসির নতুন নির্দেশনা

জ্বালানি তেলের অস্থিরতা রোধে বিপিসির নতুন নির্দেশনা

সংসদে রাষ্ট্রপতির ভাষণ বিধান রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদে রাষ্ট্রপতির ভাষণ বিধান রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

শুক্রবারের হামলা: ভয়াবহ বিস্ফোরণে কাঁপল তেল আবিব

শুক্রবারের হামলা: ভয়াবহ বিস্ফোরণে কাঁপল তেল আবিব

ইরান দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত, আসছে নতুন অস্ত্র

ইরান দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত, আসছে নতুন অস্ত্র

জনপ্রিয় সংবাদ

বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল ও মতবিনিময়

বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল ও মতবিনিময়

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত যুক্তরাষ্ট্রের

বিএনপি থেকে সংরক্ষিত আসনে মনোনয়ন চান টাঙ্গাইলের নাজমা পারভীন

বিএনপি থেকে সংরক্ষিত আসনে মনোনয়ন চান টাঙ্গাইলের নাজমা পারভীন

চাঁদাবাজি-মাদকে জিরো টলারেন্সের নির্দেশ আইজিপির

চাঁদাবাজি-মাদকে জিরো টলারেন্সের নির্দেশ আইজিপির

কমলগঞ্জে একতা সমাজকলাণ পরিষদের ইফতার সামগ্রী বিতরণ

কমলগঞ্জে একতা সমাজকলাণ পরিষদের ইফতার সামগ্রী বিতরণ

এ সম্পর্কিত আরও পড়ুন

জ্বালানি তেলের অস্থিরতা রোধে বিপিসির নতুন নির্দেশনা

জ্বালানি তেলের অস্থিরতা রোধে বিপিসির নতুন নির্দেশনা

সরকার জ্বালানি তেলের বাজারে অস্থিরতা কমাতে কঠোর পদক্ষেপ নিয়েছে। শুক্রবার (৬ মার্চ) বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) একটি নির্দেশনা জারি করে ফিলিং স্টেশন থেকে তেল বিক্রির সর্বোচ্চ সীমা নির্ধারণ করেছে। নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে ব্যক্তিগত ও গণপরিবহন চালকরা নির্দিষ্ট পরিমাণের বেশি তেল নিতে পারবেন না। বিপিসি জানায়, দেশে জ্বালানি তেলের প্রায় ৯৫ শতাংশ আমদানি করা হয়। বৈশ্বিক সংকট ও বিভিন্ন গণমাধ্যমে

সংসদে রাষ্ট্রপতির ভাষণ বিধান রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদে রাষ্ট্রপতির ভাষণ বিধান রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার বিধান আছে। শুক্রবার (৬ মার্চ) গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত দলীয় সংসদ সদস্যদের প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, “রাষ্ট্রপতি কোনও ব্যক্তি নয়, বরং একটি প্রতিষ্ঠান। তাই তার ভাষণ শুধু আনুষ্ঠানিকতা নয়, সংসদকে শক্তিশালী করার এক গুরুত্বপূর্ণ মাধ্যম।” তিনি যোগ করেন, সংসদকে আরও স্মরণীয় করে রাখতে হবে, কারণ এ

হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রে ফিরেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি

হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রে ফিরেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি

হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ আবারও গণতন্ত্রের ধারায় ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, শহীদদের স্বপ্ন পূরণ করতে হলে দেশকে জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে আরও এগিয়ে নিতে হবে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে। শুক্রবার (৬ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ জাতীয় পাট দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, গণতন্ত্র

দক্ষ জনশক্তি তৈরিতে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র চালুর সিদ্ধান্ত

দক্ষ জনশক্তি তৈরিতে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র চালুর সিদ্ধান্ত

বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে এবং দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে দেশে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণে গঠিত কমিটির এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, দেশের বেকার যুবক-যুবতীদের বিদেশে কর্মসংস্থানের উপযোগী করে তুলতে দ্রুত পদক্ষেপ

স্বাধীনতা দিবসে ঘোষণা: সর্বোচ্চ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়াসহ বিশজন

স্বাধীনতা দিবসে ঘোষণা: সর্বোচ্চ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়াসহ বিশজন

দেশ গঠন, স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ ২০ জনকে ২০২৬ সালের স্বাধীনতা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মন্ত্রিসভার বৈঠকে ২০২৬ সালের স্বাধীনতা পুরস্কারজয়ীদের নাম চূড়ান্ত করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, দেশের স্বাধীনতা, গণতন্ত্র এবং নারী শিক্ষাসহ জাতীয় জীবনে সার্বিক