বুধবার, ৪ মার্চ, ২০২৬২০ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

যৌন হয়রানির শিকার হন গণপরিবহণে ৯৪ ভাগ নারী

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৮ মার্চ ২০১৯, ২০:৩১

শেয়ার করুনঃ
যৌন হয়রানির শিকার হন গণপরিবহণে ৯৪ ভাগ নারী
গণপরিবহণে ধর্ষণ ও যৌন হয়রানির খবর আমরা প্রায়ই পাই। কখনো কখনো এসব ঘটনায় ব্যাপক প্রতিবাদও হয়। কিন্তু এর মাত্রাটি কোন পর্যায়ে তা হয়তো আমরা বুঝতে পারিনা। সম্প্রতি দু’টি গবেষণায় এর ভয়াবহ চিত্র উঠে এসেছে।গবেষণা দু’টি করেছে অ্যাকশন এইড বাংলাদেশ এবং ব্র্যাক। এর মধ্যে সবশেষ গবেষণাটি প্রকাশ করেছে অ্যাকশন এইড, যার শিরোনাম ‘সেফ সিটিজ ফর উইমেন’। এতে বলা হয়েছে, বাংলাদেশের শতকরা ৮৮ জন নারী রাস্তায় চলার পথে যৌন হয়রানিমূলক মন্তব্যের মুখোমুখি হন। এদের মধ্যে ৮৬ শতাংশ গণপরিবহণের চালক ও হেলপারদের দ্বারা হয়রানিমূলক মন্তব্যের শিকার হন। নারীর ওপর শারীরিক যৌন হয়রানির বিষয়ের বাইরে এই যে মানসিক যৌন হয়রানি, তা তেমন আমলে নেয়া হচ্ছেনা। কিন্তু এটা ভয়াবহ আকার ধারণ করছে। এর শিকার নারীরাও ঠিক বুঝে উঠতে পারছেন না যে, তারা কোথায় কীভাবে এর প্রতিকার পাবেন।

অ্যাকশন এইড বাংলাদেশের হিউম্যান রাইটস অ্যান্ড ইকুয়িটি ম্যানজোর কাশফিয়া ফিরোজ বলেন, ‘আমরা সাধারণভাবে পাবলিক পরিবহণে ধর্ষণসহ নানা ধরণের যৌন হয়রানির কথা জানি। এবার আমরা যৌন নির্যাতনে শব্দের ব্যবহারকে তুলে আনার চেষ্টা করেছি। এতে দেখা যায়, ঘরের বাইরে নারী যে যৌন হয়রানির শিকার হয়, তা প্রধানত চলাচলের পথে এবং পরিবহণে। এটা বাড়ছে কারণ এর প্রতিকার পাওয়া যায়না। পথে ট্রাফিক পুলিশ বা পুলিশ ফাঁড়িতে অভিযোগ করলে তারা এটা আমলে নেয়না। উলটো খারাপ মন্তব্য করে। আর বাসের মধ্যে বা বাস মালিকদের কাছে অভিযোগ করার কোনো পদ্ধতি আমাদের এখানে নেই’।২০১৮ সালে ব্র্যাক গণপরিবহণে যৌন হয়রানি নিয়ে আরেকটি গবেষণা করে। এতে দেখা যায়, গণপরিবহণে যাতায়াতকালে ৯৪ ভাগ নারী যৌন হয়রানির শিকার হন। এই যৌন হয়রানির জন্য যারা দায়ী তাদের বড় অংশ ৪১ থেকে ৬০ বছর বয়সী পুরুষ, শতকরা হিসেবে তারা ৬৬ ভাগ।

যৌন হয়রানির নানা ধরণ: শারীরিকভাবে যৌন হয়রানির মধ্যে রয়েছে ইচ্ছাকৃত স্পর্শ করা বা চিমটি কাটা, কাছ ঘেঁষে দাঁড়ানো বা আস্তে ধাক্কা দেয়া, নারীদের চুল স্পর্শ করা বা কাঁধে হাত রাখা ইত্যাদি।ঘটনার শিকার হলে মেয়েরা কী পদক্ষেপ নিয়ে থাকেন? এই প্রশ্নের উত্তরে গবেষণা জরিপে অংশ নেয়া ৮১ শতাংশ নারী বলেছেন তারা চুপ করে থাকেন। আর ৭৯ শতাংশ বলেছেন তারা আক্রান্ত হওয়ার স্থান থেকে সরে যান।ব্র্যাক-এর জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি প্রোগ্রামের সমন্বয়কারী হাসনে আরা বেগম বলেন, ‘প্রচলিত যৌন হয়রানির পদ্ধতিগুলোর বাইরে এখন মোবাইল ফোনে ছবি তুলে নিয়ে হয়রানি করার মাত্রা বেড়ে যাচ্ছে। আর পরিস্থিতির কারণেই অধিকাংশ নারী অভিযোগ করেন না’।তিনি বলেন, ‘তবে আশার কথা হলো গণপরিবহণে এই যৌন হয়রানি নারীকে থামিয়ে রাখতে পারছেনা। এত প্রতিকূল পরিস্থিতিতেও সে কাজে যাওয়া থেকে বিরত থাকছেনা’।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

আরও

ই-হেলথ কার্ড বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
ই-হেলথ কার্ড বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
যৌন হয়রানির প্রতিকার সম্পর্কে হোসনে আরা বেগম বলেন, ‘আমাদের দেশে গণপরিবহণ নীতিমালা নেই। আর যৌন হয়রানির আইন সুনির্দিষ্ট নয়। এব্যাপারে শুধুমাত্র উচ্চ আদালতের একটি নির্দেশনা আছে। তাই প্রয়োজন গণপরিবহণ নীতিমালা এবং সুনির্দিষ্ট আইন। এর সঙ্গে প্রয়োজন সচেতনতা’।তিনি বলেন, ‘পরিবহণ মালিকদের দায় দায়িত্বের আওতায় আনতে হবে। অভিযোগ দেয়ার সহজ পদ্ধতি গড়ে তুলতে হবে। আর গণপরিবহণে সিসি ক্যামেরা লাগানোর যতদূর সম্ভব ব্যবস্থা করতে হবে’।

কাশফিয়া ফিরোজ বলেন, ‘চালক ও হেলপারদের জেন্ডার বিষয়ে প্রশিক্ষণের প্রয়োজন আছে। তাদের এই প্রশিক্ষণ বাধ্যতামূলক করতে হবে। আর এই দায়িত্ব নিতে হবে পরিবহণ মালিকদের। সবার ওপরে নারীর প্রতি প্রচলিত দৃষ্টিভঙ্গি বদলাতে কাজ করতে হবে। পরিবহণগুলোকে করতে হবে নারী বান্ধব’।

সর্বশেষ সংবাদ

ই-হেলথ কার্ড বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

ই-হেলথ কার্ড বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

শ্রীলঙ্কার উপকূলে ইরানি জাহাজে হামলা, নিখোঁজ শতাধিক!

শ্রীলঙ্কার উপকূলে ইরানি জাহাজে হামলা, নিখোঁজ শতাধিক!

২৯৭ আসনের কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ করেছে ইসি

২৯৭ আসনের কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ করেছে ইসি

প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টার দায়িত্ব পুনর্বণ্টন

প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টার দায়িত্ব পুনর্বণ্টন

সিরাজগঞ্জে পুকুর দখল নিয়ে দুই বিএনপি কর্মী নিহতের ঘটনায় গ্রেপ্তার ৫

সিরাজগঞ্জে পুকুর দখল নিয়ে দুই বিএনপি কর্মী নিহতের ঘটনায় গ্রেপ্তার ৫

জনপ্রিয় সংবাদ

গোয়ালন্দে আশ্রয় কেন্দ্রের মূল্যবান গাছ অবৈধভাবে বেচাকেনার অভিযোগ

গোয়ালন্দে আশ্রয় কেন্দ্রের মূল্যবান গাছ অবৈধভাবে বেচাকেনার অভিযোগ

তিনটি আসনের ব্যালট পেপারসহ নথি হেফাজতে নিতে ট্রাইব্যুনালের নির্দেশ

তিনটি আসনের ব্যালট পেপারসহ নথি হেফাজতে নিতে ট্রাইব্যুনালের নির্দেশ

শুক্রবার বাদ জুমা দেশব্যাপী বিশেষ দোয়া আয়োজন বিএনপির

শুক্রবার বাদ জুমা দেশব্যাপী বিশেষ দোয়া আয়োজন বিএনপির

পুলিশের জন্য ১০ হাজার নিয়োগ, স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা

পুলিশের জন্য ১০ হাজার নিয়োগ, স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণে আইনি নোটিশ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণে আইনি নোটিশ

এ সম্পর্কিত আরও পড়ুন

ই-হেলথ কার্ড বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

ই-হেলথ কার্ড বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ দিয়েছেন। বুধবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের জানান, সভায় পরিত্যক্ত ভবন চিহ্নিত করে সেগুলোতে স্বাস্থ্যকেন্দ্র করার বিষয়েও আলোচনা হয়েছে। রুমন বলেন, ‘প্রধানমন্ত্রী ই-হেলথ কার্ড চালু করার কাজ শুরু করতে স্বাস্থ্যমন্ত্রীকে যথাযথ নির্দেশনা দিয়েছেন। সরকারের

২৯৭ আসনের কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ করেছে ইসি

২৯৭ আসনের কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ করেছে ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্রভিত্তিক বিস্তারিত ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (৪ মার্চ) কমিশনের ওয়েবসাইটে ৩০০টি সংসদীয় আসনের মধ্যে পূর্বে ঘোষিত ২৯৭টি আসনের পূর্ণাঙ্গ কেন্দ্রভিত্তিক ফলাফল আপলোড করা হয়। এর ফলে ভোটার ও প্রার্থীরা প্রতিটি ভোটকেন্দ্রের আলাদা ফলাফল যাচাই করতে পারবেন। ইসি সচিবালয় জানায়, মোট ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এসব আসনে মোট ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রে

প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টার দায়িত্ব পুনর্বণ্টন

প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টার দায়িত্ব পুনর্বণ্টন

সরকারের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে প্রধানমন্ত্রী দুই রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব ও দপ্তর পুনর্বণ্টন করেছেন। বুধবার (৪ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস, ১৯৯৬-এর ৩বি(আইআই) বিধি অনুযায়ী এই পুনর্বণ্টন করা হয়েছে। প্রজ্ঞাপনের মাধ্যমে মন্ত্রী পদমর্যাদার রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খানকে তার বর্তমান দায়িত্বের পাশাপাশি কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। অপর

চাপে নয়, দায়িত্ববোধে সরে দাঁড়ালেন দুদক চেয়ারম্যান

চাপে নয়, দায়িত্ববোধে সরে দাঁড়ালেন দুদক চেয়ারম্যান

চাপে নয়, বরং নির্বাচিত সরকারের প্রত্যাশা পূরণের লক্ষ্যে পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। একই দিন দুদক চেয়ারম্যানের সঙ্গে দুই কমিশনারও পদত্যাগপত্র জমা দেন। তারা হলেন মিঞা মুহাম্মদ আলী আকবার আজিজী এবং হাফিজ আহ্সান ফরিদ। সদ্য বিদায়ি চেয়ারম্যান বলেন, ‘নতুন

এসএসসি ও সমমান পরীক্ষায় অটোপাসের সুযোগ বন্ধ: শিক্ষামন্ত্রী

এসএসসি ও সমমান পরীক্ষায় অটোপাসের সুযোগ বন্ধ: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, মেধাভিত্তিক জাতি গঠনের জন্য দেশের শিক্ষাব্যবস্থায় পরীক্ষার সিস্টেম পরিবর্তন করা জরুরি। মন্ত্রী স্পষ্টভাবে উল্লেখ করেন, এসএসসি ও সমমান পরীক্ষায় অটোপাসের আর কোনো সুযোগ থাকবে না। মঙ্গলবার (৩ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষা নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। সভায় বিশেষ অতিথি