শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬২৮ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

'দৃশ্যমান' মেট্রোরেল, আসছে ৩০টি কোচ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০১৯, ১৭:১৭

শেয়ার করুনঃ
'দৃশ্যমান' মেট্রোরেল, আসছে ৩০টি কোচ

প্রায় পাঁচবছর আগে মেট্রোরেলের কাজ শুরু হয় উত্তরা দিয়াবাড়ি থেকে। তখন যেখানে বিরান ভূমি ছিল এখন সেখানে একের পর এক খুঁটি আর গার্ডার। এই স্থান থেকে আগারগাঁও পর্যন্ত প্রথম মেট্রোরেলের রুট হবে। এ রুট চলতিবছরের মধ্যে শেষ করতে দিনরাত কাজ চলছে প্রকল্পজুড়ে। দিয়াবাড়িতে পিলারের ওপর গার্ডার জোড়া দিয়ে দেড় কিলোমিটার মেট্রোরেল দৃশ্যমান করা হয়েছে। ডিসেম্বরের মধ্যে জাপান থেকে আসছে ৫ সেট অত্যাধুনিক রেল কোচ। রেলকোচ চলার উপযোগী করার জন্য গার্ডারের ওপর রেলপথ স্থাপনের কাজ এখন শুরু হচ্ছে।

বৃহস্পতিবার প্রকল্প এলাকা ঘুরে দেখা গেছে, দেড় কিলোমিটার গার্ডারের ওপর ট্রেনলাইনের বসানোর আগে যেসব কাজ করতে হয় তার আয়োজন চলছে। প্রকল্পের সিপি৩ সিপি৪ এ দুটি প্যাকেজের অন্তর্ভুক্ত দিয়াবাড়ি থেকেআগারগাঁও অংশ। এ রুটে ১০ টি স্টেশন হবে। মেট্রোরেলের প্রথম স্টেশন উত্তরা উত্তর, এরপর উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর ১১, মিরপুর সেকশন-১০, কাজীপাড়া, তালতলা, আগারগাঁও। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, বছর শেষে মেট্রোরেল ট্রেনসেটসহ একটি পুরোপুরি দৃশ্যমান অবকাঠামোতে রূপ নেবে। প্রায় ৭০ শতাংশ মেট্রোরেলের কাজ তখন শেষ হয়ে যাবে। তবে আগামী বছরের শুরুর দিকে ট্রেনসেট দিয়ে মেট্রোরেল উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চালানো যেতে পারে।  এর মধ্যে স্টেশনগুলো নির্মাণ করতে হবে। স্টেশনের ডিজাইনসহ প্রাথমিক কাজ আগেই শেষ করে রাখা হয়েছে।

আরও

বিএনপির পদ থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

বিএনপির পদ থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

মেট্রোরেল ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, ‘ভায়াডাক্ট সাজানো হয়েছে দেড় কিলোমিটার। ট্রেনসেট আসার আগে ৬০-৭০ শতাংশ ভায়াডাক্টসহ রেললাইন হয়ে যাবে।’ এম এ এন ছিদ্দিক জানান, মেট্রোরেল প্রকল্পের প্রথম অংশ আগারগাঁও পর্যন্ত ৩৫ ভাগ কাজ এগিয়েছে। এখন মেট্রোরেল পিলারের ক্যাপ ও ভায়াডাক্ট কাজ এগিয়ে চলছে। চার হাজার মিটার ভায়াডাক্টের মধ্যে এ পর্যন্ত একহাজার ১২৫ মিটার নির্মাণ শেষ হয়েছে। আর ৭৪৪ পিলারের মধ্যে অর্ধেকের বেশি নির্মাণ শেষ। আর ২০ ভাগ পিলারের কাজ শেষ হলেই শতভাগ পিলার কাজ শেষ হবে মেট্রোরেলের প্রথম অংশের। তবে মেট্রোরেলের দ্বিতীয় অংশ আগারগাঁও থেকে মতিঝিল অংশের এখনও অগ্রগতি ৫ শতাংশের কম। এ অংশ ২০২২ সালে শেষ করতে পরিকল্পনা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

দেশের প্রথম মেট্রোরেল উত্তরা আগারগাঁও হবে সম্পূর্ণ এলিভেটেড এবং বিদ্যুৎ চালিত। এ মেট্রোরেল উভয় দিকে ঘণ্টায় ৬০ হাজার যাত্রী টানবে। ২৪ সেট মেট্রোরেল ট্রেন চলবে উত্তরা মতিঝিল রুটে। প্রতি সেট মেট্রোরেল ট্রেনে প্রাথমিকভাবে ৬টি করে কোচ থাকবে। পরবর্তীতে আরও দুটি কোচ যোগ করে কোচের সংখ্যা আটটিতে উন্নীত করা হবে। মেট্রোরেলে প্রতিটি স্টেশন হবে দ্বিতীয়তলায় আর রুট যাবে তৃতীয় তলা উচ্চতায়। অর্থাৎ সিঁড়ি দিয়ে প্রথমে উঠতে হবে মেট্রোরেল স্টেশনে। টিকেট কাউন্টার ও অন্যান্য সুবিধাদি থাকবে দোতলায় এবং ট্রেনের প্ল্যাটফর্ম থাকবে তিনতলায়।

সড়কের মিডিয়ান বরাবর  ভূমি  থেকে  প্রায় ১৩ মিটার ওপর দিয়ে নির্মিত এলিভেটেড মেট্রোরেলের কম্পন নিয়ন্ত্রণের জন্য থাকবে। শব্দ নিয়ন্ত্রণের জন্য শব্দ নিরোধক দেয়াল স্থাপন করা হবে। এ ব্যবস্থাগুলো মেট্রোরেলের রুটে অবস্থিত ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ স্থাপনা গুলোকে সম্ভাব্য সব ধরনের বিরূপ প্রভাব থেকে রক্ষা করবে। দিনের ব্যস্ততম সময়ে প্রতি সাড়ে চার মিনিট পরপর প্রতিটি স্টেশনের উভয়দিকে মেট্রোরেল থামবে।

আরও

বিএনপির পদ থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

বিএনপির পদ থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

ইনিউজ ৭১/এম.আর

সর্বশেষ সংবাদ

ঝালকাঠি রেশন সেন্টারে দুর্নীতি: ১১ পুলিশ সদস্য'র বিরুদ্ধে দুদকের মামলা

ঝালকাঠি রেশন সেন্টারে দুর্নীতি: ১১ পুলিশ সদস্য'র বিরুদ্ধে দুদকের মামলা

ভূরুঙ্গামারীতে অনুমোদনবিহীন লাচ্ছা উৎপাদনে কুমিল্লা বেকারিকে জরিমানা

ভূরুঙ্গামারীতে অনুমোদনবিহীন লাচ্ছা উৎপাদনে কুমিল্লা বেকারিকে জরিমানা

‘হানিকুইন’ আনারস চাষে বাজিমাত তরুন আতর আলীর

‘হানিকুইন’ আনারস চাষে বাজিমাত তরুন আতর আলীর

বিএনপির পদ থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

বিএনপির পদ থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত অন্তত ১২ জন

রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত অন্তত ১২ জন

জনপ্রিয় সংবাদ

দারিদ্র্য বিমোচনে কার্যকর জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

দারিদ্র্য বিমোচনে কার্যকর জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

বরিশালে ইলেকট্রিক ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বরিশালে ইলেকট্রিক ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে দায়িত্বপালনরত পুলিশের পিস্তল ছিনতাই

নারায়ণগঞ্জে দায়িত্বপালনরত পুলিশের পিস্তল ছিনতাই

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত অপরাধ: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত অপরাধ: স্বরাষ্ট্রমন্ত্রী

হরমুজ প্রণালিতে সীমিত নিষেধাজ্ঞা, অন্য দেশের জাহাজ চলবে

হরমুজ প্রণালিতে সীমিত নিষেধাজ্ঞা, অন্য দেশের জাহাজ চলবে

এ সম্পর্কিত আরও পড়ুন

বিএনপির পদ থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

বিএনপির পদ থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বিএনপির দলীয় সব পদ থেকে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরাবর পৃথক চিঠির মাধ্যমে তারা এই সিদ্ধান্তের কথা জানান। সংসদীয় রেওয়াজ অনুযায়ী স্পিকার ও ডেপুটি স্পিকারের পদ সম্পূর্ণ নিরপেক্ষ হিসেবে বিবেচিত হয়। সে কারণেই সংসদের অভিভাবক হিসেবে দায়িত্ব পালনের

স্পিকার হাফিজ উদ্দিনের নেতৃত্বে সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠন

স্পিকার হাফিজ উদ্দিনের নেতৃত্বে সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠন

ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রম পরিচালনার জন্য স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে সভাপতি করে ১৫ সদস্যের কার্য উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন। জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী স্পিকার নিজেই এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা

সংসদের শোকপ্রস্তাবে যুক্ত সাকা চৌধুরী-নিজামী-কাদের মোল্লা-সাঈদীর নাম

সংসদের শোকপ্রস্তাবে যুক্ত সাকা চৌধুরী-নিজামী-কাদের মোল্লা-সাঈদীর নাম

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে উত্থাপিত শোকপ্রস্তাবে মতিউর রহমান নিজামী, দেলাওয়ার হোসাইন সাঈদী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ কয়েকজন প্রয়াত জামায়াত নেতার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। বিরোধী দলের দাবির পরিপ্রেক্ষিতে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এ সিদ্ধান্ত জানান। বৃহস্পতিবার সংসদের প্রথম দিনের অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পর সংক্ষিপ্ত বিরতির শেষে রেওয়াজ অনুযায়ী শোকপ্রস্তাব উপস্থাপন করা হয়। অধিবেশন চলাকালে বিরোধী দলীয়

তিন অভিযোগে রাষ্ট্রপতির ভাষণ বর্জন: জামায়াত আমির

তিন অভিযোগে রাষ্ট্রপতির ভাষণ বর্জন: জামায়াত আমির

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণ বর্জন করেছে বিরোধী দল। ভাষণ শুরুর আগে সংসদ কক্ষে তীব্র প্রতিবাদ জানিয়ে এক পর্যায়ে বিরোধী সদস্যরা অধিবেশন থেকে ওয়াকআউট করেন। বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদের উদ্বোধনী অধিবেশনে এই ঘটনা ঘটে। প্রথা অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দিয়ে থাকেন। তবে রাষ্ট্রপতির ভাষণ শুরুতেই বিরোধী দলীয় সদস্যরা বিক্ষোভ শুরু করেন। পরে অধিবেশন কক্ষ ত্যাগ করে

ছাত্রজনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন: রাষ্ট্রপতি

ছাত্রজনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন: রাষ্ট্রপতি

বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান একটি গুরুত্বপূর্ণ ঘটনা বলে উল্লেখ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হয়ে এই আন্দোলন একপর্যায়ে ফ্যাসিবাদবিরোধী গণআন্দোলনে রূপ নেয় এবং এর ফলে ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন সরকারের পতন ঘটে। বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, ছাত্র-জনতা, কৃষক-শ্রমিক, শিক্ষক,