বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬১০ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

ভূমি নামজারি হয়ে যাবে ২৮ দিনেই

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:২২

শেয়ার করুনঃ
ভূমি নামজারি হয়ে যাবে ২৮ দিনেই

সেবাগ্রহীতাদের হয়রানি কমাতে ২৮ দিনের মধ্যেই ভূমি নামজারি করার উদ্যোগ নিয়েছে ভূমি মন্ত্রণালয়। এ জন্য ভূমি নামজারি পদ্ধতিকে সহজ করা হচ্ছে। বর্তমানে নামজারি করতে কমপক্ষে ৪৫ দিন লাগে। আর ভোগান্তির তো শেষ নেই। তাই, সম্প্রতি ভূমি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় নামজারির পদ্ধতিকে সহজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। সূত্র জানায়, নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২৮ দিনের মধ্যে নামজারি সম্পন্ন করবেন সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড)। দলিল নিবন্ধনের সঙ্গে জমির নামজারি ফি জমা দেওয়া হবে। একই সঙ্গে দলিল গ্রহীতা দলিলের তিনটি কপি সাবরেজিস্ট্রি অফিসে জমা দেবেন। এর মধ্যে এক কপি থাকবে সাবরেজিস্ট্রি অফিসে। এক কপি পাবেন দলিল গ্রহীতা। অন্য কপিটি যাবে এসিল্যান্ডের কাছে। এসিল্যান্ডের কাছে পাঠানো কপির সঙ্গে ভূমি রেজিস্ট্রেশনের সময় নামজারি ফি বাবদ জমা দেওয়া টাকার রশিদ সংযুক্ত থাকবে। একই সঙ্গে ল্যান্ড ট্রান্সফার নোটিস (এলটি) জেলা প্রশাসকরা এসিল্যান্ডের কাছ থেকে সংগ্রহ করে তা প্রতিমাসে প্রতিবেদন আকারে ভূমি মন্ত্রণালয়ে পাঠাবেন। সাধারণ মানুষের ভোগান্তি কমাতেই নামজারির সময়সীমা কমিয়ে আনা হয়েছে।

এতে করে হয়রানিরও সুযোগ থাকবে না। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নামজারি ভূমি ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ কাজ। এসিল্যান্ড, কানুনগো, তহসিলদার, নাজির এবং অন্যান্য কর্মকর্তা এর সঙ্গে সম্পৃক্ত। দীর্ঘদিন নামজারি ফি কম থাকলেও ২০১০ সালে সাবেক ভূমি সচিব আতাহারুল ইসলাম ৫৪০ টাকা নির্ধারণ করেন। পরবর্তীতে তা বাড়িয়ে করা হয় এক হাজার ১৫০ টাকা। বর্তমানে এটাই বহাল রয়েছে। সঙ্গে বিশ টাকার কোর্ট ফিও জমা দিতে হয়। নামজারির আবেদন করতে হয় এসিল্যান্ডের দফতরে। সঙ্গে দলিলের কপি, জাতীয় পরিচয়পত্রের কপি এবং ভূমি মালিক কিংবা মালিকদের ছবি জমা দিতে হয়। সহকারী কমিশনারের দফতরে আবেদনের কপিটি যাচাই-বাছাইয়ের জন্য পাঠানো হয় সংশ্লিষ্ট তহসিল অফিসে। তহসিল অফিসে জমির মালিকানা সংক্রান্ত বিষয়গুলো নিশ্চিত করার সময় ভূমি মালিককে দলিলের মূল কপিসহ নির্ধারিত তারিখে উপস্থিত থাকতে হয়। তহসিলদার জমির মালিকানাসহ যাবতীয় বিষয় যাচাই-বাছাই করে এসিল্যান্ডকে নির্ধারিত ফরম ও ছকে লিখিত নামজারি প্রস্তাব পাঠান।

পরবর্তীতে আবেদনটি নামজারি প্রস্তাব আকারে এসিল্যান্ড অফিসে পাঠানো হয় এবং অনুমোদনের জন্য কানুনগোর মাধ্যমে এসিল্যান্ডের কাছে উপস্থাপন করা হয়। এসিল্যান্ডের অনুমোদনের সময়ও ভূমি মালিককে দলিলের মূল কপিসহ এসিল্যান্ড অফিসে উপস্থিত থাকতে হয়। এসিল্যান্ড অনুমোদন দেওয়ার পর প্রস্তাবের শিটটি আবার তহসিল অফিসে পাঠানো হয়। ওই সময় ভূমি মালিককে নামজারি সংক্রান্ত যাবতীয় তথ্য সংক্রান্ত নামজারি প্রস্তাবের মূল শিটটি দেওয়া হয়। ওই নামজারি প্রস্তাবের শিটে জমির মালিকানা সংক্রান্ত যাবতীয় তথ্যাদি থাকে এবং ভূমি মালিক ওই শিটটি সংরক্ষণ করবেন। ওই শিটের একটি ফটোকপি ভূমি মালিক পৌঁছে দেন তহসিল অফিসে, তারপর তহসিলদার অনুমোদিত নামজারি প্রস্তাবের শিটের ভিত্তিতে খতিয়ান খোলেন। খতিয়ানে যার কাছ থেকে জমিটি কেনা হলো, যতটুকু কেনা হলো তা বর্তমান মালিকের নামে খারিজ করা হয়।

আরও

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জননিরাপত্তায় আট জেলায় বিজিবির ১০১ প্লাটুন মোতায়েন

জননিরাপত্তায় আট জেলায় বিজিবির ১০১ প্লাটুন মোতায়েন

একই সঙ্গে বর্তমান মালিক ভূমি উন্নয়ন কর পরিশোধ করে নিজের নামে দাখিলা সংগ্রহ করেন। এর পর ওই খতিয়ানের কপিটি নিয়ে আবার এসিল্যান্ড অফিসে আসতে হয়। নির্ধারিত ফরম পূরণ করে এক হাজার ১৫০ টাকা নামজারি ফি জমা নেন নাজির। ফি জমা দেওয়ার সময় খতিয়ানের কপি নাজিরের কাছে জমা দিতে হয়। এরপর আবার ভূমি মালিককে গিয়ে খতিয়ানের মূলকপি নাজিরের কাছ থেকে সংগ্রহ করতে হয়। নামজারির এই পুরো প্রক্রিয়ার প্রতিটি ধাপেই আর্থিক লেনদেন করতে হয় ভূমি মালিককে। সঙ্গে নানারকম ভোগান্তি তো আছেই। ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নামজারি সহজ করতে নতুন যে ব্যবস্থা আসছে তাতে নিবন্ধনের জন্য জমা দিতে হবে দুই কপি দলিল নয়, তিন কপি দলিল। এক কপি সাবরেজিস্ট্রার অনুমোদন করে রেকর্ড রুমে সংরক্ষণের জন্য পাঠাবেন। একটি কপি নতুন করে ভূমির যিনি মালিক হবেন তাকে অনুমোদন করে দেওয়া হবে। আর অপর কপিটি এলটি নোটিসসহ নামজারি ফি আদায়ের রসিদসহ এসিল্যান্ডের কাছে নামজারির জন্য পাঠানো হবে। ২৮ দিনের মধ্যে নামজারি সম্পন্ন করে তা ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ভূমি মালিকরা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে খতিয়ানের কপি সংগ্রহ করবেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

সূত্র জানায়, প্রবাসী বাংলাদেশিদের নামজারির আবেদন দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করা হবে। প্রতিমাসে নতুন এই প্রক্রিয়ায় কতগুলো নামজারি কেস নিষ্পত্তি করা হয়েছে জেলা প্রশাসকরা সে তথ্য এসিল্যান্ডের কাছ থেকে সংগ্রহ করবেন এবং ভূমি মন্ত্রণালয়কে প্রতিবেদন আকারে অবহিত করবেন। এ ছাড়া ভূমির শ্রেণি সংখ্যা ১৫৩ থেকে নামিয়ে ১০টিতে আনা হবে। এদিকে সংশ্লিষ্টরা বলছেন, নামজারিতে ভোগান্তি কমানোর উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসাযোগ্য। তবে নামজারির যে অভিন্ন ফি তা একটি সমস্যা। কারণ চরাঞ্চলের জমির বিঘা মাত্র কয়েক হাজার টাকা। অথচ ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগীয়, জেলা ও উপজেলা শহরে জমির মূল্য ভিন্ন ভিন্ন। রাজধানীতে এলাকা ভেদে  জমির কাঠা প্রতি মূল্য কোটি কোটি টাকা। রেজিস্ট্রেশন ফিও অনেক বেশি। কিন্তু নামজারি ফি থাকছে মাত্র এক হাজার ১৫০ টাকা। এতে করে সরকার কোটি কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

ইনিউজ ৭১/এম.আর

সর্বশেষ সংবাদ

কক্সবাজারে বাসের নিচে অটোরিকশা, প্রাণ গেল পাঁচ যাত্রীর

কক্সবাজারে বাসের নিচে অটোরিকশা, প্রাণ গেল পাঁচ যাত্রীর

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

সেতুর অপেক্ষায় দুই উপজেলার চল্লিশ গ্রামের মানুষের দীর্ঘশ্বাস

সেতুর অপেক্ষায় দুই উপজেলার চল্লিশ গ্রামের মানুষের দীর্ঘশ্বাস

হিলি সীমান্তে পলাতক নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সতর্কতা

হিলি সীমান্তে পলাতক নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সতর্কতা

চাকরির প্রলোভনে যৌনপল্লিতে বিক্রি, বাড়িওয়ালীসহ গ্রেপ্তার ১১

চাকরির প্রলোভনে যৌনপল্লিতে বিক্রি, বাড়িওয়ালীসহ গ্রেপ্তার ১১

জনপ্রিয় সংবাদ

সৌদির অংশ দখলের দাবি, মার্কিন গণমাধ্যমের নীরবতা নিয়ে প্রশ্ন

সৌদির অংশ দখলের দাবি, মার্কিন গণমাধ্যমের নীরবতা নিয়ে প্রশ্ন

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

এ সম্পর্কিত আরও পড়ুন

প্রত্যর্পণ ছাড়া শেখ হাসিনার দেশে ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রত্যর্পণ ছাড়া শেখ হাসিনার দেশে ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আইনি প্রক্রিয়ায় প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে দেশে ফিরে আসার অনুমতি দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে তিনি বলেছেন, শেখ হাসিনা সাধারণ কোনো বাণিজ্যিক যাত্রী নন। তাঁকে কেবল হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্য দিয়ে দেশে ফিরিয়ে আনা সম্ভব। মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে

তিন বাহিনীর বিশেষ মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী তারেক রহমান

তিন বাহিনীর বিশেষ মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী তারেক রহমান

তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করতে নোয়াখালীর স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপে অবতরণ করে। এর আগে সকাল সাড়ে ১০টায় তিনি হেলিকপ্টারে করে ঢাকা থেকে স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হন। স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর বিশেষ বাহিনীগুলোর সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করবেন প্রধানমন্ত্রী। এ সময় দেশীয়

নেপালে উৎপত্তি, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্পের কম্পন

নেপালে উৎপত্তি, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্পের কম্পন

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৩ বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর উৎপত্তিস্থল ছিল নেপালে, যা ঢাকা থেকে প্রায় ৫১৬ কিলোমিটার দূরে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি মাসে এর আগে এত মাত্রার ভূমিকম্প অনুভূত হয়নি। আবহাওয়া অধিদপ্তরের সহকারী কর্মকর্তা ফারজানা সুলতানা জানান, মঙ্গলবার সকাল ৭টা ৩২ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।

শেখ হাসিনার রাষ্ট্রীয় বিমান চাওয়াকে হাস্যকর বললেন চিফ প্রসিকিউটর

শেখ হাসিনার রাষ্ট্রীয় বিমান চাওয়াকে হাস্যকর বললেন চিফ প্রসিকিউটর

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনার দেশে ফেরার জন্য রাষ্ট্রীয় উড়োজাহাজ চাওয়ার বিষয়টিকে হাস্যকর ও উন্মাদনা ছাড়া কিছু নয় বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত প্রতিবেদনের প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা একজন দণ্ডপ্রাপ্ত আসামি এবং বর্তমানে পলাতক। এমন একজন পলাতক আসামির পক্ষে দেশে ফেরার জন্য রাষ্ট্রীয়

জননিরাপত্তায় আট জেলায় বিজিবির ১০১ প্লাটুন মোতায়েন

জননিরাপত্তায় আট জেলায় বিজিবির ১০১ প্লাটুন মোতায়েন

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জ, ঢাকাসহ আট জেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১০১ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোতায়েন করা সদস্যদের মধ্যে শুধু গোপালগঞ্জ জেলাতেই দায়িত্ব পালন করছেন দুই ব্যাটালিয়ন বিজিবি সদস্য। বাকি সদস্যদের মোতায়েন করা হয়েছে দেশের আরও সাত