
প্রকাশ: ২১ মার্চ ২০১৯, ১৭:৫৭

বিশ্বে সুখী দেশের তালিকায় এক বছরে ১০ ধাপ পেছাল বাংলাদেশ। গত বছর ১১৫ তম অবস্থানে থাকা বাংলাদেশ এবার নেমে এসেছে ১২৫তমে। গতকাল বুধবার জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্ক (এসডিএসএন) ‘বিশ্ব সুখী প্রতিবেদন-২০১৯’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদন অনুয়ায়ী, এবার বাংলাদেশের পরেই আছে ইরাক। আগের দুই বছরের তালিকায় যথাক্রমে বাংলাদেশের অবস্থান ছিল ১১০ ও ১১৫তম। অর্থাৎ বাংলাদেশ এই সুখী দেশের তালিকায় নিচের দিকে যাচ্ছে। দুর্নীতির অনুপস্থিতি, স্বাস্থ্যকর জীবনযাত্রা, সামাজিক সমর্থন, সামাজিক স্বাধীনতা, ভদ্রতা ও মাথাপিছু মোট দেশজ উৎপাদন বিবেচনায় নিয়ে এ তালিকা তৈরি করা হয়েছে।

ইনিউজ ৭১/এম.আর