সোমবার, ২৯ জুন, ২০২৬১৫ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

আগৈলঝাড়ায় তিন লক্ষাধিক জনগনের একজন চিকিৎসক!

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১:২৭

শেয়ার করুনঃ
আগৈলঝাড়ায় তিন লক্ষাধিক জনগনের একজন চিকিৎসক!

একজন চিকিৎসক দিয়ে চলছে দুই লক্ষাধিক জনসংখ্যা অধ্যুষিত বরিশালের আগৈলঝাড়া উপজেলা হাসপাতালের চিকিৎসা সেবা। ৫০ শয্যার এই হাসপাতালে নানা সমস্যার মধ্যেও চিকিৎসকের তীব্র সংকটে স্বাস্থ্য সেবা ব্যহত হবার কথা জানিয়েছেন হাসপাতাল প্রধান। হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. একেএম মনিরুল ইসলাম জানান, চিকিৎসক সংকটের কারণে দুই লক্ষাধিক জনসংখ্যা অধ্যুষিত আগৈলঝাড়া উপজেলা ছাড়াও  পাশ্ববর্তী গৌরনদী উপজেলার পশ্চিমাংশ, উজিরপুরের উপজেলার উত্তরাংশ ও কোটালীপাড়া উপজেলার পূর্বাংশের লোকজন নিয়ে অন্তত পাঁচ লক্ষাধিক সেবা দিতে হচ্ছে এই হাসপাতালটিতে।  জনগনের মৌলিক অধিকার স্বাস্থ্যসেবা প্রদানের জন্য স্বাধীনতাত্তোর সরকার ১৯৭২ সালে উপজেলার গৈলা এলাকায় ৩১শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠিত হয়। এরপর ২০০৪সালে ৩১ শয্যার ওই স্বাস্থ্য কমপ্লেক্সটিকে ৫০ শয্যার হাসপাতালে উন্নীত করা হয়।  ৫০শয্যার হাসপাতালটিতে চিকিৎসকের পদ রয়েছে ২১টি। এছাড়াও ৫টি ইউনিয়নের স্বাস্থ্যসেবা কেন্দ্রের (সাব সেন্টার) দায়িত্বে থাকার কথা ৫জন চিকিৎসকের। সব মিলে উপজেলা মোট ২৬জন চিকিৎসকরের পদ থাকলেও ইউনিয়নের স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে নেই কোন চিকিৎসক। হাসপাতালে ২১টি চিকিৎসক পদের বিপরীতে ডাক্তার রয়েছেন মাত্র তিন জন। এরমধ্যে ইউএইচএএফপিও হিসেবে অফিসিয়াল দায়িত্বে রয়েছেন তিনি। রয়েছেন একজন ডেস্টাল সার্জন মমন কুমার দে ও একমাত্র আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. বকতিয়ার আল মামুন। হাসপাতাল প্রধান ডা. মো.  একেএম মনিরুল ইসলামকে থাকতে হয় প্রশাসনিক কাজে ব্যাস্ত।  একমাত্র আরএমও  বকতিয়ার আল মামুনের উপর নির্ভর করে চলছে হাসপাতালের চিকিৎসা সেবা কার্যক্রম। ডিউটি পরিবর্তনের সময় ডেন্টাল সার্জন ডা. মনন কুমার দে ডিউটি করছেন হাসপাতালে।

চিকিৎসক সংকটের কারনে সম্প্রতি গৌরনদী হাসপাতালের ডা. আবদুল্লাহ আল মামুনকে ডেপুটেশণে আগৈলঝাড়ায় দেয়া হয়। কিন্তু তিনি এনেস্থাশিয়ার রেজিষ্ট্রার্ড চিকিৎসক না হয়েও এনেস্থাশিয়া পুশ করে মোটা অংকের টাকা হাতিয়ে নিতে ব্যাস্ত থাকেন প্রাইভেট হাসপাতালগুলোতে। ফলে ওই একজন ‘অন্ধের যষ্টি’ ডা. বকতিয়ার আল মামুন ইমারজেন্সির ডিউটিসহ চিকিৎসা সেবা দিয়ে আসছেন। ফলে চিকিৎসাসেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। পদায়নের ২৬জন নার্স কর্মরত রয়েছেন হাসপাতালটিতে। সরেজমিনে সোমবার (১১.২.১৯) হাসপাতাল ঘুরে হাসপাতাল প্রধান কর্মকর্তার কক্ষে অবস্থান কালীন সময়ে তাঁর কাছে স্বাস্থ্য মন্ত্রীর ব্যাক্তিগত সহকারী খায়রুল আহসান এর ফোন আসে তার কাছে। ফোনে কথা বলেন দুই কর্মকর্তা। পরে জানা গেল, হাসপাতালের পদায়নকৃত চিকিৎসক, কর্মরত চিকিৎসক, এ্যাম্বুলেসন্স সমস্যাসহ স্বাস্থ্য সেবা প্রদানে বিভিন্ন সমস্যার তথ্য জানতে সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের গঠিত মনিটরিং সেল থেকে ফোন করা হয়েছে। তাঁর চাহিত তথ্য মনিটর্রি সেলে প্রদান করা হবে। তবে এই তথ্য দেয়া-নেয়ার পরে হাসপাতালে চিকিৎসক শুন্যতা ও নানাবিধ সমস্যা সমাধানে কি পরিবর্তন আসবে তাই এখন দেখার বিষয়। এর আগে ২০১৮ সালের ২৮ সেপ্টেম্বর হাসপাতাল পরিদর্শনে আসেন স্বাস্থ্য মন্ত্রনালয়ের তৎকালীন অতিরিক্ত সচিব মো. মোস্তাক হাসান। তিনি হাসপাতালের সকল সমস্যা জেনে গেলেও কার্যত তার ওই সফর জনগনের কোন কাজেই আসেনি। যুগের পর যুগ হাসপাতালে চিকিৎসকের পদ শুন্য থাকলেও এই হাসপাতালে দেয়া হয়নি কোন চিকিৎসক। হাসপাতাল ঘুরে দেখা গেছে, রোগীদের জন্য সরকারী বরাদ্দের অর্ধেক টাকার খাবার দেয়া হলেও খাবারের মান মোটেও সন্তোষ জনক নয়। বিষয়টি উইএইচএএফপিও ডা. মনিরুল ইসলামকে অবহিত করলে তিনি ঠিকাদারের সামনে মৌখিকভাবে এক কর্মকর্তাকে ডেকে রোগীদের খাবারের মান দেখে প্রতিদিন তাকে রিপোর্ট করার জন্য নির্দেশ প্রদান করেন। ঠিকাদার খাবারের মান ভাল করার প্রতিশ্রতি দেন কর্মকর্তাকে।

বরিশাল
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

১১ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

১১ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

এদিকে স্বয়ং সম্পূর্ণ অপরেশন থিয়েটার থাকা সত্তেও একজন গাইনী বিশেষজ্ঞর অভাবে হাসপাতালে সিজারিয়ান অপারেশন করা যাচ্ছেনা জানিয়ে হাসপাতালের একটি এ্যামবুলেন্স দীর্ঘদিন যাবত নষ্ঠ থাকায় রোগী বহনে সমস্যা, আলট্রাসনোগ্রাম মেশিন নষ্ট, পরীক্ষা নিরীক্ষার রি এজেন্ট সংকট, হাসপাতালের মুল ভবন ও আবসিক ভবনসহ বিভিন্ন সমস্যার কথা জানান হাসপাতাল প্রধান ডা. মনিরুল ইসলাম। হাসপাতাল প্রধান ডা. মনিরুল ইসলাম হাসপাতালের তিনি বলেন, তিনি যোগদানের পর থেকে হাসপাতালের নির্ধারিত ফি’র মাধ্যমে ১৭ ধরনের পরীক্ষার ব্যবস্থা চালু করেছেন। এরমধ্যে এএফবি (ষ্টেইনিং) কফ্ ফরীক্ষা একদম ফ্রি। নানাবিধ সমস্যার মধ্যেও এক মাস আগে তিনি যোগদান করার পরে প্যাথলজি সেবা দিয়ে জেলার মধ্যে আগৈলঝাড়া প্রথম হয়েছে বলেও  জানান তিনি।  বরিশাল স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, বরিশাল বিভাগে ডাক্তাররা যোগদানের পর কাজে থাকতে চান না, সবাই ঢাকা মুখি হতে চায়। যার জন্য চিকিৎসক সংকট শুধু আগৈলঝাড়াতেই নয় সারা বরিশালে রয়েছে। চাহিদার ৩৪থেকে ৩৫ভাগ চিকিৎসক দিয়ে কোন রকমে জোড়াতালি দিয়ে চিকিৎসকদের কাজ করানো হচ্ছে। প্রয়োজনের উদাহরন দিয়ে তিনি এক উপজেলা থেকে অন্য উপজেলায় ডেপুটেশনে ডাক্তারদের ২/৩ মাস কাজ করানোর কথা জানান। তিনি আরও বলেন, ৩৯তম বিসিএসএ চিকিৎক নিয়োগ দেয়া হলে হয়ত এই সমস্যার সমাধান হবে বলেও উল্লেখ করেন তিনি। অন্যান্য সমস্যার ব্যাপারে তিনি প্রয়োজনীয় ব্যবস্থ নেবেন বলেও জানান।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

সর্বশেষ সংবাদ

তিস্তার উজান ঢলে বিপৎসীমা ছাড়িয়ে বন্যার শঙ্কা

তিস্তার উজান ঢলে বিপৎসীমা ছাড়িয়ে বন্যার শঙ্কা

ফ্রান্সে উড়োজাহাজ বিধ্বস্ত, পাইলটসহ নিহত ১১ জন

ফ্রান্সে উড়োজাহাজ বিধ্বস্ত, পাইলটসহ নিহত ১১ জন

৪ কোটি টাকার সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ, কাজ বন্ধ করলেন এলাকাবাসী

৪ কোটি টাকার সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ, কাজ বন্ধ করলেন এলাকাবাসী

ইরানে খামেনির দাফনে দুই কোটি মানুষের সমাগমের প্রত্যাশা

ইরানে খামেনির দাফনে দুই কোটি মানুষের সমাগমের প্রত্যাশা

প্রাথমিক শিক্ষকদের ৯ম গ্রেডে উন্নীত করতে কাজ করছে সরকার

প্রাথমিক শিক্ষকদের ৯ম গ্রেডে উন্নীত করতে কাজ করছে সরকার

জনপ্রিয় সংবাদ

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

এ সম্পর্কিত আরও পড়ুন

প্রাথমিক শিক্ষকদের ৯ম গ্রেডে উন্নীত করতে কাজ করছে সরকার

প্রাথমিক শিক্ষকদের ৯ম গ্রেডে উন্নীত করতে কাজ করছে সরকার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের গ্রেড উন্নীত করে ৯ম গ্রেডে আনার লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, শিক্ষকদের দীর্ঘদিনের এই দাবিকে সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, রংপুর-৬ আসনের

পুলিশ প্রশাসনে বড় রদবদল, সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ

পুলিশ প্রশাসনে বড় রদবদল, সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ

দেশের পুলিশ প্রশাসনের শীর্ষ ও মাঠপর্যায়ে বড় ধরনের রদবদল করেছে সরকার। অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) থেকে পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ২১ জন কর্মকর্তাকে বদলি ও নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে। এই রদবদলের অংশ হিসেবে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন। রোববার (২৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক

প্রস্তাবিত বাজেটে মানবসম্পদ উন্নয়নেই সর্বোচ্চ গুরুত্ব: সেতুমন্ত্রী

প্রস্তাবিত বাজেটে মানবসম্পদ উন্নয়নেই সর্বোচ্চ গুরুত্ব: সেতুমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মানবসম্পদ উন্নয়ন, অবকাঠামো নির্মাণ এবং সামাজিক নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, রাষ্ট্রীয় সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে এটি একটি বাস্তবসম্মত, ভারসাম্যপূর্ণ এবং উন্নয়নমুখী বাজেট। রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে মন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান,

চলতি বছরেই দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার

চলতি বছরেই দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার

দীর্ঘ প্রায় দুই বছর দেশের বাইরে অবস্থান করার পর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা চলতি বছরের মধ্যেই দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। ভারতের একটি সংবাদমাধ্যমকে দেওয়া ই-মেইল সাক্ষাৎকারে তিনি বলেন, সব ধরনের রাজনৈতিক প্রতিকূলতা, ষড়যন্ত্র এবং আইনি বাধা উপেক্ষা করেই তিনি দেশে ফিরবেন। তার ভাষ্য অনুযায়ী, দেশে ফেরা কোনো ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার বিষয় নয়; বরং বাংলাদেশের জনগণের রাজনৈতিক

আগস্টেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু

আগস্টেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে আগামী আগস্ট মাসের শেষ নাগাদ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে। প্রাথমিকভাবে কেন্দ্রটি থেকে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। রোববার (২৮ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান