রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬১২ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

আজ আওয়ামী লীগের বিজয় সমাবেশ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০১৯, ১৭:৪

শেয়ার করুনঃ
আজ আওয়ামী লীগের বিজয় সমাবেশ

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ শনিবার (১৯ জানুয়ারি) আওয়ামী লীগের বিজয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এই মহাসমাবেশ শুরু হবে দুপুর আড়াইটায়। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। দলীয় সূত্রে এসব তথ্য জানা গেছে। জানা যায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় বিজয় উদযাপন করতেই এই আয়োজন। নির্বাচনের পর প্রথম আনুষ্ঠানিক এই কর্মসূচিকে জনসমুদ্রে রূপ দিতে চায় ক্ষমতাসীনরা। সেই লক্ষ্যে যথেষ্ট প্রস্তুতিও গ্রহণ করা হয়েছে। রাজধানী ঢাকার পাশাপাশি পার্শ্ববর্তী মানিকগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার, আশুলিয়া ও মুন্সীগঞ্জ জেলার নেতাকর্মীকে মহাসমাবেশে নিয়ে আসার জন্য একাধিক প্রস্তুতি ও বর্ধিত সভা করেছে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলো। ঢাকা ও ঢাকার আশপাশের দলীয় সংসদ সদস্যদের মিছিল নিয়ে মহাসমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে।

সমাবেশ শুরু হওয়ার আগে দুপুর ১২টা থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশ বরেণ্য শিল্পীরা নাচ-গানের মাধ্যমে প্রাণবন্ত করে রাখবেন সমাবেশস্থল। দুপুর আড়াইটার দিকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সমাবেশস্থলে আসবেন। আওয়ামী লীগ সভাপতির আগমনের সময় শিল্পী মমতাজ গান পরিবেশন করবেন। এছাড়া আরও গাইবেন রফিকুল আলম, ফাহমিদা নবী, আঁখি আলমগীর, কল্পনা মজুমদার প্রমুখ। প্রধানমন্ত্রী আসন গ্রহণের পর ‘জিতবে এবার নৌকা’ গানের শিল্পীরা সমবেত কণ্ঠে গান পরিবেশন করবেন। সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিবেদন করে ‘আপনার জন্য একটি নতুন সময়ের ইঙ্গিত’ কবিতা আবৃত্তি করবেন কবি রাশেল আশেকী। এরপর শুরু হবে বক্তব্য।

মূল অনুষ্ঠান পরিচালনা করবেন দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন। সমাবেশে মঞ্চে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। মহাসমাবেশে আওয়ামী লীগ ছাড়াও মহাজোটের শরিক বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষক, বুদ্ধিজীবী, আইনজীবী, সাংবাদিক, কবি-সাহিত্যিক, পেশাজীবী, সংস্কৃতি ও বিনোদন জগতের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

জাতিসংঘ সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ইনিউজ ৭১/এম.আর

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সর্বশেষ সংবাদ

হাসিনার জন্মদিনে কেক ফেলে পালাল ছাত্রলীগের সন্দেহভাজনরা

হাসিনার জন্মদিনে কেক ফেলে পালাল ছাত্রলীগের সন্দেহভাজনরা

গণভোটের রায় নয়, জুলাই সনদেই সংবিধান সংশোধনের ভিত্তি

গণভোটের রায় নয়, জুলাই সনদেই সংবিধান সংশোধনের ভিত্তি

জবিতে ছাত্রলীগ-সংশ্লিষ্ট সন্দেহে যুবক আটক, পুলিশের কাছে হস্তান্তর

জবিতে ছাত্রলীগ-সংশ্লিষ্ট সন্দেহে যুবক আটক, পুলিশের কাছে হস্তান্তর

ট্রাম্পের কূটনৈতিক দৌড়ঝাঁপেও কাটেনি বহুমুখী সংকটের চাপ

ট্রাম্পের কূটনৈতিক দৌড়ঝাঁপেও কাটেনি বহুমুখী সংকটের চাপ

প্রাথমিক শিক্ষক নিয়োগে বড় বার্তা, নিয়োগপত্র নিয়ে উদ্বেগ নয়

প্রাথমিক শিক্ষক নিয়োগে বড় বার্তা, নিয়োগপত্র নিয়ে উদ্বেগ নয়

জনপ্রিয় সংবাদ

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

এ সম্পর্কিত আরও পড়ুন

গণভোটের রায় নয়, জুলাই সনদেই সংবিধান সংশোধনের ভিত্তি

গণভোটের রায় নয়, জুলাই সনদেই সংবিধান সংশোধনের ভিত্তি

জুলাই জাতীয় সনদ ও বিএনপির নির্বাচনি ইশতেহার এবং ৩১ দফার ভিত্তিতে সংবিধানের সম্ভাব্য ১৮তম সংশোধনী আনার প্রস্তুতি এগোচ্ছে। বিশেষ কমিটির আলোচনায় উঠে এসেছে, জুলাই সনদের যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমত রয়েছে, সেসব ক্ষেত্রে বিএনপি ও মিত্র দলগুলোর নির্বাচনি ইশতেহারকে গুরুত্ব দেওয়া হবে। ফলে প্রস্তাবিত সংশোধনীর সঙ্গে ১২ ফেব্রুয়ারির গণভোটের রায়ের সরাসরি সম্পর্ক থাকবে কি না, তা

প্রাথমিক শিক্ষক নিয়োগে বড় বার্তা, নিয়োগপত্র নিয়ে উদ্বেগ নয়

প্রাথমিক শিক্ষক নিয়োগে বড় বার্তা, নিয়োগপত্র নিয়ে উদ্বেগ নয়

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, চূড়ান্তভাবে উত্তীর্ণ কোনো প্রার্থী আগামী ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র না পেলেও উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। যথাযথ পরীক্ষা-নিরীক্ষা শেষে দ্রুততম সময়ে পর্যায়ক্রমে তাদের নিয়োগপত্র পাঠানো হবে। ২৬ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।  বৈঠকে প্রধান অতিথি ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন আজ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন আজ

ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ ২৭ সেপ্টেম্বর। নির্বাচন কমিশনের পরিচালক ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. আব্দুল মমিন সরকার এ তথ্য জানিয়েছেন। ইসির তফসিল অনুযায়ী আগামী ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণ হবে। ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। গত ১০ সেপ্টেম্বর উপনির্বাচনের তফসিল ঘোষণা করে

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার ২৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এমিরেটস এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী জুবাইদা রহমান এবং সফরসঙ্গীরা দেশে ফেরেন। নির্ভরযোগ্য প্রতিবেদনে বিমানটি সকাল ৮টা ৪০ মিনিটে পৌঁছানোর কথা জানানো হয়েছে। এর আগে স্থানীয় সময় ২৫ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে

শান্তিপূর্ণ পারমাণবিক ব্যবহারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের নতুন সমঝোতা

শান্তিপূর্ণ পারমাণবিক ব্যবহারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের নতুন সমঝোতা

শান্তিপূর্ণ কাজে পারমাণবিক শক্তির ব্যবহার এবং এ খাতে পারস্পরিক সহযোগিতা বাড়াতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে দুই দেশের প্রতিনিধিরা এই সমঝোতায় সই করেন। বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রীর টেলিযোগাযোগ ও আইসিটি বিষয়ক উপদেষ্টা রেহান আসাদ এবং যুক্তরাষ্ট্রের পক্ষে অর্থনৈতিক প্রবৃদ্ধি, জ্বালানি ও পরিবেশবিষয়ক আন্ডার সেক্রেটারি জ্যাকব হেলবার্গ এতে স্বাক্ষর করেন। রেহান আসাদ বিষয়টি নিশ্চিত করেছেন। সমঝোতা স্মারকে