
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪৮

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার বিচার দ্রুততম সময়ে সম্পন্ন করার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, রামিসা হত্যাকাণ্ডের বিচার যেভাবে দ্রুত সম্পন্ন হয়েছিল, অপ্রতিম হত্যার ক্ষেত্রেও একইভাবে দ্রুত বিচার নিশ্চিত করা হবে। এ ঘটনায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলেও জানান তিনি।
