
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল ঠেকাতে পুলিশের ওপর ঊর্ধ্বতন পর্যায় থেকে চাপ বাড়ায় মাঠপর্যায়ে উদ্বেগ তৈরি হয়েছে। ঊর্ধ্বতনরা জানিয়েছেন, এমন মিছিল হলে সংশ্লিষ্ট ওসি ও ডিসিকে দায় নিতে হবে। গুলশানের ঘটনায় ব্যবস্থা নেওয়া হয়েছে। কখন কোথায় মিছিল হবে এবং কার বিরুদ্ধে ব্যবস্থা আসবে, তা নিয়ে আলোচনা চলছে। কয়েকজন কর্মকর্তা ক্ষোভ জানিয়েছেন।
