শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬১১ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

দয়া করে হিরো হওয়ার চেষ্টা করবেন না: নাসিম

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ মার্চ ২০১৯, ৫:১৫

শেয়ার করুনঃ
দয়া করে হিরো হওয়ার চেষ্টা করবেন না: নাসিম

নতুন মন্ত্রীদের উদ্দেশ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, নতুন করে হিরো হওয়ার চেষ্টা করবেন না দয়া করে। যারা আগে ছিলেন তাদের সম্মান করে দেশকে এগিয়ে নিয়ে যাবেন, এটাই প্রত্যাশা করি। রোববার (১০ মার্চ) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। নাসিম বলেন, যারা নতুন মন্ত্রী হয়েছেন, তাদের অভিনন্দন জানাই। সঙ্গে এই কথাও বলতে চাই- আপনারা যখন কথা বলবেন, চিন্তা করে দেখবেন একটু। আগে যারা ছিল তারা কিন্তু আজকের কাজগুলো এগিয়ে নিয়ে গেছে। অনেকে এমনভাবে কথা বলেন যেন, আজকে থেকে শুরু করেছেন আগে কিছু হয় নাই। এটা দয়া করে এ রকম বলবেন না। নাসিম বলেন, এখনও আমাদের সমস্যা দারিদ্র্য। বাংলাদেশে শিশু ও নারী নির্যাতন আমাদের বন্ধ করতে হবে। আমরা সন্ত্রাস-জঙ্গিবাদ বন্ধ করতে পেরেছি। এজন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানাই।

‘কিন্তু এখনও আমরা শিশু ও নারী নির্যাতন বন্ধ করতে পারিনি। আমাদের আরও কঠোর হয়ে এটা বন্ধ করতে হবে। আমরা সুশাসন চাই তার মানে এই নয় যে, আমরা কঠোর হতে চাই না। কঠোরতার সঙ্গে আমাদের কাজ করতে হবে।’ তিনি বলেন, সিঙ্গাপুর স্বাধীন হওয়ার পর লিকুয়ান দেখলেন সেখানে অনেক দুর্বৃত্ত আছে, সন্ত্রাসী আছে, তাদের সঙ্গে ক্ষমাহীন আচরণ করেছিলেন তিনি। আজকে সিঙ্গাপুর দেখেন, আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। ‘আমাদের দেশেও শুধু সুশাসন-ই নয়, কঠোর আইনের প্রয়োগের মাধ্যমে এই সন্ত্রাসী, দুর্বৃত্ত, নির্যাতনকারী, ধর্ষণকারীদের গ্রেফতার করাই নয়, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে শিশু ও নারী নির্যাতন বন্ধ করতে হবে।’ মোহাম্মদ নাসিম বলেন, ঢাকা শহরে যানজট একটা ইতিহাসের মতো হয়ে গেছে। অনেক সরকার এসেছে, আমরা আছি; দীর্ঘদিন থেকে আমরা আছি তারপরও যানজট নিরসন করতে পারলাম না। আমাদের বাচ্চা-ছেলেরা রাস্তায় নেমে যানজট নিরসনের জন্য আন্দোলন করলো। প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন, এই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করা দরকার। তিনি বলেন, শুধু সড়ক দুর্ঘটনা নয়, সড়কে অপরাধ মুক্ত করার জন্য, যানজট নিরসনের জন্য আমাদের অগ্রাধিকার ভিত্তিতে প্রধানমন্ত্রী যে নির্দেশগুলো দিয়েছেন সেগুলো বাস্তবায়ন করতে হবে। এগুলো বাস্তবায়ন করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। 

‘আজ আমাদের সবচেয়ে বড় সমস্যা, আমরা সিদ্ধান্ত নিই কিন্তু বাস্তবায়ন করতে পারি না। নিমতলীর দুঃখজনক ঘটনার পরে ১০ বছর চলে গেল, আমরা চিহ্নিত করতে পারলাম না এর জন্য কারা দায়ী। এর মধ্যে আরেকটা দুঃখজনক ঘটনা ঘটলো।’ তিনি বলেন, পুরান ঢাকা থেকে কেমিক্যাল গোডাউন সরানোর বিষয়ে প্রধানমন্ত্রী কঠোরভাবে বলেছেন। এজন্য তাকে অভিনন্দন জানাই। অবশ্যই এর বাস্তবায়ন করতে হবে। আমরা যেহেতু সরকারে আছি- এটা বাস্তবায়ন করে দেখাতে হবে যে আমরা যা বলি তা আমরা করি। ‘সেই কারণে আমি বলি আমাদের অবশ্যই সিটি করপোরেশন এবং শিল্প মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে যৌথভাবে দায়িত্ব নিয়ে এটা বাস্তবায়ন করে মানুষের জীবনকে নিরাপদ করতে হবে। মানুষের জীবনের বিষয়ে কোনো আপোষ করা যাবে না। কোনো ব্যবসায়ী বা গোষ্ঠীর কাছে আমাদের সারেন্ডার করা যাবে না। দ্রুত সময়ের মধ্যে এই গোডাউনগুলো সরিয়ে নিয়ে জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’ ‘অনেক ছোট ছোট দেশ অনেক উন্নত হয়ে গেছে। কারণ তারা আইনের শাসন প্রতিষ্ঠা করেছে,’ যোগ করেন নাসিম।   

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

সর্বশেষ সংবাদ

সেপ্টেম্বরে ডেঙ্গুর ভয়াবহ ছোবল, প্রাণ গেল ১১৪ জনের

সেপ্টেম্বরে ডেঙ্গুর ভয়াবহ ছোবল, প্রাণ গেল ১১৪ জনের

মহেশখালীতে এলএনজি খালাস শুরু, স্বাভাবিক জাতীয় গ্রিডের গ্যাস সরবরাহ

মহেশখালীতে এলএনজি খালাস শুরু, স্বাভাবিক জাতীয় গ্রিডের গ্যাস সরবরাহ

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ চায় ডিএমপি

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ চায় ডিএমপি

দেশব্যাপী নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে দেবীদ্বারে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ

দেশব্যাপী নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে দেবীদ্বারে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ

মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন

মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন

জনপ্রিয় সংবাদ

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’, ফুটে উঠবে যমুনার পাড়ের সৌন্দর্য

শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’, ফুটে উঠবে যমুনার পাড়ের সৌন্দর্য

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

এ সম্পর্কিত আরও পড়ুন

মহেশখালীতে এলএনজি খালাস শুরু, স্বাভাবিক জাতীয় গ্রিডের গ্যাস সরবরাহ

মহেশখালীতে এলএনজি খালাস শুরু, স্বাভাবিক জাতীয় গ্রিডের গ্যাস সরবরাহ

কক্সবাজারের মহেশখালীতে ভাসমান টার্মিনালে আমদানিকৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি স্থানান্তর শুরু হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়তে শুরু করেছে। ফলে সকাল থেকেই দেশের গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। পেট্রোবাংলার একজন কর্মকর্তা জানিয়েছেন, সরবরাহ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের পরিচালক (অপারেশন অ্যান্ড মাইনস) প্রকৌশলী মো. শোয়েব জানান, শুক্রবার সকাল ৭টা থেকে গ্যাস সরবরাহ

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ চায় ডিএমপি

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ চায় ডিএমপি

রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর দেওয়া বক্তব্যের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (ক্রাইম প্রিভেনশন-সাউথ) মো. তোফায়েল আহমেদ মিয়া। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে ‘বিস্ফোরক দ্রব্য ও মুখোশ উদ্ধার সংক্রান্ত’ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। সাম্প্রতিক

জাতিসংঘে বিশ্বশান্তি মানবাধিকার গণতন্ত্রের পক্ষে বলেছেন প্রধানমন্ত্রী : মাহদী

জাতিসংঘে বিশ্বশান্তি মানবাধিকার গণতন্ত্রের পক্ষে বলেছেন প্রধানমন্ত্রী : মাহদী

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বশান্তি, মানবতা, গণতন্ত্র, মানবাধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পক্ষে কথা বলেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। বুধবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরের বিভিন্ন কর্মসূচি ও বক্তব্যের বিষয় তুলে ধরেন। মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশের অভ্যন্তরীণ উন্নয়ন পরিকল্পনার পাশাপাশি বিশ্বশান্তি, ফিলিস্তিনিদের অধিকার এবং জাতিসংঘের

সামাজিক সুরক্ষায় জাতিসংঘে ইউনিভার্সাল কার্ডের পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী

সামাজিক সুরক্ষায় জাতিসংঘে ইউনিভার্সাল কার্ডের পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে সামাজিক সুরক্ষা, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, প্রযুক্তিগত বৈষম্য, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন নিয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় নিউইয়র্কে দেওয়া ভাষণে তিনি ভবিষ্যতে বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচিকে একীভূত করে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনার কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, সরকার শুধু ভোটের গণতন্ত্র নয়, অর্থনীতির গণতন্ত্রায়নও

বাংলাদেশ মেরামতে জাতিসংঘে থ্রি-আর কৌশল তুলে ধরলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ মেরামতে জাতিসংঘে থ্রি-আর কৌশল তুলে ধরলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দীর্ঘ দেড় দশকের শাসন-শোষণে ক্ষতবিক্ষত বাংলাদেশ মেরামতে সরকার রিকভারি, রেস্টারেশন ও রিকনস্ট্রাকশন—এই তিনটি স্তম্ভের কৌশল অনুসরণ করছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলায় দেওয়া ভাষণে তিনি দেশের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। তারেক রহমানের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালে দীর্ঘ সময়ের শাসনের অবসানের পর বাংলাদেশ পুনরায় গণতন্ত্রের পথে যাত্রা