রবিবার, ১ মার্চ, ২০২৬১৬ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

সোহরাওয়ার্দীর আগুন নিয়ন্ত্রণে, তদন্ত কমিটি গঠন

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ৩:৩৮

শেয়ার করুনঃ
সোহরাওয়ার্দীর আগুন নিয়ন্ত্রণে, তদন্ত কমিটি গঠন

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় পৌনে ৩ ঘণ্টা পর রাত ৮টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার ঘটনা উদঘাটনে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতে ঘটনা ঘটেনি। হাসপাতালের সকল রোগীকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। এছাড়া অগ্নিকাণ্ডের ঘটনা উদঘাটনে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনি আরও বলেন, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমারকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়েছে। আগামী ৩ থেকে ৭ দিনের মধ্যে তদন্ত কমিটি তাদের তদন্ত প্রতিবেদন জমা দেবেন। আগুনের সূত্রপাত সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রাথমিক ভাবে আমরা জানতে পেরেছি হাসপাতালের তৃতীয় তলায় ১২নং শিশু ওয়ার্ড থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে বিষয়টি এখনও নিশ্চিত নয়। তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তারা প্রতিবেদন দিলে আসল ঘটনা জানা যাবে।

এর আগে আগুনে সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তিনি। এ সময় খোলা মাঠে চিকিৎসা দেয়া হাসপাতালের রোগীদের কাছে ঘুরে ঘুরে তাদের খোঁজ-খবর নেন তিনি। এ সময় তার সঙ্গে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, রোগীরা নিরাপদে রয়েছে। তবে আইসিও সেবা বা মুমূর্ষু রোগীদের পার্শ্ববর্তী বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ১০০টি অ্যাম্বুলেন্স কাজ করছে, এসব অ্যাম্বুলেন্সে রোগীদেরকে পাঠানো হচ্ছে। আগুনে কোনো রোগীর ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। হাসপাতালের ভেতরে কোনো রোগী নেই, নকল রোগীকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। রাত পৌনে ৮টার দিকে আগুনের সর্বশেষ পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ জানিয়েছিলেন,অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসাধীন সকল রোগীদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। দুশ্চিন্তার কোনো কারণ নেই। এদিকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী আগুন নিয়ন্ত্রণে আসার কথা জানালেও হাসপাতালের ভেতর থেকে এখনও ধোঁয়া বের হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এর আগে সন্ধ্যা ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথমে ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে, পরে পর্যায়ক্রমে ইউনিট বাড়ানো হয়।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
রাজধানী
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

মধ্যপ্রাচ্যে বিস্ফোরণ, ঢাকা-মধ্যপ্রাচ্য সব ফ্লাইট স্থগিত

মধ্যপ্রাচ্যে বিস্ফোরণ, ঢাকা-মধ্যপ্রাচ্য সব ফ্লাইট স্থগিত

জনপ্রিয় সংবাদ

একনেক পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত

একনেক পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত

গোয়ালন্দে আশ্রয় কেন্দ্রের মূল্যবান গাছ অবৈধভাবে বেচাকেনার অভিযোগ

গোয়ালন্দে আশ্রয় কেন্দ্রের মূল্যবান গাছ অবৈধভাবে বেচাকেনার অভিযোগ

মৌলভীবাজারে ক্রিকেট খেলায় জোরে বল করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

মৌলভীবাজারে ক্রিকেট খেলায় জোরে বল করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

তিনটি আসনের ব্যালট পেপারসহ নথি হেফাজতে নিতে ট্রাইব্যুনালের নির্দেশ

তিনটি আসনের ব্যালট পেপারসহ নথি হেফাজতে নিতে ট্রাইব্যুনালের নির্দেশ

ভোট কারচুপির দাবি, সংসদে গেলেও লড়াই চলবে: জামায়াত আমির

ভোট কারচুপির দাবি, সংসদে গেলেও লড়াই চলবে: জামায়াত আমির

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্র-ইসরাইলের আঘাত: তেহরানে বিস্ফোরণ, খামেনি যেভাবে নিহত

যুক্তরাষ্ট্র-ইসরাইলের আঘাত: তেহরানে বিস্ফোরণ, খামেনি যেভাবে নিহত

শ্রীমঙ্গল প্রেসক্লাবের ইফতারে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মিলনমেলা

শ্রীমঙ্গল প্রেসক্লাবের ইফতারে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মিলনমেলা

ইরানের স্কুলে বিমান হামলায় নিহত বেড়ে ৫১

ইরানের স্কুলে বিমান হামলায় নিহত বেড়ে ৫১

কাতারে বাংলাদেশিদের নিরাপত্তায় দূতাবাসের বিজ্ঞপ্তি

কাতারে বাংলাদেশিদের নিরাপত্তায় দূতাবাসের বিজ্ঞপ্তি

সংঘাতে কাতারের আকাশসীমা বন্ধ, সকল ফ্লাইট স্থগিত

সংঘাতে কাতারের আকাশসীমা বন্ধ, সকল ফ্লাইট স্থগিত

এ সম্পর্কিত আরও পড়ুন

কাতারে বাংলাদেশিদের নিরাপত্তায় দূতাবাসের বিজ্ঞপ্তি

কাতারে বাংলাদেশিদের নিরাপত্তায় দূতাবাসের বিজ্ঞপ্তি

ইরান-ইসরাইল যুদ্ধ শুরুর প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে কাতারে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে Bangladesh Embassy Doha। শনিবার (২৮ ফেব্রুয়ারি) জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপত্তার স্বার্থে সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকতে হবে এবং নিজ নিজ বাসা অথবা নিরাপদ স্থানে অবস্থান করতে হবে।

মধ্যপ্রাচ্যে বিস্ফোরণ, ঢাকা-মধ্যপ্রাচ্য সব ফ্লাইট স্থগিত

মধ্যপ্রাচ্যে বিস্ফোরণ, ঢাকা-মধ্যপ্রাচ্য সব ফ্লাইট স্থগিত

শনিবার (২৮ ফেব্রুয়ারি) মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষিতে উপসাগরীয় পাঁচ দেশ—বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার ও সৌদি আরব—তাদের আকাশসীমা বন্ধ করেছে। এ কারণে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সকল বাণিজ্যিক ফ্লাইট স্থগিত করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, “মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।” উল্লেখ্য, তেহরানের পরমাণু কর্মসূচি সংক্রান্ত কয়েক দফা আলোচনার

ঈদ যাত্রা হবে স্বস্তির ও নিরাপদ: সড়ক ও নৌ মন্ত্রী

ঈদ যাত্রা হবে স্বস্তির ও নিরাপদ: সড়ক ও নৌ মন্ত্রী

ঈদুল ফিতরকে সামনে রেখে যাত্রীদের স্বস্তিদায়ক ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, অন্য যেকোনো সময়ের তুলনায় এবারের ঈদ যাত্রা আরও স্বস্তির ও নিরাপদ হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ-এর নির্মাণাধীন ভবন পরিদর্শনকালে তিনি এসব কথা

প্রথম মতবিনিময়ে প্রধানমন্ত্রী, রাষ্ট্রের স্বার্থে গোপনীয়তা রক্ষার নির্দেশ

প্রথম মতবিনিময়ে প্রধানমন্ত্রী, রাষ্ট্রের স্বার্থে গোপনীয়তা রক্ষার নির্দেশ

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, মোঃ ইসমাইল জবিউল্লাহ, রাশেদ আল মাহমুদ তিতুমীর, হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, ডা. জাহেদ উর রহমান ও মাহ্‌দী আমিন উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ

২৭ দিনে ১০ ভূমিকম্পে কাঁপছে বাংলাদেশ, বড় দুর্যোগের শঙ্কা বাড়ছে

২৭ দিনে ১০ ভূমিকম্পে কাঁপছে বাংলাদেশ, বড় দুর্যোগের শঙ্কা বাড়ছে

চলতি মাসের প্রথম ২৭ দিনেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ১০ দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। অধিকাংশ কম্পনের মাত্রা মৃদু থেকে মাঝারি হলেও জনমনে আতঙ্ক বাড়ছে। United States Geological Survey (ইউএসজিএস) এবং European-Mediterranean Seismological Centre (ইএমএসসি)-এর তথ্যমতে, ফেব্রুয়ারির ২৭ দিনেই ১০ বার ভূকম্পন রেকর্ড করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫২ মিনিট ২৪ সেকেন্ডে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ৫ দশমিক ৩ মাত্রার