
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৬

উপকূল ও প্রত্যন্ত দ্বীপাঞ্চলের মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের তিনটি যাত্রীবাহী জাহাজকে আধুনিক ভাসমান হাসপাতালে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হচ্ছে। জাহাজ তিনটি হলো—এমভি মধুমতি, এমভি রূপসা ও এমভি সুগন্ধা।
