শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬১৫ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

কেউ দেশকে অসম্মান করলে কষ্ট হয়

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ মার্চ ২০১৯, ২০:১৯

শেয়ার করুনঃ
কেউ দেশকে অসম্মান করলে কষ্ট হয়

আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতার সুফলটা বাংলার জনগণের দোরগোড়ায় পৌঁছাতে কাজ করছে সরকার। আর্থ সামাজিকভাবে আমরা উন্নত হতে পারি। উন্নত জাতি হিসাবে বিশ্বে যেন একটা মর্যাদা ফিরে পেতে পারি, সেটাই আমাদের লক্ষ্য। আজ সোমবার (২৫মার্চ) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্বাধীনতা পুরস্কার-২০১৯ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মন্ত্রিপরিষদ বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে। প্রধানমন্ত্রী ১৯৭৫ সালের ১৫ আগস্ট পরবর্তী অনির্বাচিত ও নির্বাচিত সরকারগুলোর সমালোচনা করে ১৯৯৬ থেকে ২০০১ এবং তা পরবর্তী আওয়ামী লীগ সরকার আমলের দেশের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বলেন,‘আজকের বাংলাদেশ বিশ্বে, উন্নয়নের রোল মডেল। আজকে বাংলাদেশের কথা শুনলে মানুষ সম্মানের চোখে দেখে, এইটুকুই আমার তৃপ্তি যে অন্ততপক্ষে বাংলাদেশটাকে এ মর্যাদা পর্যন্ত আমরা নিয়ে আসতে সক্ষম হয়েছি। তিনি বলেন, দেশের জনগণের জন্য কাজ করার ক্ষেত্রে ব্যাপকভাবে উন্নয়নের নীতিমালা গ্রহণসহ দীর্ঘমেয়াদি, মধ্যমেয়াদি এবং স্বল্পমেয়াদি বিভিন্ন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জনগণের জন্য কাজ করে যাওয়ার লক্ষ্য ও কর্মসূচির কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। যার শুভফল দেশবাসী পেয়েছে। গত এক দশকে আজকের বাংলাদেশ, যে বাংলাদেশকে নিয়ে বিশ্ববাসী একসময় বাংলাদেশের কথা শুনলেই বলত, দুর্ভিক্ষের দেশ, ঘুর্ণিঝড়, জলোচ্ছ্বাসের দেশ, প্রাকৃতিক দুর্যোগের দেশ মনে করে একটা অবহেলার চোখে দেখত।’

সত্যি কথা বলতে কি আমাদের খুব কষ্ট লাগত। এই স্বাধীনতার জন্য দীর্ঘ যে সংগ্রাম জাতির পিতা করেছেন বা আমরাও ভুক্তভোগী। আমাদেরও চরাই-উৎরাইয়ের মধ্য দিয়ে জীবন গেছে। আমরাও রাজপথে অনেক আন্দোলন সংগ্রাম করেছি। যারা মুক্তিযুদ্ধের জন্য দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে দেশকে স্বাধীন করেছে, নিজের জীবন অকাতরে বিলিয়ে দিয়েছে, খুব স্বাভাবিকভাবে সেই দেশটাকে নিয়ে কেউ যদি সম্মানের সঙ্গে সেই দেশটাকে না দেখে, সেই দেশটাকে যদি অসম্মানের সঙ্গে দেখে সেটা স্বাভাবিকভাবে এটা আমাদের জন্য কষ্টের কারণ ছিল।

আরও

জাতিসংঘ সভাপতি পদে বাংলাদেশ-সাইপ্রাস লড়াই, ভোট ২ জুন

জাতিসংঘ সভাপতি পদে বাংলাদেশ-সাইপ্রাস লড়াই, ভোট ২ জুন

সেই কারণেই আমরা যখনি সরকারে এসেছি। আমরা প্রচেষ্টা চালিয়েছি, কত দ্রুত দেশকে আর্থ-সামাজিকভাবে উন্নতি করা যায়, উন্নত দেশ হিসাবে বিশ্বে একটা মর্যাদা অর্জন করা যায়। আজকের বাংলাদেশ অন্তত আমাদের এক দশকের প্রচেষ্টার ফলে এখন এই অর্থবছরে প্রবৃদ্ধি ৮ ভাগ অর্জন করতে যাচ্ছি। আমাদের মাথাপিছু আয় যেখানে এক হাজার ৭১১ মার্কিন ডলার অর্জন করেছিলাম, সেটা আমরা ১৯০৯ মার্কিন ডলার অর্জন করতে যাচ্ছি। আজকের বাংলাদেশ বিশ্বে, উন্নয়নের রোল মডেল। আজকে বাংলাদেশের কথা শুনলে মানুষ সম্মানের চোখে দেখে, এইটুকুই আমার তৃপ্তি যে অন্ততপক্ষে বাংলাদেশটাকে এ মর্যাদা পর্যন্ত আমরা নিয়ে আসতে সক্ষম হয়েছি’ বলেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘তারা আমাদের ওপর আস্থা রেখেছেন বিশ্বাস রেখেছেন। আমাদের ভোট দিয়ে আবার তাদের সেবা করার সুযোগ দিয়েছেন এবং সামনে আরও কিছুদিন আমরা সময় পাচ্ছি, এই দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার। আমাদের চলার পথও খুব সহজ ছিল না দাবি করে এ বিষয়ে পদ্মা সেতু নির্মাণ নিয়ে বিশ্বব্যাংকের দুর্নীতির অভিযোগের বিষয়টি তুলে ধরে বৈশ্বিক ষড়যন্ত্রের কথা তুলে ধরেন টানা তৃতীয় মেয়াদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইনিউজ ৭১/এম.আর

সর্বশেষ সংবাদ

ইরান উত্তেজনায় নিজ নাগরিকদের ইসরায়েল ছাড়তে বলল যুক্তরাষ্ট্র

ইরান উত্তেজনায় নিজ নাগরিকদের ইসরায়েল ছাড়তে বলল যুক্তরাষ্ট্র

প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছে সরকার: মির্জা ফখরুল

প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছে সরকার: মির্জা ফখরুল

নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে কর বাড়ানোর তাগিদ অর্থমন্ত্রীর

নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে কর বাড়ানোর তাগিদ অর্থমন্ত্রীর

জাতীয় নির্বাচনে অধিকার ক্ষুণ্নের অভিযোগ জামায়াতের

জাতীয় নির্বাচনে অধিকার ক্ষুণ্নের অভিযোগ জামায়াতের

২৭ দিনে ১০ ভূমিকম্পে কাঁপছে বাংলাদেশ, বড় দুর্যোগের শঙ্কা বাড়ছে

২৭ দিনে ১০ ভূমিকম্পে কাঁপছে বাংলাদেশ, বড় দুর্যোগের শঙ্কা বাড়ছে

এ সম্পর্কিত আরও পড়ুন

২৭ দিনে ১০ ভূমিকম্পে কাঁপছে বাংলাদেশ, বড় দুর্যোগের শঙ্কা বাড়ছে

২৭ দিনে ১০ ভূমিকম্পে কাঁপছে বাংলাদেশ, বড় দুর্যোগের শঙ্কা বাড়ছে

চলতি মাসের প্রথম ২৭ দিনেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ১০ দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। অধিকাংশ কম্পনের মাত্রা মৃদু থেকে মাঝারি হলেও জনমনে আতঙ্ক বাড়ছে। United States Geological Survey (ইউএসজিএস) এবং European-Mediterranean Seismological Centre (ইএমএসসি)-এর তথ্যমতে, ফেব্রুয়ারির ২৭ দিনেই ১০ বার ভূকম্পন রেকর্ড করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫২ মিনিট ২৪ সেকেন্ডে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ৫ দশমিক ৩ মাত্রার

সারাদেশে জরুরি নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয়

সারাদেশে জরুরি নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয়

দেশের প্রতিটি ভূমি অফিসে সেবার স্বচ্ছতা নিশ্চিত ও দালালের দৌরাত্ম্য রোধে জরুরি নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলা, সার্কেল, ইউনিয়ন ও পৌর ভূমি অফিসে দৃশ্যমান স্থানে সরকার নির্ধারিত সেবামূল্য সম্বলিত স্থায়ী সাইনবোর্ড প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, প্রতিটি অফিসে চার ফুট বাই আড়াই ফুট আকারের স্থায়ী সাইনবোর্ড টাঙাতে হবে। এতে প্রতিটি

ঋণের চেয়ে লোডশেডিং ভালো, বললেন জ্বালানিমন্ত্রী

ঋণের চেয়ে লোডশেডিং ভালো, বললেন জ্বালানিমন্ত্রী

বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান সংকট উত্তরণে ঋণের বোঝা বাড়ানোর চেয়ে লোডশেডিং সহ্য করা শ্রেয় বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে জ্বালানি খাতের সাংবাদিকদের সংগঠন Forum for Energy Reporters of Bangladesh (এফইআরবি)-এর নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, বর্তমানে বিদ্যুৎ ও জ্বালানি খাতে চরম বিশৃঙ্খলা

পুলিশের জন্য ১০ হাজার নিয়োগ, স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা

পুলিশের জন্য ১০ হাজার নিয়োগ, স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত করতে এবং পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, বর্তমানে পুলিশের জনবল বৃদ্ধির বিষয়টি সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারের তালিকায় রয়েছে। ইতিমধ্যে প্রয়োজনীয় প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ছাড়পত্র পাওয়ার পরপরই ১০ হাজার কনস্টেবলের নিয়োগের

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণে আইনি নোটিশ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণে আইনি নোটিশ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাম্প্রতিক বক্তব্যকে জুলাই মাসকে অসম্মান করা হিসেবে ব্যাখ্যা করে তাকে অপসারণের দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার এই নোটিশ সংসদ সচিবালয় এবং আইন সচিবের কাছে প্রেরণ করেছেন। আইনি নোটিশে বলা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার সাংবিধানিক দায়িত্ব ও শপথের পরিপন্থী আচরণ করেছেন। শপথ ভঙ্গের কারণে তাকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি

জনপ্রিয় সংবাদ

মহিলা এমপি হিসেবে শিল্পী রেজাকে চান নেতাকর্মীরা

মহিলা এমপি হিসেবে শিল্পী রেজাকে চান নেতাকর্মীরা

নৌযাত্রীদের জন্য ছয় বছর ধরে ফ্রি ইফতার

নৌযাত্রীদের জন্য ছয় বছর ধরে ফ্রি ইফতার

কাতার-বাহরাইন থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

কাতার-বাহরাইন থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

ঈদুল ফিতরের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রম শুরু

ঈদুল ফিতরের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রম শুরু

একনেক পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত

একনেক পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত