
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৮

সরকারি চাকরিজীবীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন জাতীয় বেতন কাঠামো ২০২৬ অনুমোদন করেছে সরকার। নতুন কাঠামোয় বিদ্যমান ব্যবস্থার মতো সামরিক-বেসামরিক, রাষ্ট্রায়ত্ত কোম্পানি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বার্ষিক বেতন বৃদ্ধির হার সবার জন্য সমান থাকছে না। উচ্চপদে বার্ষিক বেতন বৃদ্ধির হার কমানো হচ্ছে। ফলে গ্রেড যত ওপরে, মূল বেতন যত বেশি, বার্ষিক বেতন বৃদ্ধির হার তত কম হবে।
