রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬১২ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

মতিয়া চৌধুরী হচ্ছেন সংসদ উপনেতা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০১৯, ১৮:২৪

শেয়ার করুনঃ
মতিয়া চৌধুরী হচ্ছেন সংসদ উপনেতা

একাদশ জাতীয় সংসদে সংসদ উপনেতা হচ্ছেন আওয়ামী লীগের সংসদ সদস্য ও দলটির সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী। তিনি এর আগে তিন মেয়াদে সরকারের কৃষিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। দশম সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী একাদশ সংসদেরও স্পিকার থাকার বিষয়টি চূড়ান্ত হয়েই আছে। ডেপুটি স্পিকার পদে দলের অপর সভাপতিমণ্ডলীর সদস্য কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মতিন খসরুর নাম আলোচনায় রয়েছে। এ পদে বরগুনা-১ আসনের ধীরেন্দ্র দেবনাথ শম্ভুও আলোচনায় রয়েছেন। সরকারি দলের চিফ হুইপ হিসেবে আলোচনায় রয়েছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নূর-ই আলম চৌধুরী লিটন। সংসদে সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগের তিন মন্ত্রী এসব তথ্য নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ এক নেতাও জানিয়েছেন, তার পছন্দের তালিকায় তাদের নাম রয়েছে।

ওই তিন মন্ত্রী আরও জানান, হুইপ হওয়ার আলোচনায় এগিয়ে রয়েছেন জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন। তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। হুইপ হওয়ার আলোচনায় আরও রয়েছেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহিদুজ্জামান সরকার ও চট্টগ্রাম-৬ আসনের এ বি এম ফজলে করিম চৌধুরী। তবে ‘রাজনৈতিক অপর একটি বিবেচনায়’ শেরপুর-১ আসনের আতিউর রহমান আতিকেরও সম্ভাবনা রয়েছে হুইপ হওয়ার। তারা জানিয়েছেন, সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে উপনেতা হিসেবে নারী নেত্রীকে সব সময় অগ্রাধিকার দেন। এর আগে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী এ পদে ছিলেন। শেখ হাসিনার নারী বিবেচনায় সংসদ উপনেতা হিসেবে শেরপুর-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মতিয়া চৌধুরীর সম্ভাবনা অনেক বেশি। তারা বলেন, সংসদের কার্যপ্রণালি বিধি ভালো রপ্ত থাকায় গত সংসদের হুইপ ও আওয়ামী লীগের সংসদীয় দলের সাধারণ সম্পাদক নূর-ই আলম চৌধুরী এই সংসদের চিফ হুইপ হিসেবে সংসদ নেতা শেখ হাসিনার চোখে এগিয়ে রয়েছেন।

তবে সংসদীয় বিধান অনুযায়ী স্পিকার, ডেপুটি স্পিকার প্রথম সংসদের অধিবেশনে সংসদ সদস্যদের সমর্থনে নির্বাচিত হবেন। সংসদ উপনেতা আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠক করে ঠিক করার নিয়ম আছে। তবে গত ৩ জানুয়ারি সংসদীয় দলের একটি সভায় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই দায়িত্ব দিয়ে দিয়েছেন সংসদীয় দলের সদস্যরা। আর চিফ হুইপ ও হুইপ নির্বাচনের এখতিয়ার সংসদ নেতা শেখ হাসিনার। তিনি তার বিচেনায় চিফ হুইপ ও হুইপদের নাম স্পিকারের কাছে পাঠানোর পরে স্পিকার তাদের নামে প্রজ্ঞাপন জারি করবেন। এ প্রসঙ্গে জানতে চাইলে সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, সংসদ উপনেতা হওয়ার ব্যাপারে আমার নাম আলোচনার বিষয়টি জানা নেই। তিনি বলেন, সংসদ উপনেতা নির্বাচন করবেন সংসদ নেতা শেখ হাসিনা। ফলে বিষয়টি আমার জানার কথা নয়। চিফ হুইপ হিসেবে আলোচনায় থাকা নূর-ই আলম চৌধুরী লিটনও জানান, এই ব্যাপারে আমার কাছে কোনো তথ্য নেই। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনাই কেবল জানেন, কে হবেন চিফ হুইপ। নিজের হুইপ হওয়ার আলোচনা জানেন না বলে জানান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স্বপনও। সূত্রঃ দেশ রুপান্তর

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

এলএনজি-ফার্নেস অয়েলে ব্যয় বাড়ায় বিদ্যুতে বড় লোকসানের শঙ্কা

এলএনজি-ফার্নেস অয়েলে ব্যয় বাড়ায় বিদ্যুতে বড় লোকসানের শঙ্কা

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

  

সর্বশেষ সংবাদ

আইন ভাঙলেই কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি মাহদী আমিনের

আইন ভাঙলেই কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি মাহদী আমিনের

ভারতে ছয় এফ-৩৫ নিয়ে হাজির মার্কিন বিমানবাহিনী

ভারতে ছয় এফ-৩৫ নিয়ে হাজির মার্কিন বিমানবাহিনী

চাঁদাবাজি নয়, জমি বিরোধেই সালমানের স্টুডিওতে হামলা: পুলিশ

চাঁদাবাজি নয়, জমি বিরোধেই সালমানের স্টুডিওতে হামলা: পুলিশ

ইভিএম হাইজ্যাকের অভিযোগে ফের ভোট চাইলেন মমতা

ইভিএম হাইজ্যাকের অভিযোগে ফের ভোট চাইলেন মমতা

নিজের টাকা তুলতে মুনাফা ছাড়ার শর্তে গ্রাহকেরা বিপাকে

নিজের টাকা তুলতে মুনাফা ছাড়ার শর্তে গ্রাহকেরা বিপাকে

জনপ্রিয় সংবাদ

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

এ সম্পর্কিত আরও পড়ুন

আইন ভাঙলেই কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি মাহদী আমিনের

আইন ভাঙলেই কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি মাহদী আমিনের

রাজধানীর বিভিন্ন স্থানে হামলা ও কনটেন্ট নির্মাতা সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় কঠোর অবস্থানের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেছেন, আইন লঙ্ঘন করে কেউ অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করলে সরকার কঠোর ব্যবস্থা নেবে। সরকারের নাম বা কোনো রাজনৈতিক পরিচয় ব্যবহার করেও অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না। রোববার যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব

গণভোটের রায় নয়, জুলাই সনদেই সংবিধান সংশোধনের ভিত্তি

গণভোটের রায় নয়, জুলাই সনদেই সংবিধান সংশোধনের ভিত্তি

জুলাই জাতীয় সনদ ও বিএনপির নির্বাচনি ইশতেহার এবং ৩১ দফার ভিত্তিতে সংবিধানের সম্ভাব্য ১৮তম সংশোধনী আনার প্রস্তুতি এগোচ্ছে। বিশেষ কমিটির আলোচনায় উঠে এসেছে, জুলাই সনদের যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমত রয়েছে, সেসব ক্ষেত্রে বিএনপি ও মিত্র দলগুলোর নির্বাচনি ইশতেহারকে গুরুত্ব দেওয়া হবে। ফলে প্রস্তাবিত সংশোধনীর সঙ্গে ১২ ফেব্রুয়ারির গণভোটের রায়ের সরাসরি সম্পর্ক থাকবে কি না, তা

প্রাথমিক শিক্ষক নিয়োগে বড় বার্তা, নিয়োগপত্র নিয়ে উদ্বেগ নয়

প্রাথমিক শিক্ষক নিয়োগে বড় বার্তা, নিয়োগপত্র নিয়ে উদ্বেগ নয়

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, চূড়ান্তভাবে উত্তীর্ণ কোনো প্রার্থী আগামী ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র না পেলেও উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। যথাযথ পরীক্ষা-নিরীক্ষা শেষে দ্রুততম সময়ে পর্যায়ক্রমে তাদের নিয়োগপত্র পাঠানো হবে। ২৬ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।  বৈঠকে প্রধান অতিথি ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন আজ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন আজ

ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ ২৭ সেপ্টেম্বর। নির্বাচন কমিশনের পরিচালক ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. আব্দুল মমিন সরকার এ তথ্য জানিয়েছেন। ইসির তফসিল অনুযায়ী আগামী ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণ হবে। ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। গত ১০ সেপ্টেম্বর উপনির্বাচনের তফসিল ঘোষণা করে

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার ২৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এমিরেটস এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী জুবাইদা রহমান এবং সফরসঙ্গীরা দেশে ফেরেন। নির্ভরযোগ্য প্রতিবেদনে বিমানটি সকাল ৮টা ৪০ মিনিটে পৌঁছানোর কথা জানানো হয়েছে। এর আগে স্থানীয় সময় ২৫ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে