
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ১৩:১৬

জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) জন্মতারিখ সংশোধনের প্রক্রিয়ায় নতুন সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। এখন থেকে অনলাইনে যাচাই করা যায়—এমন শিক্ষাগত সনদের ভিত্তিতে জন্মতারিখ সংশোধনের আবেদন মাঠপর্যায়ের কর্মকর্তারাই নিষ্পত্তি করতে পারবেন। নতুন নির্দেশনার ফলে এ ধরনের আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে কেন্দ্রীয় পর্যায়ের অনুমোদনের প্রয়োজন হবে না।
