
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪

ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ ২৭ সেপ্টেম্বর। নির্বাচন কমিশনের পরিচালক ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. আব্দুল মমিন সরকার এ তথ্য জানিয়েছেন। ইসির তফসিল অনুযায়ী আগামী ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণ হবে। ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন।
